Monday, September 7, 2026
27 C
Dhaka

মার্কিন চাপের কাছে কখনো নতি স্বীকার করবে না রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রসহ কোনো দেশের চাপের কাছে রাশিয়া কখনোই নতি স্বীকার করবে না। তিনি সতর্ক করে বলেন, রুশ ভূখণ্ডে হামলা হলে এর জবাব হবে অত্যন্ত কঠোর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রাশিয়ার প্রতি অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ হলেও তা রাশিয়ার সামগ্রিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

তার দাবি, রাশিয়ার জ্বালানি খাত এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি বলেন, এটি নিঃসন্দেহে রাশিয়ার ওপর চাপ সৃষ্টির প্রচেষ্টা, কিন্তু কোনো আত্মসম্মানবোধসম্পন্ন জাতি কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না।

সম্প্রতি যুক্তরাষ্ট্র রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকওইলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর এটি রাশিয়ার বিরুদ্ধে প্রথম মার্কিন নিষেধাজ্ঞা।

পুতিন সতর্ক করে বলেন, বিশ্ব জ্বালানি বাজারে ভারসাম্য নষ্ট হলে দাম বেড়ে যাবে, যা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর জন্য অস্বস্তিকর হবে।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সরবরাহ করা কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা তিন হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

এই প্রসঙ্গে পুতিন বলেন, এটি পরিস্থিতি আরও উত্তপ্ত করার প্রচেষ্টা। তার ভাষায়, সংলাপ সবসময় সংঘাত বা যুদ্ধের চেয়ে ভালো, এবং রাশিয়া সংলাপের পক্ষেই থাকবে। তবে তিনি সতর্ক করে দেন, যদি ইউক্রেন যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায়, তাহলে এর জবাব হবে অত্যন্ত শক্তিশালী ও অভূতপূর্ব মাত্রার।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img