Monday, March 30, 2026
25 C
Dhaka

মিসরের পর বিশ্বকাপে আলজেরিয়া, টিকিট নিশ্চিত ২০ দলের

সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে রিয়াদ মাহরেজের আলজেরিয়া। এর মধ্য দিয়ে আফ্রিকা মহাদেশ থেকে এখন পর্যন্ত চারটি দেশ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। অন্যদিকে সর্বশেষ ২৪ ঘণ্টার মধ্যে টুর্নামেন্টের মূলপর্বে জায়গা করে নেওয়া দ্বিতীয় আফ্রিকান দল এটি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়ার পক্ষে মাত্র ৭ মিনিটে গোলের সূচনা করেন মোহাম্মদ এল আমিন আমৌরা। ১৯ মিনিটে গোল করেন তারকা ফরোয়ার্ড মাহরেজ। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন আমৌরা। ফলে বাছাইয়ে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে আলজেরিয়া।

১২ বছর পর আবারও বিশ্বকাপে ফিরছে মাহরেজের দল। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে খেলেছিল তারা, যেখানে শেষ ষোলোতে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল। এ পর্যন্ত চারবার বিশ্বকাপে অংশ নিয়েছে আলজেরিয়া।

একদিন আগেই মিসর নিশ্চিত করেছে তাদের বিশ্বকাপ টিকিট। কাসাব্লাংকায় জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ করেছিলেন জোড়া গোল। ১৯৩৪ সালে প্রথম বিশ্বকাপে খেলা মিসর এবার চতুর্থবারের মতো বিশ্বকাপে উঠল।

আলজেরিয়া ২০তম দল হিসেবে জায়গা পেল ২০২৬ বিশ্বকাপে। টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এবং এতে রেকর্ড ৪৮ দল অংশ নেবে। স্বাগতিক হিসেবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো আগেই নিশ্চিত। বাকি দলগুলো উঠবে বাছাইপর্ব ও ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ থেকে।

এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা ২০ দল

কনক্যাকাফ (উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান)
কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক), যুক্তরাষ্ট্র (স্বাগতিক)

কনমেবল (দক্ষিণ আমেরিকা)
আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে

এএফসি (এশিয়া)
অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান

সিএএফ (আফ্রিকা)
মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া

ওএফসি (ওশেনিয়া)
নিউজিল্যান্ড

উয়েফা (ইউরোপ)
বাছাইপর্ব চলছে (১৬ দল উঠবে)

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নিয়ে শতাধিক গবেষণায় বড় ধরনের ভুল উন্মোচিত

বিশ্বের উপকূলীয় ঝুঁকি নির্ধারণে ব্যবহৃত বহু মানচিত্রে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা...

টমেটো ও মসলায় তৈরি সুস্বাদু পাকিস্তানি পদ

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া অঞ্চলের জনপ্রিয় খাবার শিনওয়ারি কিমা করাই এখন...

ঘরে বসেই তৈরি করুন ইউরোপীয় গুলাশ

ইউরোপে না গিয়েও এখন ঘরে বসেই উপভোগ করা যায়...

ঢাকার মানচিত্রে ৯ বছরে বড় পরিবর্তন, স্যাটেলাইট ছবিতে স্পষ্ট নগরায়ণের চিত্র

ইউরোপীয় মহাকাশ সংস্থার কোপার্নিকাস সেন্টিনেল-২ মিশনের সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে...

নবজাতকের থাইরয়েড পরীক্ষা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ

নবজাতকের থাইরয়েড সমস্যার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় কনজেনিটাল...

হজ ফরজ হওয়ার শর্ত কী

হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যা প্রতিটি সামর্থ্যবান মুসলমানের...

সুসংবাদ শুনলে যে দোয়া পড়বেন

দোয়া ইবাদতের গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে মানুষ আল্লাহর কাছে...

ঘরে বসেই রেস্টুরেন্টের স্বাদ

ইফতারে ভিন্ন স্বাদের কিছু রাখতে চাইলে চিলি চিকেন উইংস...

উম্মে সালামা (রা.) জ্ঞান ও প্রজ্ঞায় অনন্য এক ফকিহা

ইসলামের প্রারম্ভিক যুগে নারীদের মধ্যে জ্ঞান, প্রজ্ঞা ও ধর্মীয়...

২৮ বছর পর নাম পাওয়া ১০৪ নম্বর মৌল রাদারফোর্ডিয়াম

পর্যায় সারণির ১০৪ নম্বর মৌল রাদারফোর্ডিয়ামের নামকরণ নিয়ে দীর্ঘ...

গুগল মেসেজেসে লাইভ লোকেশন শেয়ারিং চালু

দীর্ঘ অপেক্ষার পর গুগল তাদের বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম গুগল...

দীর্ঘ সময়ের জন্য স্থাপনা ইজারা দেয়া, কী বলে ইসলাম?

ইসলামে লেনদেনের প্রতিটি বিষয় পারস্পরিক সম্মতি, ন্যায্যতা ও স্বচ্ছতার...

ভালো শেফ হতে কাটতে হবে চাইভস, কিন্তু কেন?

চাইভস হলো পেঁয়াজ কলি জাতীয় একটি শাক। পশ্চিমা রান্নায়...

ভূমধ্যসাগরে নিহত শায়েকের মরদেহ ফেরত চায় পরিবার

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারানো তরুণ শায়েকের মৃত্যুসংবাদ পৌঁছানোর পর...
spot_img

আরও পড়ুন

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নিয়ে শতাধিক গবেষণায় বড় ধরনের ভুল উন্মোচিত

বিশ্বের উপকূলীয় ঝুঁকি নির্ধারণে ব্যবহৃত বহু মানচিত্রে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রকৃত অবস্থার তুলনায় কম দেখানো হয়েছে—এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়। দীর্ঘদিন ধরে...

টমেটো ও মসলায় তৈরি সুস্বাদু পাকিস্তানি পদ

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া অঞ্চলের জনপ্রিয় খাবার শিনওয়ারি কিমা করাই এখন সহজেই ঘরে তৈরি করা সম্ভব। সাধারণ উপকরণ, টাটকা টমেটো এবং গরুর কিমা দিয়ে তৈরি এই...

ঘরে বসেই তৈরি করুন ইউরোপীয় গুলাশ

ইউরোপে না গিয়েও এখন ঘরে বসেই উপভোগ করা যায় রোমানিয়ার ঐতিহ্যবাহী খাবার গুলাশ। গরুর মাংস, আলু ও মশলার মিশেলে তৈরি এই পদটি ট্রান্সিলভানিয়া ও...

ঢাকার মানচিত্রে ৯ বছরে বড় পরিবর্তন, স্যাটেলাইট ছবিতে স্পষ্ট নগরায়ণের চিত্র

ইউরোপীয় মহাকাশ সংস্থার কোপার্নিকাস সেন্টিনেল-২ মিশনের সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে গত ৯ বছরে ঢাকার আশপাশের ভূপ্রকৃতির উল্লেখযোগ্য পরিবর্তন ধরা পড়েছে। ২০১৭ সালের ফেব্রুয়ারি এবং ২০২৬...
spot_img