Saturday, June 13, 2026
33.4 C
Dhaka

বরগুনায় মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতালের দাবিতে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বদরুল ইসলাম (বরগুনা)

উপকূলীয় জেলা বরগুনায় ১২ লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, বরগুনা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, আইসিইউ স্থাপন এবং চিকিৎসক ও নার্স সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বক্তাদের।

রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বরগুনা জেনারেল হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে বরগুনা সাংবাদিক ইউনিয়নের পাশাপাশি স্বাস্থ্য অধিকার ফোরাম, আমাদের জন্য আমরা, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, জেরিন স্মৃতি কেয়ার, মানবিক বরগুনা এবং বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা শাখা অংশগ্রহণ করে।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির, হুমায়ূন হাসান শাহীন, জেলা জামায়াতের আমির মহিব্বুল্লাহ হারুন, স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, রোগী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা আসমা, বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা শাখার সভাপতি জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সেক্রেটারি গাজী হোসাইন, বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, জেলা শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আব্দুস সালাম, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মুশফিক আরিফ, সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন প্রমুখ।

বক্তারা বলেন, বরগুনা জেলার মানুষের চিকিৎসা অবস্থা দিন দিন সংকটময় হয়ে উঠছে। এখানে চিকিৎসকের ঘাটতি, পর্যাপ্ত নার্স না থাকা, আইসিইউ সুবিধার অনুপস্থিতি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে মানুষ অনেক সময় মৃত্যুর মুখে পড়ছে। তারা বলেন, অবিলম্বে বরগুনায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতাল বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হলে আগামীতে হরতালসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালটি ২৫০ শয্যাবিশিষ্ট হলেও রোগীর চাপ এবং চিকিৎসা সংকট বিবেচনায় তা অপ্রতুল। এই প্রেক্ষাপটে জেলার সচেতন মহল, সাংবাদিক ও সুশীল সমাজ দীর্ঘদিন ধরে চিকিৎসা অবকাঠামোর উন্নয়নের দাবি জানিয়ে আসছেন।

spot_img

আরও পড়ুন

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার...
spot_img

আরও পড়ুন

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে উঠছে মাটির তৈরি ফিল্টার। একসময় যেভাবে মাটির কলসে পানি রাখা হতো, এখন তার আধুনিক রূপ...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন গবেষকেরা। তাদের দাবি, নতুন এক ডিএনএভিত্তিক পরীক্ষার মাধ্যমে আগেই নির্ধারণ করা যাবে কোন রোগীর ক্ষেত্রে...
spot_img