Saturday, December 13, 2025
17 C
Dhaka

শান্তি রক্ষায় চার দশক পর মুখোমুখি লেবানন–ইসরায়েল

প্রায় ৪০ বছর পর সরাসরি আলোচনায় বসেছে লেবানন ও ইসরায়েল। বুধবার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের আন-নাকুরা শহরে যুদ্ধবিরতি মনিটরিং কমিটির বৈঠকে দুই দেশের বেসামরিক প্রতিনিধিরা অংশ নেন।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, বৈঠকটি নিরাপত্তা ইস্যুর বাইরে গিয়ে আরও বিস্তৃত আলোচনার সুযোগ তৈরি করেছে। তবে এটি কোনো শান্তিচুক্তির আলোচনা নয় উল্লেখ করে তিনি জানান, কেবল পূর্ণাঙ্গ শান্তি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব।

তিনি জানান, আলোচনার মূল লক্ষ্য হলো শত্রুতা বন্ধ করা, লেবাননিদের মুক্ত করা এবং লেবানিজ ভূখণ্ড থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা। পাশাপাশি লেবানন ২০০২ সালের আরব শান্তি উদ্যোগের প্রতিশ্রুতিবদ্ধ—যেখানে ১৯৬৭ সালে দখলকৃত সব এলাকা থেকে ইসরায়েলের প্রত্যাহারের বিনিময়ে সম্পর্ক স্বাভাবিকীকরণের কথা উল্লেখ রয়েছে। লেবানন কোনো আলাদা শান্তিচুক্তি করবে না বলেও তিনি স্পষ্ট জানান।

নওয়াফ সালাম বিশ্বাস করেন, নাগরিক প্রতিনিধির অংশগ্রহণ উত্তেজনা প্রশমনে সহায়তা করবে। তিনি সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার কথা তুলে ধরে বলেন, এসব হামলা সীমান্ত পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করছে।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দুই পক্ষকে আলোচনা বাড়ানোর আহ্বান জানিয়ে আসছে। গত মাসে ইসরায়েলের বিমান হামলার পর নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসরায়েল নিয়মিত লেবাননে বিমান হামলা চালালেও তা মূলত হিজবুল্লাহকে লক্ষ্য করে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের কথা থাকলেও এখনও পাঁচটি এলাকায় ইসরায়েলি সেনা অবস্থান করছে। ইসরায়েলের মুখপাত্র শোশ বদ্রোসিয়ান এই বৈঠককে “ঐতিহাসিক অগ্রগতি” হিসেবে উল্লেখ করেছেন।

লেবাননের প্রধানমন্ত্রী জানান, হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহ করছে কি না তা যাচাই, লেবানন সেনাবাহিনীর অবকাঠামো পর্যবেক্ষণ—এসব বিষয়ও কমিটির আলোচনার অংশ হতে পারে। প্রয়োজনে মার্কিন বা ফরাসি সেনা এতে যুক্ত হতে পারে।

গাজায় ইসরায়েল হামলার পর হিজবুল্লাহর প্রতি অস্ত্রত্যাগের আন্তর্জাতিক চাপ বেড়েছে। তবে হিজবুল্লাহ এ আহ্বান প্রত্যাখ্যান করেছে। নওয়াফ সালাম বলেন, হিজবুল্লাহর অস্ত্র রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হলেও তা ইসরায়েলকে ঠেকাতে পারেনি বা লেবাননকে সুরক্ষা দিতে সক্ষম হয়নি। তিনি আরও বলেন, সরকার এখন যুদ্ধ ও শান্তি সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষমতা পুনরুদ্ধার করেছে এবং লেবানন আর কোনো বেপরোয়া পদক্ষেপে যুদ্ধে জড়াবে না—গাজার উদাহরণ থেকে এ শিক্ষা নেওয়া জরুরি।

spot_img

আরও পড়ুন

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয়...

কঠিন সময় পেরিয়ে রাজ নিধুমুরুর সঙ্গে নতুন জীবনে সামান্থা

টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে...

২৩ ছক্কার ঝড়, ৮১ বলে এডওয়ার্ডসের ২২৯

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগে রোমাঞ্চকর এক ইনিংস খেললেন নেদারল্যান্ডস জাতীয়...

টপ চার্টে এআই গান, বিপাকে স্পটিফাই!

সংগীত জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় আরও তীব্র হচ্ছে। মানুষের...

এক ইনিংসে ৭ উইকেট—টি–টোয়েন্টি ক্রিকেটে আলী দাউদের নতুন অধ্যায়

টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন বাহরাইনের ডানহাতি পেসার...

হৃদয়–নদীর সুরে নতুন আবেগ ‘তুমিহীনা’

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী নিয়ে এলেন নতুন আবেগঘন...

হাসপাতালে হাদির খোঁজ নিলেন জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য...

চাকরি বিধিমালার দাবিতে অচল মেট্রো রেল

দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি...

শিশুশিল্পীর আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠল মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান

দেশের আধুনিক ও শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড...

হাসপাতালে সংকটজনক ওসমান হাদি, হামলাকারী শনাক্তে তৎপর পুলিশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব...

রোহিঙ্গা ভাষার চলচ্চিত্র ‘লস্ট ল্যান্ড’ রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে সেরার পুরস্কার জিতল

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের...

বাবা হলেন অভিনেতা অপূর্ব

তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা হয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি...

দশ দিনের আবেদনের সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য দেশি...

গণভোটের প্রার্থী আমি’—ঢাকা-১০ এ আসিফ মাহমুদের বার্তা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ...
spot_img

আরও পড়ুন

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয় ও অধিকার রক্ষার দাবিতে। কোনো ফৌজদারি মামলা নয়—এবার তাঁর অভিযোগ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার...

কঠিন সময় পেরিয়ে রাজ নিধুমুরুর সঙ্গে নতুন জীবনে সামান্থা

টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা চলছে। কয়েক দিন আগেই নির্মাতা রাজ নিধুমুরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এর আগে...

২৩ ছক্কার ঝড়, ৮১ বলে এডওয়ার্ডসের ২২৯

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগে রোমাঞ্চকর এক ইনিংস খেললেন নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। মাত্র ৮১ বলে অপরাজিত ২২৯ রান তুলে দুর্দান্ত এক রেকর্ডগড়া ঝড়...

টপ চার্টে এআই গান, বিপাকে স্পটিফাই!

সংগীত জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় আরও তীব্র হচ্ছে। মানুষের গাওয়া গান নয়—এবার আন্তর্জাতিক টপ চার্ট দখল করছে এআই–জেনারেটেড গান। সেই সঙ্গে বাড়ছে অনুকরণ ও...
spot_img