Saturday, March 7, 2026
32.3 C
Dhaka

যেকোনো মূল্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে: ট্রাইব্যুনাল চেয়ারম্যান

যেকোনো মূল্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে, কে কী বলছে বা বলবে তা বিবেচ্য নয়—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে নারকীয় হত্যাযজ্ঞের মামলার যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মামলার চূড়ান্ত পর্যায়ে এসে বিচারপতি মজুমদার বলেন, আদালত সত্য উদঘাটনে এবং ন্যায়বিচার নিশ্চিতে অটল থাকবে।

সেদিন প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষে সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত হয়েছে, এবং শেখ হাসিনাসহ অভিযুক্তদের শাস্তি না হলে শহীদ ও আহতরা চরম অবিচারের শিকার হবেন।

এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্য শেষে আদালত রায় ঘোষণার জন্য আগামী ১৩ নভেম্বর তারিখ নির্ধারণ করেছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়। ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর জবানবন্দি ও ৬ কার্যদিবসে প্রসিকিউশনের যুক্তিতর্ক সম্পন্ন হয়। শেখ হাসিনা ও কামালের পক্ষে তিন দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার (২২ অক্টোবর) তা শেষ হয়।

ওইদিন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তিতর্কে বলেন, সাবেক আইজিপি মামুন দায় এড়াতেই রাজসাক্ষী হয়েছেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি এবং প্রসিকিউশন কোনো অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।

এই মামলায় ৮৪ জন সাক্ষী নির্ধারণ করা হলেও সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। প্রসিকিউশন পক্ষ থেকে ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়, যার মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি ৪ হাজার পাঁচ পৃষ্ঠা, এবং শহীদদের তালিকার বিবরণ ২ হাজার ৭২৪ পৃষ্ঠা।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে প্রসিকিউটর মিজানুল ইসলাম ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে জানান, প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ডের প্রত্যাশা করছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

৭২০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো ভিভোর নতুন স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন একটি ডিভাইস উন্মোচন করেছে বৈশ্বিক...

বন বিভাগের অভিযানে উদ্ধার বনমোরগ নিয়ে বিতর্ক

খাগড়াছড়িতে বন বিভাগের অভিযানে উদ্ধার হওয়া বনমোরগ অবমুক্ত না...

সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়ছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবদুল জব্বার (৫৩) নামের...

চলতি ৮ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমেছে ৩.৭৩ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি)...

শাবলের আঘাতে গৃহবধূর মৃত্যু, ঘটনার তদন্তে পুলিশ

বরগুনা সদর উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর থেঁতলানো...

জমি নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক...

মাঝনদীতে দিক হারিয়ে আটকে পড়ে দুটি ফেরি

ফাল্গুনের শেষ দিকেও ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও...

হরমুজ সংকটে ভবিষ্যৎ জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে হরমুজ প্রণালি...

রমজানের শেষ দশকে ইতেকাফের গুরুত্ব তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ

রমজান মাসের শেষ দশকে ইতেকাফ পালনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত...

রোজায় ক্যানসার রোগীদের জন্য চিকিৎসকদের বিশেষ পরামর্শ

রমজান মাস মুসলমানদের জন্য ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তবে...

জরুরি রক্ত না পেয়ে ভোগান্তিতে পাহাড়ি জেলার মানুষ

খাগড়াছড়ি জেলায় জরুরি রক্ত সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায়...

জ্বালানি সংকটের গুজবে পাম্পে বাড়তি ভিড়

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কাকে কেন্দ্র...

কুড়িগ্রামে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় গৃহবধূকে গলা কেটে হত্যার...

অতিরিক্ত মোবাইল ব্যবহার ঠেকাতে শিশুদের জন্য নতুন আইন কর্ণাটকে

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক শিশু-কিশোরদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের নেতিবাচক...
spot_img

আরও পড়ুন

৭২০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো ভিভোর নতুন স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন একটি ডিভাইস উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। ভিভো ওয়াই৩১ডি নামের এই স্মার্টফোনটি ইতোমধ্যে দেশের বাজারে বিক্রি শুরু হয়েছে। শক্তিশালী...

বন বিভাগের অভিযানে উদ্ধার বনমোরগ নিয়ে বিতর্ক

খাগড়াছড়িতে বন বিভাগের অভিযানে উদ্ধার হওয়া বনমোরগ অবমুক্ত না করে অন্য মোরগ অবমুক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি...

সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়ছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবদুল জব্বার (৫৩) নামের এক বাংলাদেশি কাঠুরিয়া গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তাঁর বাঁ পায়ের গোড়ালি পর্যন্ত নিচের অংশ বিচ্ছিন্ন...

চলতি ৮ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমেছে ৩.৭৩ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৮ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় বিগত বছরের একই সময়ের তুলনায় ৩.৭৩ শতাংশ কমেছে। এই সময়ে রফতানি আয় দাঁড়িয়েছে...
spot_img