Monday, May 4, 2026
29 C
Dhaka

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রুশ তেল কেনা বন্ধ করল চীন

যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে সমুদ্রপথে তেল কেনা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো। বাণিজ্য-সম্পর্কিত একাধিক সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে মস্কোর তেল রপ্তানি ও বৈদেশিক আয়ে বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, ওয়াশিংটন রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি—রসনেফট ও লুকঅয়েল—এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পরই চীন এই সিদ্ধান্ত নেয়। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের জবাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এদিকে রাশিয়া থেকে সমুদ্রপথে সবচেয়ে বেশি তেল আমদানি করা দেশ ভারতও একই নিষেধাজ্ঞা মেনে রুশ তেল ক্রয় কমানোর প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার দুই প্রধান ক্রেতা দেশ—চীন ও ভারতের আমদানি হ্রাস পেলে মস্কোর তেল রাজস্বে বড় আঘাত লাগবে বলে ধারণা করা হচ্ছে। এতে বিকল্প জোগানের চাপের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে।

সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কায় চীনের রাষ্ট্রীয় চারটি তেল কোম্পানি—পেট্রোচায়না, সিনোপেক, সিএনওওসি ও ঝেনহুয়া অয়েল—অন্তত স্বল্পমেয়াদে রুশ তেল কেনাবেচা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। যদিও কোম্পানিগুলোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

চীন প্রতিদিন গড়ে প্রায় ১৪ লাখ ব্যারেল রুশ তেল সমুদ্রপথে আমদানি করে। এই আমদানির বেশিরভাগই করে ছোট ও স্বাধীন রিফাইনারি কোম্পানিগুলো, যাদের “টি-পট” নামে ডাকা হয়। তবে রাষ্ট্রীয় কোম্পানিগুলোর ক্রয়ের পরিমাণ নিয়ে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

ভরটেক্সা অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে চীনের রাষ্ট্রীয় কোম্পানিগুলোর রুশ তেল আমদানি দৈনিক গড়ে ২ লাখ ৫০ হাজার ব্যারেলের নিচে ছিল। অপরদিকে এনার্জি অ্যাসপেক্টস-এর হিসাবে এই পরিমাণ প্রায় ৫ লাখ ব্যারেল।

রসনেফট ও লুকঅয়েল সাধারণত তাদের তেল চীনে সরাসরি না পাঠিয়ে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে বিক্রি করে থাকে। অন্যদিকে স্বাধীন রিফাইনারিগুলো নিষেধাজ্ঞার প্রভাব যাচাই করতে সাময়িকভাবে ক্রয় বন্ধ রাখলেও তারা রুশ তেল কেনা সম্পূর্ণ বন্ধ করবে না বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া চীন পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৯ লাখ ব্যারেল রুশ তেল আমদানি করে, যা পুরোপুরি পেট্রোচায়না পেয়ে থাকে। বিশেষজ্ঞরা মনে করছেন, পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বড় কোনো প্রভাব ফেলবে না।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, নতুন নিষেধাজ্ঞার ফলে চীন ও ভারত রুশ তেল থেকে মুখ ফিরিয়ে বিকল্প বাজারের দিকে ঝুঁকবে। এর ফলে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকার যেসব দেশের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, তাদের তেলের চাহিদা ও দাম উভয়ই বেড়ে যেতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

খিলক্ষেতে ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির...

পারিবারিক কারণে আত্মহত্যার দাবি পুলিশের

রাজধানীতে সাংবাদিক ও গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর ঘটনায়...

হাওর সমস্যার সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জানিয়েছে, হাওর অঞ্চলের ফসলহানি দেশের...

সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন যেতে বাধা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও সাংবাদিক নজরুল...

ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নীতির আহ্বান

ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত পরিবর্তনশীল চ্যালেঞ্জ শুধু রাষ্ট্র বা কোনো...

বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানী এলাকায় বাসচাপায় শাহাদাত (২৫) নামের এক মোটরসাইকেল...

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে...

রাস্তা পারাপারের সময় প্রাণ গেল বৃদ্ধার

রাজধানীর ডেমরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায়...

বর্ষায় পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষায় ডিএনসিসির উদ্যোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম...

ডিএনসিসি পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ২৫০০ রেইনকোট বিতরণ

বর্ষা মৌসুমে নগর পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকা উত্তর...

সমন্বয়হীনতায় রাজস্ব ক্ষতি হচ্ছে : আনোয়ারুল আমিন

সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব এবং সীমিত...

রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক

ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ৬৮টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি...

অনলাইন বিজ্ঞাপনে ভেজাল পণ্যের প্রতারণা বাড়ছে

ভেজাল ও নিম্নমানের পণ্যের ব্যবহার দেশে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে...

শাহবাগে ভাড়া ফ্ল্যাটে চিকিৎসকের লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকায় একটি ভাড়া বাসা থেকে আবিদ হাসান...
spot_img

আরও পড়ুন

খিলক্ষেতে ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির বাদল (৬০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে লেকসিটির সুরভী...

পারিবারিক কারণে আত্মহত্যার দাবি পুলিশের

রাজধানীতে সাংবাদিক ও গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালত গ্রহণ করেছে। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক কারণে সৃষ্ট...

হাওর সমস্যার সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জানিয়েছে, হাওর অঞ্চলের ফসলহানি দেশের খাদ্যনিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় টেকসই সমাধানের লক্ষ্যে সংগঠনটি ১৬...

সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন যেতে বাধা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন ভ্রমণে যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো...
spot_img