Monday, August 10, 2026
30.1 C
Dhaka

ইমরান খানকে দেখতে পাকিস্তানে যাচ্ছেন তাঁর দুই পুত্র, পিটিআইয়ের ১০৮ সদস্যের কারাদণ্ড

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান জানিয়েছেন, তার দুই পুত্র কাসিম ও সুলেমান পাকিস্তানে এসে তাকে দেখতে যাবেন। তবে তারা দেশটির রাজনীতি বা কোনো আন্দোলনে সম্পৃক্ত হবেন না।

শনিবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, “আমি আমার ছেলেদের সঙ্গে দেড় ঘণ্টা কথা বলেছি। তারা কেবল আমার সঙ্গে দেখা করতে পাকিস্তানে আসবে, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবে না।”
তিনি আরও বলেন, “অনেক দিন পর তাদের সঙ্গে কথা হলো, খুব ভালো লেগেছে।”

ইমরান খানের দুই পুত্রের মা জেমিমা গোল্ডস্মিথ, যিনি একজন ব্রিটিশ লেখিকা, প্রযোজক ও সাংবাদিক। ১৯৯৫ সালে ইমরান খান ও জেমিমার বিয়ে হয়েছিল, আর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। কাসিম ও সুলেমান বর্তমানে যুক্তরাজ্যে মায়ের সঙ্গে বসবাস করছেন।

কারাগারে নিজের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে বলেও জানান ইমরান। তার ভাষ্যে, “এখন আবার পত্রিকা পড়ার সুযোগ পাচ্ছি।”

পিটিআইয়ের ১০৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

এদিকে ২০২৩ সালের সেনাবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে পিটিআইয়ের ১০৮ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, দুর্নীতির মামলায় গ্রেফতারের পর ২০২৩ সালের মে মাসে দেশব্যাপী সহিংস বিক্ষোভ শুরু হয়। এরপরই এই মামলাগুলো দায়ের করা হয়।

আদালতের রায়ে বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে ৫৮ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে, যাদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য ও শীর্ষস্থানীয় নেতারাও। বাকি ৫০ জনকে ১ থেকে ৩ বছর পর্যন্ত সাজা দেওয়া হয়েছে।
জাতীয় পরিষদ ও সিনেটের নেতা ওমর আয়ুব খান এবং শিবলি ফারাজও দণ্ডিতদের তালিকায় রয়েছেন।

রায়ে আদালত জানায়, প্রসিকিউশন সন্দেহাতীতভাবে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সফল হয়েছে।

পিটিআই এক প্রতিক্রিয়ায় এক্সে (সাবেক টুইটার) লিখেছে, “পাকিস্তানের বিচারিক ইতিহাসে এই প্রথম এমন দুঃখজনক ঘটনা ঘটেছে যেখানে বিরোধী দলের নেতাদের কেবল ইমরান খানের পাশে থাকার জন্য সাজা দেওয়া হয়েছে।” দলটি জানিয়েছে, তারা এই রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবে।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img