Monday, June 15, 2026
35.1 C
Dhaka

কুমিল্লা ইপিজেডে রপ্তানিতে রেকর্ড সাফল্য

রপ্তানিতে নতুন রেকর্ড গড়েছে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়া এলাকা (ইপিজেড)। সদ্য সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে কুমিল্লা ইপিজেড থেকে বিশ্বের বিভিন্ন দেশে ৯০২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা এর ইতিহাসে সর্বোচ্চ। ইপিজেড কর্তৃপক্ষ আশা করছে, চলতি অর্থবছরেও এই ধারা অব্যাহত থাকবে।

২০০০ সালে ২৬৭ দশমিক ৪৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত কুমিল্লা ইপিজেড বর্তমানে দেশের অন্যতম সক্রিয় রপ্তানি অঞ্চল। এখানে মোট ২৪৩টি প্লটের মধ্যে দেশি-বিদেশি ৪৬টি কোম্পানি বিভিন্ন পণ্য উৎপাদন করছে, যা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও পাকিস্তানসহ ইউরোপ ও আমেরিকার ১৭টি দেশে।

বেপজা সূত্রে জানা যায়, গত পাঁচ বছরে কুমিল্লা ইপিজেডে বিনিয়োগ ও রপ্তানি ক্রমবর্ধমান। ২০২০–২১ অর্থবছরে রপ্তানি হয়েছিল ৫৬৫.৮৫ মিলিয়ন ডলার, ২০২১–২২ সালে ৮১৪.৮২ মিলিয়ন, ২০২২–২৩ সালে ৭৯০.৯৪ মিলিয়ন, ২০২৩–২৪ সালে ৭১১.৩৭ মিলিয়ন এবং ২০২৪–২৫ অর্থবছরে রপ্তানি হয়েছে সর্বোচ্চ ৯০১.২২ মিলিয়ন মার্কিন ডলার।

সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা ইপিজেড এখন এক কর্মচঞ্চল শিল্পাঞ্চল। ৫০ হাজারেরও বেশি নিয়মিত শ্রমিক এখানে কাজ করছেন। শ্রমিকদের মধ্যে প্রায় ৬৬ শতাংশ নারী। প্রতি মাসে তাদের বেতন ও ভাতা বাবদ প্রায় ২৫০ কোটি টাকা ব্যয় হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।

শ্রমিকদের অনেকেই জানান, ইপিজেডে কাজের পরিবেশ ভালো এবং বেতন-ভাতা সময়মতো দেওয়া হয়। এতে তারা নিজেদের পরিবারকে সহযোগিতা করতে পারছেন এবং স্বাবলম্বী হচ্ছেন।

বর্তমানে ইপিজেডে ২৮৫ জন বিদেশি শ্রমিকও কাজ করছেন, যাদের বেশিরভাগই চীন ও তাইওয়ান থেকে এসেছেন। বিদেশি কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে কাজের পরিবেশ নিরাপদ ও সহযোগিতাপূর্ণ।

কোম্পানি কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বেতন, নিরাপত্তা এবং চিকিৎসাসুবিধা সুনিশ্চিত করার পাশাপাশি শিক্ষা সহায়তাও দেওয়া হচ্ছে।

কুমিল্লা ইপিজেডের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহবুব জানান, ইপিজেডের ৪৬টি প্রতিষ্ঠানের রপ্তানি কার্যক্রম দিন দিন বাড়ছে। রপ্তানির পাশাপাশি শ্রমিকদের কল্যাণে মেডিকেল সেন্টার, স্কুল-কলেজ ও সামাজিক সুবিধার ব্যবস্থাও রয়েছে। ভবিষ্যতেও এই উন্নয়নধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন...

নির্যাতিত মানুষের জন্য দোয়ার গুরুত্ব কী বলছে ইসলাম

ইসলামে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব...

বিশ্বকাপের আমেজে নাস্তায় রাখতে পারেন মরক্কোর ঐতিহ্যবাহী মাকুদা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রিয়...

এআই নিরাপত্তা বিতর্কে নতুন চাপে ইলন মাস্কের প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরিচ্যুত...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ...

আসহাবে কাহাফের ঘটনা ও আধুনিক বিজ্ঞানের আলোচনায় কিছু পর্যবেক্ষণ

পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত গুহাবাসীদের ঘটনা ইসলামের ইতিহাসে...

ভালো ঘুমের জন্য পা ধোয়ার অভ্যাস কতটা উপকারী

দিনভর কাজের ব্যস্ততা, মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির পর...

সংসদে নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য ঘিরে উত্তেজনা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে সরকারি...

এআইনির্ভর সাইবার প্রতারণা নিয়ে গুগলের মামলা, ক্ষতির পরিমাণ শত কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত একটি বৃহৎ সাইবার...

রাশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর, মরদেহ ফেরত চায় পরিবার

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু...

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকার একটি বস্তিতে সাত বছর...

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ...
spot_img

আরও পড়ুন

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় মুসলমানদের আহ্বান জানাতে যে ধ্বনি উচ্চারিত হয়, তা আজান নামে পরিচিত। ইসলামী ঐতিহ্যে আজান...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সেই ভাত পরে ফেলে দেওয়া হয়। তবে সামান্য কিছু উপকরণ ব্যবহার করে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন প্যাকেজের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে গুগল। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য তথ্য সংরক্ষণের সুবিধাও বাড়িয়েছে প্রযুক্তি...

নির্যাতিত মানুষের জন্য দোয়ার গুরুত্ব কী বলছে ইসলাম

ইসলামে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মুসলমানের দুঃখ-কষ্ট অন্য মুসলমান অনুভব করবে—এ শিক্ষাই পাওয়া যায় মহানবী হজরত মুহাম্মদ...
spot_img