Saturday, January 24, 2026
17 C
Dhaka

মিয়ানমারে সেনা-নিয়ন্ত্রিত দ্বিতীয় দফার নির্বাচন শুরু

মিয়ানমারে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ শুরু হয়েছে।

এর আগে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। এই নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সমালোচনাও অব্যাহত রয়েছে। তাদের মতে, জান্তা সরকার নিজেদের শাসনকে বৈধতা দেওয়ার হাতিয়ার হিসেবেই এই নির্বাচন আয়োজন করছে।

২০২১ সালে মিয়ানমারের সেনাবাহিনী তৎকালীন বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। ওই সময় নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চিকে আটক করা হয়। সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশজুড়ে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ে, যা প্রায় ৫ কোটি ১০ লাখ জনসংখ্যার দেশটির বিস্তীর্ণ অঞ্চলে গভীর প্রভাব ফেলেছে।

অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ২০২০ সালের নির্বাচনে ভূমিধস জয় লাভ করেছিল। তবে চলতি নির্বাচনের জন্য দলটি নিবন্ধন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে জান্তাবিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনএলডিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

এই নির্বাচনে বিদ্রোহী গোষ্ঠীগুলো অংশ নেয়নি। জাতিসংঘ, পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনগুলোর মতে, কার্যকর কোনো বিরোধী শক্তির অনুপস্থিতিতে এই নির্বাচনকে প্রহসন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রথম দফার ভোটে সেনা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বিপুল ব্যবধানে এগিয়ে ছিল। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ভোটে ১০২টি আসনের মধ্যে দলটি ৯০টিতে জয় পায়। ওই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫২.১৩ শতাংশ, যা ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনের তুলনায় অনেক কম।

ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, ‘ইউএসডিপির ভূমিধস জয় অবাক করা বিষয় নয়। নির্বাচনী মাঠ তাদের অনুকূলে রাখা হয়েছে, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সরানো হয়েছে এবং ভোট বিরোধী কার্যক্রম দমন করার জন্য আইন প্রণয়ন করা হয়েছে।’

ঘোষণা অনুযায়ী, চূড়ান্ত দফার ভোট আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মোট ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ২৬৫টিতে ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে, যদিও এসব এলাকার কিছু অংশে জান্তার পূর্ণ নিয়ন্ত্রণ নেই।

সেনাবাহিনী এই নির্বাচনকে দেশকে রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার উদ্যোগ হিসেবে তুলে ধরছে। তবে বাস্তবতা হলো, মিয়ানমার বর্তমানে এশিয়ার অন্যতম গুরুতর মানবিক সংকটের মুখোমুখি।

আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের তথ্য অনুযায়ী, অভ্যুত্থানের পর থেকে দেশটিতে অন্তত ১৬ হাজার ৬০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এই সংঘাতের কারণে ৩৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বিশ্লেষকদের মতে, সংঘাতপূর্ণ পরিবেশে সেনা-নিয়ন্ত্রিত প্রশাসন গঠন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াও কঠিন হবে।

এরই মধ্যে গত সপ্তাহে জান্তাপ্রধান মিন অং হ্লাইং নির্বাচন সফল করার দাবি করেন এবং ভোটার উপস্থিতি বাড়ানোর আহ্বান জানান।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত...

ভুয়া অ্যাড ব্লকারে বাড়ছে সাইবার ঝুঁকি

ইন্টারনেটে বিজ্ঞাপন এড়াতে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার এক্সটেনশন...

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীনের পথসভায় হামলার চেষ্টা

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায়...

মার্কিন বাজার ধরে রাখতে টিকটকের নতুন কৌশল

মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে...

২০ বছরে সর্বোচ্চ তীব্রতার সৌরঝড়ের পূর্বাভাস

গত ২০ বছরে সবচেয়ে শক্তিশালী একটি সৌরঝড় সূর্যে সৃষ্টি...

নারায়ণগঞ্জে নির্বাচনী পথসভায় তীব্র মন্তব্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন,...

আইভিশন টেকের শেয়ার ২৮ শতাংশ বেড়ে ৩৫ লাখ ইউরো বৃদ্ধি

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল...

৬১ বলে সেঞ্চুরি, চট্টগ্রামকে ১৭৫ রানের টার্গেট

বিপিএলে রান পাচ্ছিলেন, তবে আগের ১২ ইনিংসে মাত্র একটি...

ভোট ও গণমাধ্যম সংস্কার নিয়ে শফিকুল আলমের মন্তব্য

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের...

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ বিএনপির

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন...

আইসিসি-বিসিবির টানাপড়েন ক্রীড়া ও অর্থনীতিতে চ্যালেঞ্জ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার পথে...

নির্বাচনের আগে ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নাগরিকদের জন্য...
spot_img

আরও পড়ুন

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক কাটিয়ে নতুন ছবির কাজ শুরু করেছিলেন সুরকার পলাশ মুচ্ছল। কিন্তু সম্প্রতি তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত জীবনের কারণে আজকাল বেশি মানুষ বাইরের খাবার খাচ্ছে, যা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর...

ভুয়া অ্যাড ব্লকারে বাড়ছে সাইবার ঝুঁকি

ইন্টারনেটে বিজ্ঞাপন এড়াতে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার এক্সটেনশন ব্যবহার করেন। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে নতুন এক ধরনের সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। ভুয়া...
spot_img