Sunday, September 6, 2026
29 C
Dhaka

চাকরিতে আবেদনের বয়স শিথিল ও ব্যাকডেট দাবিতে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ ২৯ অক্টোবর

বদরুল ইসলাম

সরকারি ও বেসরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল এবং ব্যাকডেট সুবিধা পুনর্বহালের দাবিতে আগামী ২৯ অক্টোবর ২০২৫, বুধবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও পদযাত্রার আয়োজন করেছে চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা।

দাবিদাররা জানিয়েছেন, ১৯৯০ থেকে ১৯৯৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী শিক্ষার্থীরাই নানা ধরনের প্রতিকূলতা ও বঞ্চনার শিকার হয়েছেন। তাদের মতে, করোনাকালীন দীর্ঘ শিক্ষা-অচলাবস্থা, অর্থনৈতিক মন্দা, এবং অনিয়মতান্ত্রিক নিয়োগ প্রক্রিয়ার কারণে তারা চাকরির আবেদনে বয়সসীমা পার করে ফেলেছেন।

দাবির যৌক্তিকতা তুলে ধরে আয়োজকরা বলেন—

১. তারা কোটা বঞ্চিত, ৩২ বঞ্চিত, করোনায় ৩ বছর বঞ্চিত, এবং ব্যাকডেট সুবিধা থেকেও বঞ্চিত। ব্যাকডেট সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় ২২ সেপ্টেম্বর ২০২২, কিন্তু তার কার্যকারিতা ধরা হয় ২৫ মার্চ ২০২০ থেকে। এতে করে প্রায় ৩৯ মাসের মধ্যে ৩০ মাসই প্রজ্ঞাপনের আগেই শেষ হয়ে যায়, যা মূলত করোনাকালীন সময় ছিল।

২. করোনা পরবর্তী সময়ে প্রায় দেড় বছর ধরে চাকরির সার্কুলার বন্ধ ছিল। পাশাপাশি অনেক সার্কুলারে রি-সার্কুলারের সুযোগ না রাখায় বিপুল সংখ্যক প্রার্থীর আবেদন করার সুযোগ হারিয়ে যায়।

৩. বিগত ১৬ বছরের শাসনামলে প্রশ্নফাঁস, সেশনজট, দলীয়করণ, নিয়োগ বাণিজ্য, প্রক্সি বাণিজ্য, ডিভাইস বাণিজ্য ও দুর্নীতির কারণে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই দিনে একাধিক (১৭–২২টি) পরীক্ষা নেওয়ার মতো অনিয়মও তাদের চাকরির প্রস্তুতিতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

৪. সরকারি চাকরির পাশাপাশি প্রাইভেট সেক্টরেও ৩২ বছর বয়সসীমা রাখায় সাধারণ শিক্ষার্থীরা দুই ক্ষেত্রেই সুযোগ হারাচ্ছেন।

দাবিদাররা বলেন, “আমরা চাই আগামী ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত ৩ বছরের জন্য সব চাকরিতে আবেদনের ব্যাকডেট সুবিধা দেওয়া হোক। এতে আমরা যারা প্রকৃতভাবে করোনাকালীন ক্ষতিগ্রস্ত হয়েছি, তারা আবার প্রতিযোগিতায় অংশ নিতে পারব।”

এই আন্দোলনের পক্ষে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সবচেয়ে ভুক্তভোগী চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেবেন।
তাদের আহ্বান—

“২৯ অক্টোবর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের মহাসমাবেশে দলে দলে যোগ দিন। ব্যাকডেট চাই, সুযোগ চাই।”

যোগাযোগের জন্য আয়োজকদের দেওয়া নম্বরসমূহ:
📞 ০১৯৬০৬৪৩৪৪৫, ০১৭৫০৩৩৫৫৩৮, ০১৭৮৬১৭৫৮৮১, ০১৫৪০১৮৮৬০৩, ০১৭৯৫৮৯৬৭৩৩

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img