Thursday, June 25, 2026
33.8 C
Dhaka

৮৫০ কোটি টাকায় এক লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : ২০২৫ ও ২০২৬ সালের জন্য স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের দরপত্র প্রস্তাব ও ড্রাপ্ট এলএনজি সেল এন্ড পার্চেজ এগ্রিমেন্ট (এসপিএ) অনুমোদনের পাশাপাশি ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন, আজকের অর্থনৈতিক বিষয় ও ক্রয় কমিটির সভায় বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যথারীতি সার আমদানির পাশাপাশি চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং সম্পর্কিত একটি প্রস্তাব, বেসরকারি খাতের শিল্পগুলোতে জ্বালানি সরবরাহের জন্য এলএনজি আমদানির একটি প্রস্তাব ছিল যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আরও বেশি পরিমাণে এলএনজি প্রয়োজন হবে, তবে পর্যায়ক্রমে সেগুলো সংগ্রহ করা হবে।

ড. সালেহউদ্দিন বলেন, রংপুর জেলার প্রায় ২৩টি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যা দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী। এছাড়া, কিছু প্রয়োজনীয় ওষুধ সরবরাহের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

তিনি বলেন, ফিডার জাহাজের মতো কিছু সামুদ্রিক জাহাজ সংগ্রহ করা হবে।

অর্থ উপদেষ্টা আরও জানান, তিনি সময়ে সময়ে সমসাময়িক বিষয়গুলো নিয়ে সংবাদমাধ্যমের সাথে বসবেন।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ৫ম লটের আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে প্রায় ১৪১ কোটি ৯ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করবে। যার প্রতি টন সারের দাম পড়বে ৩৮৫ দশমিক ৫০ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেডের সাথে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রথম লটের প্রায় ৩৫৮ কোটি ২১ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার সংগ্রহ করবে। অন্যদিকে বিএডিসি সৌদি আরবের মা’আদেনের সাথে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রায় ৩৫১ কোটি ২১ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার সংগ্রহ করবে।

স্বাস্থ্যসেবা বিভাগের একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যার আওতায় ঢাকার তেজগাঁওয়ের এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) থেকে প্রায় ১১৯ কোটি ৫৯ লাখ টাকায় ২২ প্রকারের ৪৯ হাজার ২৫৬ কার্টুন ওষুধ সংগ্রহ করা হবে। দেশব্যাপী কমিউনিটি ক্লিনিকগুলোতে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা প্রদানের জন্য এই ওষুধ বিতরণ করা হবে।

এছাড়াও, ক্রয় কমিটির সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাব অনুমোদন করা হয়। যার অধীনে ২০২৫ ও ২০২৬ সালের জন্য সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড (ওকিউটি) এর সাথে জিটুজি ভিত্তিতে ডিপিএম পদ্ধতিতে এলএনজি সংগ্রহের জন্য দরপত্র প্রস্তাব এবং ড্রাপ্ট এলএনজি সেল এন্ড পার্চেজ এগ্রিমেন্ট (এসপিএ) অনুমোদিত হয়।

এই চুক্তির অধীনে, সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড (ওকিউটি) থেকে ২০২৫ সালে ৫ কার্গো এলএনজি এবং ২০২৬ সালে ১২ কার্গো এলএনজি আমদানি করবে।

এছাড়াও, দিনের ক্রয় কমিটির সভায় পানিসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়।

spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...
spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এমন ঘটনা শরীরে লুকিয়ে থাকা ক্যানসারেরও...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত হয় উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ঝাপসা হয়ে যাওয়া। কাচে কুয়াশার মতো স্তর জমে গেলে সামনের...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক পরিশ্রমের সময় অনেকেই হাঁপিয়ে ওঠেন বা শ্বাস নিতে কষ্ট অনুভব করেন। বেশিরভাগ মানুষ এটিকে ক্লান্তি,...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে রাখেন। শিশু, বয়স্ক ব্যক্তি কিংবা অন্ধকারে অস্বস্তি বোধ করেন এমন মানুষের জন্য জিরো ওয়াট বাল্ব...
spot_img