Saturday, January 24, 2026
17 C
Dhaka

এবার ১৩০০ চীনা পণ্যে শুল্কারোপ যুক্তরাষ্ট্রের বিশ্ববাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধ আরেক দফা তীব্র হলো। ১২৮ পণ্যে চীনের অতিরিক্ত শুল্কারোপের কঠোর জবাব দিতে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র এক হাজার ৩০০ চীনা পণ্যের একটি তালিকা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় থেকে প্রকাশিত এ তালিকা চূড়ান্ত না হলেও এগুলোর ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্কারোপ করে ২০১৮ সালে প্রায় ৫০ বিলিয়ন ডলার অর্থ আদায়ের চিন্তাভাবনা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে এরই মধ্যে পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের বিমান, গাড়ি, সয়াবিনসহ ১০৬টি পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা হাতে নিয়েছে চীন। যুক্তরাষ্ট্র এসব পণ্য রফতানি বাবদ চীন থেকে বছরে ৫০ বিলিয়ন ডলার আয় করে থাকে। খবর বিবিসি, সিএনএন ও রয়টার্সের।

হোয়াইট হাউসের অভিযোগ, মেধাস্বত্ব অধিকার বিষয়ে চীনের অন্যায্য চর্চার কারণেই আমদানি পণ্যে এ অতিরিক্ত শুল্কের প্রস্তাব করা হয়েছে। প্রকাশিত এ তালিকায় চীনা বিমান পরিবহন, মোটরসাইকেলের মতো জনপ্রিয় বাহন, কলকারখানাসহ নানা শিল্পপ্রযুক্তি, টেলিভিশনসহ তথ্যপ্রযুক্তিও রয়েছে। আছে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, বই বাঁধাই সামগ্রীসহ নানা শিক্ষাসামগ্রীও। এসব পণ্যের বার্ষিক আমদানি মূল্য ৫০ বিলিয়ন ডলারেরও বেশি।

বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিয়ে মধ্যস্থতার দেখভাল করা হোয়াইট হাউসের সহযোগী প্রতিষ্ঠান বাণিজ্য প্রতিনিধির কার্যালয় জানায়, চীনকে ক্ষতিকর কর্মকাণ্ড, নীতি ও চর্চার পথ থেকে সরিয়ে আনতে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির সম্ভাব্য ক্ষয়ক্ষতির কারণে বেইজিংয়ের পণ্যে এ অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে। খসড়া এ তালিকার চূড়ান্ত ও কার্যকর করতে দু’মাসের মতো সময় লাগতে পারে। চীন তার দেশে বিনিয়োগ করতে যাওয়া যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে প্রযুক্তি ভাগাভাগিতে চাপ দিচ্ছে- তদন্তে এ ধরনের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে গত মাসেই ট্রাম্প বেইজিংয়ের কোন কোন পণ্যে শুল্কারোপ করা যায় তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের এ তালিকা প্রকাশের ঘটনায় গতকাল বুধবার চীনও কঠোর পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ‘তীব্র নিন্দা ও দৃঢ় বিরোধিতা’র কথা জানিয়েছে দেশটি। ওয়াশিংটনের চীনা দূতাবাসের তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের একতরফা ও সংরক্ষণবাদী পদক্ষেপ বিশ্ববাণিজ্য সংস্থার মৌলিক নীতি ও মূল্যবোধের গুরুতর লঙ্ঘন। ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপ চীন-যুক্তরাষ্ট্র কোনো দেশের স্বার্থই রক্ষা করবে না। এটি বিশ্ববাজারেও নেতিবাচক প্রভাব ফেলবে।’

দূতাবাসটির বিবৃতিতে আরও বলা হয়. ‘চীনারা যেমনটা বলে আসছে, (এ ক্ষেত্রে) পাল্টা পদক্ষেপই এর একমাত্র শালীন পন্থা। চীন বিশ্ববাণিজ্য সংস্থায় এ বিরোধ নিষ্পত্তিতে কাজ করবে এবং চীনের আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর সমান মাত্রা ও শক্তির পাল্টা পদক্ষেপ নেবে।’ এদিকে চীনের বাণিজ্যমন্ত্রীও ‘শিগগিরই যুক্তরাষ্ট্রের পণ্যের বিরুদ্ধে একই তীব্রতা ও মাত্রার পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে ঠিক কী ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হবে, সে ব্যাপারে পরিষ্কার করে না জানানো হলেও অর্থনীতিবিদরা মনে করেন যুক্তরাষ্ট্রের সয়াবিন, বিমান ও নানা যন্ত্রপাতি চীনের প্রধান লক্ষ্য হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের মাধ্যমে চীনের সঙ্গে দেশটির ‘বাণিজ্যযুদ্ধ’ এক প্রকার চরম রূপ নিল। বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি দুটি দেশের এমন ‘বাণিজ্যযুদ্ধে’ বিশ্ববাজার ব্যবস্থা অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

এরই মধ্যে চীনা পদক্ষেপের পর যুক্তরাষ্ট্র ও জাপানের শেয়ারবাজার কিছুটা হোঁচট খেয়েছে। দুই দেশের বাণিজ্যযুদ্ধ যুক্তরাষ্ট্রের ভোক্তাদের দুর্ভোগে ফেলবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এতে চড়া দামে পণ্য কিনতে বাধ্য হবেন ভোক্তারা।

spot_img

আরও পড়ুন

কাসেমিরো চলতি মৌসুম শেষে ছাড়ছেন ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো চলতি মৌসুম শেষে ক্লাব...

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত...

ভুয়া অ্যাড ব্লকারে বাড়ছে সাইবার ঝুঁকি

ইন্টারনেটে বিজ্ঞাপন এড়াতে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার এক্সটেনশন...

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীনের পথসভায় হামলার চেষ্টা

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায়...

মার্কিন বাজার ধরে রাখতে টিকটকের নতুন কৌশল

মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে...

২০ বছরে সর্বোচ্চ তীব্রতার সৌরঝড়ের পূর্বাভাস

গত ২০ বছরে সবচেয়ে শক্তিশালী একটি সৌরঝড় সূর্যে সৃষ্টি...

নারায়ণগঞ্জে নির্বাচনী পথসভায় তীব্র মন্তব্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন,...

আইভিশন টেকের শেয়ার ২৮ শতাংশ বেড়ে ৩৫ লাখ ইউরো বৃদ্ধি

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল...

৬১ বলে সেঞ্চুরি, চট্টগ্রামকে ১৭৫ রানের টার্গেট

বিপিএলে রান পাচ্ছিলেন, তবে আগের ১২ ইনিংসে মাত্র একটি...

ভোট ও গণমাধ্যম সংস্কার নিয়ে শফিকুল আলমের মন্তব্য

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের...

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ বিএনপির

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন...
spot_img

আরও পড়ুন

কাসেমিরো চলতি মৌসুম শেষে ছাড়ছেন ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়বেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। ৩৩ বছর বয়সী এই তারকার চুক্তিতে এক বছরের...

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত ২২ ডিসেম্বর হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের প্রায় এক মাস পর তার প্রত্যাবর্তনের সম্ভাব্য...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক কাটিয়ে নতুন ছবির কাজ শুরু করেছিলেন সুরকার পলাশ মুচ্ছল। কিন্তু সম্প্রতি তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন...
spot_img