Tuesday, June 16, 2026
29.4 C
Dhaka

যুদ্ধবিরতি আলোচনা শুরুর দিনও গাজায় হামলা, নিহত ১০

মিসরের পর্যটন শহর শারম এল শেখে যুদ্ধবিরতি আলোচনা চলমান থাকা সত্ত্বেও গাজা উপত্যকায় সীমিত হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। স্থানীয় সূত্রের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানায়, সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন পরিকল্পনা পেশ করেন। ইসরায়েল দ্রুত সেই প্রস্তাবে সম্মতি জানায়, আর ৩ অক্টোবর হামাসও তাতে সম্মত হয়। এরপর ৪ অক্টোবর ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজায় হামলা বন্ধের আহ্বান জানান। নেতানিয়াহু তখন বিবৃতি দিয়ে আইডিএফকে হামলা বন্ধের নির্দেশ দেওয়ার দাবি করেন।

তবে গাজার সূত্রগুলো বলছে, ট্রাম্পের নির্দেশের পরও গত তিন দিনে ইসরায়েলি হামলায় অন্তত ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের সবাই আইডিএফের গুলিতে প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান রোববার এক ব্রিফিংয়ে দাবি করেন, ট্রাম্পের আহ্বানের পর থেকে গাজায় কেবলমাত্র “রক্ষণাত্মক অভিযান” পরিচালনা করছে ইসরায়েল।

অন্যদিকে মিসরের দৈনিক আল কাহেরা নিউজ জানিয়েছে, সোমবার শারম এল শেখে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে প্রথম দফা বৈঠক শুরু হয়েছে। এতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও হামাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রথম সেশনে মূলত অবশিষ্ট ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

আজ ৭ অক্টোবর—দিনটি ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের ইতিহাসে গুরুত্বপূর্ণ। দুই বছর আগে ঠিক এই দিনে ভোরে ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর পর থেকে আইডিএফ টানা অভিযান চালিয়ে যাচ্ছে।

গত দুই বছরে ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন।

সূত্র: আলজাজিরা

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপে মাঠের বাইরে নতুন ঝামেলায় ইরান

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করে ড্র করার পর মাঠের...

পুনর্বাসনে নেইমার, অপেক্ষায় ব্রাজিল শিবির

ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে বড় ধাক্কা। চোট কাটিয়ে বিশ্বকাপের...

বিশ্বকাপে সেনেগালের চ্যালেঞ্জে ফ্রান্স

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত ১টায় শক্তিশালী সেনেগালের মুখোমুখি...

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপে মাঠের বাইরে নতুন ঝামেলায় ইরান

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করে ড্র করার পর মাঠের ফল নিয়ে নয়, বরং ভ্রমণ ও প্রস্তুতি সূচি নিয়ে নতুন আলোচনায় এসেছে ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে...

পুনর্বাসনে নেইমার, অপেক্ষায় ব্রাজিল শিবির

ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে বড় ধাক্কা। চোট কাটিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে তারকা ফরোয়ার্ড নেইমারের মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। সবশেষ পরিস্থিতি অনুযায়ী, নকআউট...

বিশ্বকাপে সেনেগালের চ্যালেঞ্জে ফ্রান্স

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত ১টায় শক্তিশালী সেনেগালের মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী ফ্রান্স। কাগজে-কলমে এগিয়ে থাকলেও আফ্রিকার শক্তিধর দলটির বিপক্ষে ফরাসিদের জন্য সহজ...

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হয়ে ওঠে। সেই সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইসলামের দাওয়াত বিশ্বপরিসরে পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ...
spot_img