Thursday, June 18, 2026
35.4 C
Dhaka

বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ক্রমেই স্পোর্টসেও পড়ছে। ক্রিকেটে যেমন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছে হাইব্রিড মডেলে, হকিতে তেমন কোনো ছাড় দেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে কঠিন সিদ্ধান্তে পৌঁছেছে পাকিস্তান, তারা জুনিয়র হকি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে।

আগামী ২৮ নভেম্বর ভারতের তামিলনাড়ুতে পর্দা উঠতে যাচ্ছে জুনিয়র হকি বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট শুরুর এক মাস আগেই পাকিস্তান অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এর আগে বেশ কিছুদিন ধরে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে গুঞ্জন চলছিল।

পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল ভারত, চিলি এবং সুইজারল্যান্ড। পাকিস্তান নাম তুলে নেওয়ায় এখন এই গ্রুপে তাদের জায়গায় কে অংশ নেবে, তা এখনও নির্ধারিত হয়নি। আইএইচএফ জানিয়েছে, শীঘ্রই পরিবর্তিত দেশের নাম ঘোষণা করা হবে। হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরক জানিয়েছেন, পাকিস্তানের জন্য সবসময় দরজা খোলা রয়েছে, তবে টুর্নামেন্ট শুরুর আগে দীর্ঘ সময় অপেক্ষা করা সম্ভব নয়। উল্লেখ্য, এশিয়া কাপ হকিতে পাকিস্তান ভারতে অংশগ্রহণ না করায় তাদের পরিবর্তে বাংলাদেশ খেলেছিল।

পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) জানিয়েছে, তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলার আগ্রহ রাখে। সংস্থাটির মহাসচিব রানা মুজাহিদ বলেন, ‘আমরা আন্তর্জাতিক হকি ফেডারেশনকে অনুরোধ করেছি যেন আমাদের ম্যাচগুলো নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজন করা হয়। ভারতে অনুষ্ঠিত বড় টুর্নামেন্টগুলোতে অংশ নিতে না পারায় পাকিস্তানের হকির বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতীয় ক্রীড়াবিদরাও যদি নিরপেক্ষ ভেন্যুতেও আমাদের সঙ্গে খেলতে চায় না, তবে ভারতে গিয়ে খেলার আশা রাখা কঠিন।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে সুযোগ দেওয়া। তাই নিরপেক্ষ ভেন্যুতে অংশ নেওয়া একমাত্র বিকল্প, যাতে খেলোয়াড়রা আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং দেশের হকির মান বজায় থাকে।’ পাকিস্তানের এই সিদ্ধান্তে জুনিয়র হকি বিশ্বকাপের সূচনায় পরিবর্তন আসতে পারে এবং শীঘ্রই নতুন পরিকল্পনা ঘোষণা করা হবে।

সি.এ/এমআর

spot_img

আরও পড়ুন

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মশাল মিছিল, ক্ষোভ নদীপাড়ের মানুষের

জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য স্পষ্ট অর্থ বরাদ্দ...

জাতিসংঘে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা উন্নয়নের মডেল তুলে ধরল প্রিয়শপ

বাংলাদেশের প্রযুক্তিনির্ভর রিটেইল খাতের একটি উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন...

খানাখন্দে ক্ষতবিক্ষত মাগুরা-শ্রীপুর মহাসড়ক, বাড়ছে দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়কের বিভিন্ন অংশ...

২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা, মহররমের চাঁদ দেখা গেছে

দেশের আকাশে ১৪৪৮ হিজরির পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

মায়ের হাতের রান্নাই এখনও মেসির সবচেয়ে প্রিয়

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ও সফল খেলোয়াড় লিওনেল মেসির...

কর্ড লাইনে কমবে দূরত্ব, তিন ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাত্রার পরিকল্পনা

ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে...

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া...

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...
spot_img

আরও পড়ুন

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে। আবার অতিরিক্ত কাজের চাপ, মানসিক উদ্বেগ বা অনিয়মিত জীবনযাপনের কারণেও ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে পারে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এর ফলে জনপ্রিয় এই তিন প্ল্যাটফর্মে কিছু উন্নত ফিচার...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ অর্জন করা। পবিত্র কোরআনে এমন কিছু গুণাবলির কথা উল্লেখ করা হয়েছে, যা একজন মুমিনকে আল্লাহর...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর পানীয় গ্রহণ করেন। তবে ঘরে থাকা সাধারণ দুটি উপাদান—দুধ ও মধুর সংমিশ্রণও শরীরের জন্য নানা...
spot_img