Thursday, September 10, 2026
31 C
Dhaka

নোয়াখালীতে পাচারের জন্য রাখা ৪২৫টি বিপন্ন কচ্ছপ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মণ্ডলপাড়ায় পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা ৪২৫টি বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) লোকনাথ মন্দিরের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়।

ডব্লিউসিসিইউর (Wildlife Crime Control Unit) বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক গণমাধ্যমকে বলেন, “উদ্ধার করা কচ্ছপগুলোর মধ্যে ৩২৫টি জীবিত এবং ১০০টি মৃত অবস্থায় পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জীবিত কচ্ছপগুলোকে উপযুক্ত জলাশয়ে অবমুক্ত করা হবে।”

গোপন সংবাদের ভিত্তিতে ডব্লিউসিসিইউ জানতে পারে, এলাকায় একটি বাড়িতে বিপুলসংখ্যক কচ্ছপ অবৈধভাবে মজুত রাখা হয়েছে। এ তথ্য যাচাই করতে গিয়ে পাচারকারীরা অভিযানের উপস্থিতি টের পেয়ে কচ্ছপ সরিয়ে নিতে চেষ্টা করে।

পরে ডব্লিউসিসিইউর পরিচালকের তত্ত্বাবধানে উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা এবং নোয়াখালী ওয়াইল্ডলাইফ অ্যান্ড অ্যানিমেল টিমের স্বেচ্ছাসেবীদের নিয়ে যৌথভাবে অভিযান চালানো হয়।

এই অভিযানে তিন প্রজাতির মোট ৪২৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রজাতিগুলো হলো—

  • কড়ি কাইট্টা (Indian Roofed Turtle)
  • সুন্ধি কাছিম (Indian Flapshell Turtle)
  • ধুম কাছিম (Indian Peacock Softshell Turtle)

এই তিনটি প্রজাতিই বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর প্রথম তফসিলে সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে তালিকাভুক্ত।

কর্মকর্তারা জানান, জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এই কচ্ছপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অবৈধ পাচার জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

বন বিভাগ জানিয়েছে, জীবিত কচ্ছপগুলোকে দ্রুত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...
spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...
spot_img