Thursday, July 23, 2026
25.9 C
Dhaka
No menu items!

রিজওয়ান বরখাস্ত, পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহিন আফ্রিদি

আরও একবার অধিনায়ক বদলে ক্রিকেটবিশ্বে চমক দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাম্প্রতিক বছরগুলোতে নির্বাচক, কোচ ও অধিনায়ক বদলের ধারায় পরিচিত এই বোর্ড এবার ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব থেকেও সরিয়ে দিয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি, যিনি ২০২৪ সালের জানুয়ারিতে একমাত্র টি-টোয়েন্টি সিরিজ শেষে অধিনায়কত্ব হারিয়েছিলেন।

বর্তমানে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলছে পাকিস্তান। দ্বিতীয় টেস্ট চলাকালীন সোমবারই পিসিবি শাহিনকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা দেয়। প্রোটিয়াদের এই সফরেই দ্বিতীয় দফায় নেতৃত্বে ফিরছেন শাহিন। দুটি টেস্ট শেষে ২৮ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ৪ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

প্রোটিয়াদের বিপক্ষে চলমান টেস্টেও অংশ নিচ্ছেন রিজওয়ান ও শাহিন দুজনই। হঠাৎ করেই কেন রিজওয়ানকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, তা পিসিবির আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে ইসলামাবাদে নির্বাচক কমিটি ও পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকেই এই সিদ্ধান্ত হয়। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, কোচ হেসনই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে অধিনায়ক পরিবর্তনের প্রস্তাব দেন।

তবে শুধুমাত্র হেসনের সিদ্ধান্তেই রিজওয়ানকে অপসারণ করা হয়নি বলে সূত্র জানিয়েছে। এর আগে শাহিন আফ্রিদি ২০২৪ সালের জানুয়ারিতে প্রথমবার জাতীয় দলের অধিনায়কত্ব পান নিউজিল্যান্ড সফরে, যেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ৪-১ ব্যবধানে হারে। পরবর্তীতে রিজওয়ানকে অধিনায়ক করা হলেও ফলাফল ছিল হতাশাজনক।

রিজওয়ানের অধীনে পাকিস্তান ২০২৪ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ডেই বিদায় নেয় স্বাগতিকরা। তার অধীনে ২০ ওয়ানডে ম্যাচে ৯ জয় ও ১১ পরাজয়ে সাফল্যের হার মাত্র ৪৫ শতাংশ। অন্যদিকে, নতুন অধিনায়ক শাহিন গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন—মাত্র এক বছরে ৪৫ উইকেট, যা অন্য কোনো পেসার ছুঁতে পারেননি।

এর মাধ্যমে পাকিস্তান আবারও তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করল। টেস্টে নেতৃত্ব দিচ্ছেন শান মাসুদ, টি-টোয়েন্টিতে সালমান আলি আগা, আর ওয়ানডেতে দায়িত্ব ফিরে পেলেন শাহিন শাহ আফ্রিদি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img