Wednesday, January 21, 2026
17 C
Dhaka

গাজার প্রশাসন থেকে পুরোপুরি সরে যেতে প্রস্তুত হামাস: বাসেম নাঈম

গাজার প্রশাসনিক ক্ষমতা ছেড়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

সংগঠনটির দাবি, আন্তর্জাতিকভাবে অনুমোদিত যুদ্ধবিরতির কাঠামোর মধ্যেই তারা গাজার প্রশাসন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও গাজায় ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং এতে হতাহতের সংখ্যা বাড়ছে।

শনিবার (১০ জানুয়ারি) হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও গাজার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাসেম নাঈম বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের পর যুদ্ধবিরতি একটি আন্তর্জাতিক পরিকল্পনায় পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে হামাস গাজার সরকারি প্রশাসন থেকে পুরোপুরি সরে যেতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

একই সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন বাসেম নাঈম। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি হামলায় শতাধিক মানুষ হতাহত হয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া এ ধরনের সামরিক অভিযান সম্ভব নয়।

যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও বাস্তবে গাজায় হামলা থামেনি। স্থানীয় সময় শনিবার গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হন। এর আগের বৃহস্পতিবারের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। নুসেইরাত ও বুরেইজ শরণার্থী শিবিরে আবাসিক ভবনে হামলার খবর পাওয়া গেছে, যেখানে শিশুসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

এ ছাড়া রাফাহ, আল-মাওয়াসি এবং গাজা সিটির আসকুলা এলাকাতেও হতাহতের তথ্য মিলেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এসব হামলা চালানো হয়। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা থেকে রকেট নিক্ষেপের ব্যর্থ চেষ্টার পর পাল্টা হামলা হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। তীব্র শীত এবং ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে বাধার কারণে দেইর আল-বালাহ এলাকায় সাত দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রয়োজনীয় তাঁবু ও নির্মাণসামগ্রী ঢুকতে না দেওয়ায় হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ ও অস্থায়ী আশ্রয়ে বসবাস করছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার প্রায় ৮০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

শাবান মাসেই হোক রমজানের প্রস্তুতি

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের...

ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ৯৩ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক...

নতুন অ্যালবাম নিয়ে দীর্ঘ ১৩ বছর পর ফিরছেন বালাম

দেশের জনপ্রিয় গায়ক বালাম দীর্ঘ ১৩ বছর পর নতুন...

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২০ জানুয়ারি) ১০ বছর মেয়াদি বাংলাদেশ...

দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ: ধর্ম উপদেষ্টা

দেশে দীর্ঘদিন পর প্রথমবারের মতো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ...

‘বোনাস ফসলে’ সরিষা, চাষির মুখে হাসি ও ভোজ্যতেলের সংকট কাটার আশা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরিষার চাষ দিন দিন বাড়ছে। পতিত...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক...

রুপার বাজারেও নতুন রেকর্ড, দেশে আজ থেকে বিক্রি হবে যে দামে

স্বর্ণের দামের ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে...

ভেজা চুলে বসা কেন বিপজ্জনক?

ছোটবেলা থেকে আমরা প্রায় সবাই শুনে এসেছি— “ভেজা চুল...

বয়কটের মুখে বেলজিয়ামে ‘ইসরাইলি’ রেস্তোরাঁ চেইন বন্ধ

বেলজিয়ামে দীর্ঘদিনের আর্থিক সংকট ও বয়কটের চাপের মুখে নিজেদের...

সেই সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আলোচিত সিরিয়াল...

প্রতিকূলতার মধ্যেও বিশ্বে বাংলাদেশের ভালো ভাবমূর্তি রয়েছে: অর্থ উপদেষ্টা

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি...

বাণিজ্য মেলায় ক্রেতাদের নজর কাড়ছে পাট পণ্য

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে...

দেব-শুভশ্রীর সিনেমায় অনির্বাণের চমক

কলকাতার টালিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বের কারণে সম্প্রতি বেশ...
spot_img

আরও পড়ুন

শাবান মাসেই হোক রমজানের প্রস্তুতি

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য মৌসুম। তবে এই মহিমান্বিত মাসের পূর্ণ ফজিলত অর্জন করতে হলে আগাম প্রস্তুতি অত্যন্ত...

ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ৯৩ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (খ ইউনিট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে অংশ...

নতুন অ্যালবাম নিয়ে দীর্ঘ ১৩ বছর পর ফিরছেন বালাম

দেশের জনপ্রিয় গায়ক বালাম দীর্ঘ ১৩ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ভক্তদের মাঝে ফেরত এসেছেন। তার এই একক অ্যালবামের নাম ‘মাওলা’, যা জানা গেছে,...

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২০ জানুয়ারি) ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আয়োজন করবে। নিলামটি প্রাইসভিত্তিক হবে। এ নিলামে ২০২৫ সালের ১৯...
spot_img