Monday, September 7, 2026
27 C
Dhaka

৩ মাসে এনবিআরের রেকর্ড ৯০ হাজার ৮২৫ কোটি টাকা আয়

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রেকর্ড ৯০ হাজার ৮২৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এটি প্রথম তিন মাস হিসাবে সর্বোচ্চ রাজস্ব আদায়, যা গত অর্থবছরের একই সময়ে তুলনায় ১৫ হাজার ২৭০ কোটি টাকা বেশি। এনবিআর জানিয়েছে, ২০.২১ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে এই রেকর্ড গড়া সম্ভব হয়েছে।

তবে লক্ষ্যমাত্রার তুলনায় এখনও এনবিআর ৭ হাজার কোটি টাকার বেশি পিছিয়ে রয়েছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, আয়কর, মূসক (ভ্যাট) এবং আমদানি-রপ্তানি—প্রতিটি খাতেই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। করের আওতা বাড়ানো, কর পরিপালন নিশ্চিতকরণ, কর ফাঁকি প্রতিরোধ এবং ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধারে কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার ফলেই এমন সাফল্য এসেছে।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মূসক (ভ্যাট) খাতে সর্বোচ্চ প্রগতি—প্রায় ৩০ শতাংশ। জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে স্থানীয় পর্যায়ের মূসক খাতে রাজস্ব আদায় হয়েছে ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৬ হাজার ৮৩৮ কোটি ৪৯ লাখ টাকা। এ খাতে ৭ হাজার ৭৮০ কোটি ৫১ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে, প্রবৃদ্ধি ২৯.৭৪ শতাংশ।

আয়কর ও ভ্রমণ কর খাতে দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি—১৮.২৬ শতাংশ। এই খাতে ২৮ হাজার ৪৭৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ৪ হাজার ৩৯৭ কোটি ১৮ লাখ টাকা বেশি।

অন্যদিকে আমদানি ও রপ্তানি খাতের শুল্কে ১১.৭৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ৫২৮ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ে ২৪ হাজার ৬২৫ কোটি ৪৭ লাখ টাকা ছিল। ফলে এই খাতে ২ হাজার ৮৯২ কোটি ৫৩ লাখ টাকা বেশি রাজস্ব সংগ্রহ হয়েছে।

চলতি অর্থবছরের বাজেটে মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে এনবিআরের মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img