Monday, April 20, 2026
32 C
Dhaka

দক্ষিণ এশিয়ায় রক্তাল্পতার উচ্চঝুঁকিতে আরও ১ কোটি ৮০ লাখ নারী ও কিশোরী

দক্ষিণ এশিয়ায় নারীদের অন্যতম স্থায়ী স্বাস্থ্য সমস্যা হিসেবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া আবারও উদ্বেগের কেন্দ্রে এসেছে। বর্তমানে এ অঞ্চলে ২৫ কোটি ৯০ লাখের বেশি নারী ও কিশোরী রক্তাল্পতায় ভুগছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া না হলে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা আরও ১ কোটি ৮০ লাখ বেড়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, রক্তাল্পতা একটি প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা হলেও অপুষ্টি, আয়রনের ঘাটতি, সংক্রমণ, দীর্ঘস্থায়ী রোগ এবং গর্ভাবস্থা-সম্পর্কিত জটিলতা এর প্রধান কারণ। এটি শুধু একজন নারীর স্বাস্থ্য নয়, একটি জাতির সামাজিক ও অর্থনৈতিক ভবিষ্যতের সঙ্গেও জড়িত।

বিশ্বে কম ওজন নিয়ে জন্মানো শিশুদের প্রায় ৪০ শতাংশই দক্ষিণ এশিয়ার। রক্তাল্পতা শিশুদের শরীরে অক্সিজেন সরবরাহের ক্ষমতা কমিয়ে দেয়, ফলে তাদের মানসিক বিকাশ, শেখার দক্ষতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়।

এই সংকটকে গুরুত্ব দিয়ে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের সরকার প্রথমবারের মতো একসঙ্গে রক্তাল্পতা প্রতিরোধে উদ্যোগ নিয়েছে। গত ৯-১১ জুলাই শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হয় ‘পুষ্টিকর দক্ষিণ এশিয়া’ শীর্ষক সম্মেলন, যেখানে ইউনিসেফ, ডব্লিউএইচও এবং সার্কের উদ্যোগে ১০০ জনেরও বেশি নীতিনির্ধারক, গবেষক ও উন্নয়নকর্মী অংশ নেন। সম্মেলনে আঞ্চলিক কাঠামো ও দেশভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি হয়, যা এই উপেক্ষিত সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সম্মেলনে দক্ষিণ এশিয়া অ্যানিমিয়া একাডেমিক অ্যালায়েন্স চালুর ঘোষণাও দেওয়া হয়।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া বলেন, “শ্রীলঙ্কায় এখনো রক্তাল্পতা একটি জনস্বাস্থ্য সংকট। আমরা উচ্চহারের জেলাগুলোতে পুষ্টি কর্মসূচি জোরদার করেছি এবং ইউনিসেফসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছি।”

সার্ক মহাসচিব মো. গোলাম সারওয়ার বলেন, “দক্ষিণ এশিয়ার তরুণী ও মায়েরা কেবল ভবিষ্যতের জনশক্তি নয়, তারা এখনকার অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের সুস্থতা কেবল নৈতিক দায়িত্ব নয়, এটি ভবিষ্যতের বিনিয়োগ।”

ইউনিসেফের দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা বলেন, “যখন দক্ষিণ এশিয়ার অর্ধেক নারী ও কিশোরী রক্তাল্পতায় ভোগেন, তখন এটি প্রমাণ করে যে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তাদের ব্যর্থ করছে। সরকারগুলোর এখন উচিত নেতৃত্ব গ্রহণ করে বিদ্যমান সমাধানগুলো দ্রুত বিস্তৃত করা।”

বিশেষজ্ঞরা মনে করেন, স্বাস্থ্যসেবা অবকাঠামোর দুর্বলতা, সীমিত কর্মসূচি, ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে না পারা—এসবই এই সংকট মোকাবিলায় বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img