Thursday, June 18, 2026
35.4 C
Dhaka

গাজায় ফের ইসরায়েলি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি চুক্তি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও গুলিবর্ষণে কয়েকজন নিহত হয়েছেন, যা হামাসের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মুখে ফেলেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) আল জাজিরার বরাতে জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।

গাজার আল-শাআফ এলাকায় পৃথক দুই হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। তারা হামলার সময় ধ্বংসস্তূপে নিজেদের বাড়িঘর খুঁজতে গিয়েছিলেন। ইসরায়েলি সেনারা দাবি করেছে, নিহতরা ‘হলুদ সীমারেখা’ অতিক্রম করে শুজাইয়ার দিকে আসছিলেন, যা তাদের জন্য হুমকি তৈরি করেছিল।

এই হলুদ সীমারেখা গত ৪ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মানচিত্রে নির্ধারিত হয়, যেখানে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী অবস্থান করছে। তবে গাজাবাসীরা বলছেন, সীমারেখাটি স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দা সামির বলেন, “মানচিত্র দেখেছি, কিন্তু সীমারেখা কোথায় বুঝতে পারছি না।”

যুদ্ধবিরতির পরও গাজায় একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে। গত রোববার ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন নিহত হন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

ইসরায়েল দাবি করেছে, হামাস রাফাহ এলাকায় তাদের সেনা হত্যা করেছিল এবং তা প্রতিশোধ নিতে হামলা চালানো হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, রাফাহর ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশে তাদের কোনো ইউনিট সক্রিয় নেই।

হামাস জানিয়েছে, তারা এখন পর্যন্ত ২০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে এবং মৃতদের মরদেহ হস্তান্তরের চেষ্টা করছে, যদিও গাজার ধ্বংসস্তূপের কারণে এই প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

এদিকে ইসরায়েল রোববার গাজায় মানবিক সহায়তা পাঠানো বন্ধের হুমকি দিলেও পরে জানায়, তারা যুদ্ধবিরতি কার্যকর রাখবে। জাতিসংঘের মুখপাত্র জানান, সহায়তা পাঠানো শুরু হয়েছে, তবে কী পরিমাণ তা স্পষ্ট নয়।

আল জাজিরার প্রতিবেদক জানান, সহায়তা বহনকারী ট্রাকগুলো এখনো বিভিন্ন চেকপয়েন্টে আটকে আছে। সোমবার খান ইউনিসে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘের ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, এই ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি রক্ষা করা জরুরি এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত হওয়া উচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মশাল মিছিল, ক্ষোভ নদীপাড়ের মানুষের

জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য স্পষ্ট অর্থ বরাদ্দ...

জাতিসংঘে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা উন্নয়নের মডেল তুলে ধরল প্রিয়শপ

বাংলাদেশের প্রযুক্তিনির্ভর রিটেইল খাতের একটি উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন...

খানাখন্দে ক্ষতবিক্ষত মাগুরা-শ্রীপুর মহাসড়ক, বাড়ছে দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়কের বিভিন্ন অংশ...

২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা, মহররমের চাঁদ দেখা গেছে

দেশের আকাশে ১৪৪৮ হিজরির পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

মায়ের হাতের রান্নাই এখনও মেসির সবচেয়ে প্রিয়

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ও সফল খেলোয়াড় লিওনেল মেসির...

কর্ড লাইনে কমবে দূরত্ব, তিন ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাত্রার পরিকল্পনা

ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে...

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া...

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...
spot_img

আরও পড়ুন

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে। আবার অতিরিক্ত কাজের চাপ, মানসিক উদ্বেগ বা অনিয়মিত জীবনযাপনের কারণেও ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে পারে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এর ফলে জনপ্রিয় এই তিন প্ল্যাটফর্মে কিছু উন্নত ফিচার...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ অর্জন করা। পবিত্র কোরআনে এমন কিছু গুণাবলির কথা উল্লেখ করা হয়েছে, যা একজন মুমিনকে আল্লাহর...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর পানীয় গ্রহণ করেন। তবে ঘরে থাকা সাধারণ দুটি উপাদান—দুধ ও মধুর সংমিশ্রণও শরীরের জন্য নানা...
spot_img