Friday, June 12, 2026
32 C
Dhaka

আফগানিস্তানের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে

সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রেক্ষাপটে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড (এসিবি) পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছে। শুক্রবার পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার প্রতিবাদে নেওয়া এই সিদ্ধান্তে তাদের জায়গায় সিরিজে যুক্ত হয়েছে জিম্বাবুয়ে।

ত্রিদেশীয় সিরিজটি ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছেন, সূচি অপরিবর্তিত রেখে জিম্বাবুয়েকে নতুনভাবে সিরিজে যুক্ত করা হয়েছে। ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ শুরু হবে পাকিস্তান ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে। ১৯ নভেম্বর একই মাঠে লড়বে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ২২ নভেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রতিটি দল দুইবার করে মুখোমুখি হওয়ার পর শীর্ষ দুই দল ২৯ নভেম্বর লাহোরে ফাইনাল খেলবে।

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে শুক্রবার পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন। তারা শারানায় ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে প্রাণ হারান। আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘তাদের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করেছি।’

ঘটনায় আফগান ক্রিকেটাররা ক্ষোভ প্রকাশ করেছেন। টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান বলেন, ‘বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো অনৈতিক ও বর্বর আচরণ। আমাদের জাতীয় মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে।’ পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে আফগানিস্তান আমাদের উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে, যার জবাবে আমাদের সেনারা প্রতিক্রিয়া দিয়েছে।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের ঘোষণা, কার্যকর হবে ১ জুলাই থেকে

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন...

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের...

বাজারে ভালো লিচু বাছাইয়ের সহজ উপায়

গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু লিচুর মৌসুম। বাজারজুড়ে এখন...

অ্যাঙ্গোলায় মিলল নতুন প্রজাতির ফড়িং, ঘাসফড়িং ও আলো বিচ্ছুরণকারী মাকড়সা

বিশ্বজুড়ে জীববৈচিত্র্য হুমকির মুখে থাকা অবস্থায় আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা...

গর্ভে মৃত শিশুর দাফন ও জানাজা সম্পর্কে ইসলামের নির্দেশনা

মায়ের গর্ভে কোনো শিশুর মৃত্যু হলে এবং পরে অপারেশন...

মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন বড় শরিফপুর কোতওয়ালী মসজিদ

কুমিল্লার লাকশাম উপজেলার বড় শরিফপুর গ্রামে ইতিহাস, স্থাপত্য ও...

সৌরচক্রে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত

সূর্যের অভ্যন্তরীণ ছন্দে দীর্ঘমেয়াদি পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা, যা...

প্রাক্তনের স্মৃতি ভুলতে কত সময় লাগে, কী বলছে বিজ্ঞান

একটি সম্পর্কের সমাপ্তি মানুষের জীবনে গভীর মানসিক প্রভাব ফেলতে...

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’: শিক্ষায় নতুন চমক!

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন বাজেটে...

ক্ষুদ্র মস্তিষ্কের মৌমাছিরাও পারে হাতিয়ার ব্যবহার করে জটিল সমস্যা সমাধান

পতঙ্গদের সাধারণত সহজাত প্রবৃত্তিনির্ভর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও...
spot_img

আরও পড়ুন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের ঘোষণা, কার্যকর হবে ১ জুলাই থেকে

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম জাতীয় পে স্কেল ঘোষণার কথা জানিয়েছে সরকার। প্রস্তাবিত এ বেতন কাঠামো আগামী...

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে সংশ্লিষ্ট স্থান অপবিত্র হয়ে যায় কি না—এ প্রশ্ন অনেক মুসল্লির মধ্যেই দেখা যায়। ইসলামি বিধান...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এআই প্রযুক্তি ব্যবহার করে এমন একটি ভ্যাকসিন...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা বাঙালি সংস্কৃতিরই একটি অংশ। তবে কয়েকদিন ধরে অতিরিক্ত মাংস খাওয়া, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং কম শারীরিক...
spot_img