Thursday, March 19, 2026
23 C
Dhaka

নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার: আইন উপদেষ্টা

বর্তমান সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা নিয়েই দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক ইস্যু নিয়ে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

আইন উপদেষ্টা বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি; বরং অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ আচরণ আশা করেছে। বর্তমান সরকার সে অনুযায়ী নিরপেক্ষভাবেই কাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এগোলে সেই সংশয় কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনের সব কার্যক্রম এখন থেকে প্রধান উপদেষ্টা সরাসরি ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, এ বিষয়ে সেনাপ্রধানসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রশংসনীয়। তাদের সাবজেলে রাখার বিষয়টি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত; এ নিয়ে আমার মন্তব্য করার সুযোগ নেই।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে। নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা সম্পর্কে জনগণকে আশ্বস্ত করা জরুরি। পাশাপাশি সরকারের মধ্যে যদি দলীয় ব্যক্তি থেকে থাকেন, তবে তাদের অপসারণের দাবিও জানিয়েছে বিএনপি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঈদে বাড়ি ছাড়ার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

ঈদুল ফিতর উপলক্ষে অনেকেই শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন।...

যাত্রী দুর্ভোগ কমাতে প্রশাসনকে তাগিদ

বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতি কমানো এবং যাত্রীদের দুর্ভোগ...

মহাকাশে বৈচিত্র্যময় গ্রহ নিয়ে নতুন প্রশ্ন

মহাকাশে একেবারে ভিন্ন ধরনের একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা,...

তুরস্কে শুক্রবার, সিঙ্গাপুরে শনিবার ঈদ

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর।...

প্রকৃতির মাঝে লুকানো প্রাচীন মসজিদ

বরিশালের একটি গ্রামে প্রকৃতির আড়ালে লুকিয়ে থাকা এক ছোট্ট...

জ্বালানি সংকটে রাজধানীতে ভোগান্তি বাড়ছে

রাজধানীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়ায় বিভিন্ন এলাকায়...

সহজ উপায়ে তৈরি পুষ্টিকর পানীয়

রোজায় দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার পর ইফতারে...

গাছের ছালের ভেতরের অজানা বিজ্ঞান

গাছের কাণ্ডের বাইরের আবরণ, যাকে আমরা বাকল বা ছাল...

টক দেখলেই মুখে পানি কেন আসে

টক জাতীয় খাবারের কথা ভাবলেই বা চোখের সামনে দেখলেই...

ব্যায়ামে হার্টবিট কত হলে নিরাপদ

ব্যায়াম করার সময় হার্টবিট কত পর্যন্ত বাড়তে পারে—এটি নিয়ে...

হোয়াটসঅ্যাপে আসছে গেস্ট চ্যাট সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার চালুর উদ্যোগ...

হজের প্রস্তুতিতে উমরা ভিসা বন্ধ

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে উমরা ভিসা প্রদান বন্ধের...

ফিলিস্তিন প্রশ্নে বিশ্বজুড়ে সংহতি

রমজান মাসের শেষ শুক্রবার পালিত আল-কুদস দিবস মুসলিম বিশ্বের...

কম দামে ভালো পারফরম্যান্সের ডিভাইস

ঈদকে সামনে রেখে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ে অনেকেরই।...
spot_img

আরও পড়ুন

ঈদে বাড়ি ছাড়ার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

ঈদুল ফিতর উপলক্ষে অনেকেই শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন। তবে বাসা ফাঁকা রেখে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত না করলে ফিরে এসে নানা...

যাত্রী দুর্ভোগ কমাতে প্রশাসনকে তাগিদ

বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতি কমানো এবং যাত্রীদের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ...

মহাকাশে বৈচিত্র্যময় গ্রহ নিয়ে নতুন প্রশ্ন

মহাকাশে একেবারে ভিন্ন ধরনের একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা প্রচলিত ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। এই গ্রহটি লাভার বিশাল মহাসাগর এবং সালফারসমৃদ্ধ বায়ুমণ্ডল...

তুরস্কে শুক্রবার, সিঙ্গাপুরে শনিবার ঈদ

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে দুই দেশে ভিন্ন দিনে ঈদ উদযাপিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তুরস্কে...
spot_img