Thursday, March 12, 2026
28.2 C
Dhaka

ট্রাম্পকে ইসরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে তেলআবিব

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ জানিয়েছেন, গাজা থেকে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অবসান প্রচেষ্টায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হবে। খবর এএফপির।

হারজোগ এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে শুধু আমাদের প্রিয়জনদের ঘরে ফিরিয়ে আনতে সহায়তা করেননি, বরং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, সহযোগিতা ও শান্তিপূর্ণ ভবিষ্যতের এক নতুন যুগের সূচনা করেছেন।” তিনি আরও বলেন, “তাকে ইসরায়েলি প্রেসিডেন্টের সম্মাননা পদক প্রদান করা আমার জন্যও গর্বের বিষয়।”

ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আগামী মাসগুলোতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সোমবার মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েল সফরের সময় ট্রাম্পকে এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা জানানো হবে।

সেই দিনই ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি-বন্দি বিনিময় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর শুরু হওয়া দুই বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসান ঘটানো।

এ সফরে ট্রাম্প জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইসরায়েলি পার্লামেন্ট কনেসেটে ভাষণ দেওয়ারও কথা রয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের প্রেসিডেন্ট পুরস্কার সেইসব ব্যক্তিকে প্রদান করা হয়, যারা রাষ্ট্র বা মানবতার কল্যাণে অসামান্য অবদান রেখেছেন। এর আগে ২০১৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও একই সম্মাননায় ভূষিত করা হয়েছিল।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সরকার জ্বালানি তেল আমদানির উৎস বাড়ানোর চেষ্টা করছে

বৈশ্বিক তেলের সংকটের মধ্যে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে...

মৌলভীবাজারে যুবকের ছুরিকাঘাতের পর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস...

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয়...

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও...

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...
spot_img

আরও পড়ুন

সরকার জ্বালানি তেল আমদানির উৎস বাড়ানোর চেষ্টা করছে

বৈশ্বিক তেলের সংকটের মধ্যে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে জ্বালানি তেল আমদানি বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে। মার্চে মোট ১৬টি জাহাজ তেল আনার কথা থাকলেও,...

মৌলভীবাজারে যুবকের ছুরিকাঘাতের পর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি হাজীপুর ইউনিয়নের চক সালন এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধের...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে...

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয় শহরে জ্বালানি তেলের সরবরাহ ১০ শতাংশ বাড়ানো হয়েছে। আগে অকটেন–পেট্রোলের গড় বিক্রি থেকে ২৫ শতাংশ হ্রাসের...
spot_img