Saturday, January 24, 2026
17 C
Dhaka

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ‘বড় আকারের’ হামলা যুক্তরাষ্ট্রের

সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে নতুন করে ‘বড় আকারের’ সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এটি গত মাসে পালমিরা শহরে দুই মার্কিন সেনা ও এক বেসামরিক দোভাষী নিহত হওয়ার ঘটনার জবাবে পরিচালিত দ্বিতীয় দফার হামলা। এই অভিযানকে আইএসের অবকাঠামো ও তৎপরতা ধ্বংসের লক্ষ্যে পরিচালিত বৃহৎ সামরিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে ওয়াশিংটন।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, অপারেশন হকআই স্ট্রাইকের অংশ হিসেবে সিরিয়াজুড়ে আইএসের একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই অভিযানের মাধ্যমে আইএসের সক্ষমতা দুর্বল করাই মূল লক্ষ্য।

সেন্টকম আরও জানায়, ‘আমাদের বার্তা স্পষ্ট: যদি তুমি আমাদের যোদ্ধাদের ক্ষতি করো, তাহলে আমরা তোমাকে খুঁজে বের করব এবং বিশ্বের যেখানেই থাকো হত্যা করব, তুমি যতই ন্যায়বিচার এড়াতে চেষ্টা করো না কেন।’ তবে এই হামলায় আইএসের কতজন সদস্য নিহত বা আহত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযানে স্থানীয় একটি বাহিনী তাদের সঙ্গে অংশ নিয়েছে। তবে কোন বাহিনী এতে যুক্ত ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সিবিএস নিউজকে দেওয়া তথ্যে এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনী যৌথভাবে ২০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে ৯০টিরও বেশি স্থানে নিখুঁত হামলা চালিয়েছে। অভিযানে এফ-১৫ই, এ-১০, এসি-১৩০জে, এমকিউ-৯ ড্রোন এবং জর্ডানিয়ান এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।

এর আগে গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরা শহরে আইএসের এক বন্দুকধারীর হামলায় দুই মার্কিন সেনা ও এক বেসামরিক দোভাষী নিহত হন। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই হামলাকারী সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিলেন, যাকে কট্টরপন্থি মতাদর্শের কারণে আগেই বরখাস্ত করা হয়েছিল।

পালমিরা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী প্রাচীন ধ্বংসাবশেষের জন্য পরিচিত একটি শহর, যা একসময় আইএসের দখলে ছিল। ওই হামলার প্রতিশোধ হিসেবেই সিরিয়ার মধ্যাঞ্চলে ধারাবাহিক সামরিক অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র।

গত ১৯ ডিসেম্বর অপারেশন হকআই স্ট্রাইক শুরু করে মার্কিন বাহিনী। এর আওতায় সিরিয়ার মধ্যাঞ্চলে আইএসআইএলের অবকাঠামো ও অস্ত্র মজুতসহ অন্তত ৭০টি লক্ষ্যবস্তুতে বড় পরিসরে হামলা চালানো হয়। ৩০ ডিসেম্বর সেন্টকম জানায়, এই অভিযানের পর থেকে প্রায় ২৫ জন আইএস যোদ্ধাকে হত্যা বা আটক করা হয়েছে।

কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) দীর্ঘদিন ধরে সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হিসেবে কাজ করে আসছে। তবে ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে ওয়াশিংটন দামেস্কের কেন্দ্রীয় সরকারের সঙ্গেও সমন্বয় ও সহযোগিতার সম্পর্ক বজায় রাখছে।

এদিকে যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও আলেপ্পোতে সিরীয় বাহিনী ও এসডিএফের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। একদিনেই এসব সংঘর্ষে অন্তত ছয়জন নিহত এবং আরও প্রায় ৭০ জন আহত হয়েছেন। এতে সাম্প্রতিক কয়েক দিনের সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে, আহতের সংখ্যা ছাড়িয়েছে দুই শতাধিক।

এর মধ্যেই আলেপ্পোর শেখ মাকসুদ এলাকায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সিরীয় বাহিনী। তারা দাবি করেছে, আত্মসমর্পণের পর এসডিএফ যোদ্ধাদের বাসে করে অন্যত্র পাঠানো হচ্ছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে এসডিএফ।

সূত্র: আল জাজিরা

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত...

ভুয়া অ্যাড ব্লকারে বাড়ছে সাইবার ঝুঁকি

ইন্টারনেটে বিজ্ঞাপন এড়াতে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার এক্সটেনশন...

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীনের পথসভায় হামলার চেষ্টা

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায়...

মার্কিন বাজার ধরে রাখতে টিকটকের নতুন কৌশল

মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে...

২০ বছরে সর্বোচ্চ তীব্রতার সৌরঝড়ের পূর্বাভাস

গত ২০ বছরে সবচেয়ে শক্তিশালী একটি সৌরঝড় সূর্যে সৃষ্টি...

নারায়ণগঞ্জে নির্বাচনী পথসভায় তীব্র মন্তব্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন,...

আইভিশন টেকের শেয়ার ২৮ শতাংশ বেড়ে ৩৫ লাখ ইউরো বৃদ্ধি

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল...

৬১ বলে সেঞ্চুরি, চট্টগ্রামকে ১৭৫ রানের টার্গেট

বিপিএলে রান পাচ্ছিলেন, তবে আগের ১২ ইনিংসে মাত্র একটি...

ভোট ও গণমাধ্যম সংস্কার নিয়ে শফিকুল আলমের মন্তব্য

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের...

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ বিএনপির

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন...

আইসিসি-বিসিবির টানাপড়েন ক্রীড়া ও অর্থনীতিতে চ্যালেঞ্জ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার পথে...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত ২২ ডিসেম্বর হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের প্রায় এক মাস পর তার প্রত্যাবর্তনের সম্ভাব্য...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক কাটিয়ে নতুন ছবির কাজ শুরু করেছিলেন সুরকার পলাশ মুচ্ছল। কিন্তু সম্প্রতি তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত জীবনের কারণে আজকাল বেশি মানুষ বাইরের খাবার খাচ্ছে, যা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর...
spot_img