Tuesday, December 16, 2025
26 C
Dhaka

মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ গেল অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রীর

সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে ওমরাহযাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী। গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা। নিহতদের মধ্যে ২০ জন নারী ও ১১ জন শিশু রয়েছে বলে সৌদি স্থানীয় সূত্র জানিয়েছে। দুর্ঘটনার সময় যাত্রীদের বেশিরভাগই ঘুমিয়ে ছিলেন।

রোববার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা মহাসড়কের মুহরাস বা মুফরিহাত এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। মুহরাস থেকে মদিনার দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার। সংঘর্ষের পর বাসটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে, ফলে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে ওঠে।

দুঃখপ্রকাশ ও সহায়তার আশ্বাস:
তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন— যাত্রীদের নাম-পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার কার্যক্রমে রাজ্য সরকার কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি দূতাবাসের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে।

হায়দরাবাদের আসাদউদ্দিন ওয়াইসি দুর্ঘটনার পর সৌদি আরবে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু মতিন জর্জের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন— নিহত ও আহতদের পরিচয় শনাক্তকরণ, মরদেহ দেশে আনার ব্যবস্থা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ জানানো হয়েছে। দু’টি ট্রাভেল এজেন্সিও সাহায্যে যুক্ত হয়েছে।

মক্কা-মদিনা সড়কে গত কয়েক বছরে তীর্থযাত্রীবাহী যানবাহনের দুর্ঘটনা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ রাস্তা, অতিরিক্ত গতি এবং ভারী যানবাহনের অপর্যাপ্ত নজরদারি ঝুঁকি বাড়াচ্ছে।

সূত্র: ফার্স্টপোস্ট

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বিজয় দিবসে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ...

দিনব্যাপী নানা কর্মসূচিতে চবিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্যে শহীদদের স্মরণে লাল...

নাজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান...

আজকের বৈদেশিক মুদ্রার দর

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য দিন দিন সম্প্রসারিত...

বিজয় দিবসে সাময়িক বন্ধ মেট্রো রেল

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে...

ক্যাপিটল দাঙ্গা তথ্যচিত্র ঘিরে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি...

ভরিতে বাড়ল সোনার দাম, নতুন দর ঘোষণা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। এবার প্রতি...

প্রিমিয়ার লিগে আট গোলের শ্বাসরুদ্ধকর লড়াই

ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের এক রুদ্ধশ্বাস ম্যাচে আট গোলের...

বিজয় দিবসে জাতির প্রতি তারেক রহমানের বার্তা

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা...

বিজয় দিবস ও নির্বাচন নিয়ে মির্জা আব্বাসের মন্তব্য

গোলাম আযমকে জাতির শীর্ষ সন্তান বলা হলে বীর মুক্তিযোদ্ধাদের...

নোরা ফাতেহি কণার নতুন গানে মন জয় করলেন

সংগীতশিল্পী কণার নতুন গান ‘মেহেন্দি’ সম্প্রতি প্রকাশিত হওয়ার পরই...

রাষ্ট্রীয় দায়িত্বে দায়িত্বপূর্ণ আচরণের আহ্বান জামায়াত আমিরের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

আফগানদের পর নেপালকেও হারিয়ে গ্রুপে অনূর্ধ্ব-১৯ টাইগারদের জয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। আফগানিস্তানকে...

পে স্কেল বাস্তবায়নে অনিশ্চয়তা, বাড়ছে কর্মচারীদের ক্ষোভ

নতুন পে স্কেল চালুর দাবিতে সরকারি চাকরিজীবীদের বেঁধে দেওয়া...
spot_img

আরও পড়ুন

বিজয় দিবসে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং...

দিনব্যাপী নানা কর্মসূচিতে চবিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্যে শহীদদের স্মরণে লাল ব্যাজ ধারণ ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক...

নাজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ১৬...

আজকের বৈদেশিক মুদ্রার দর

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এই বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা...
spot_img