Monday, December 15, 2025
25 C
Dhaka

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়াল, অনাহারে মৃত্যু ১৪৭

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। প্রায় ২২ মাস ধরে চলা এই সংঘাতে শিশু ও নারীসহ অসংখ্য নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। পাশাপাশি অবরোধের ফলে চরম খাদ্যসংকটে পড়ে দুর্ভিক্ষের মুখে উপত্যকাটি। ইতোমধ্যে অনাহারে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৪৭-এ, যাদের মধ্যে অধিকাংশই শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে এখন পর্যন্ত ৬০ হাজার ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা প্রতিদিন গড়ে ৯০ জনের বেশি মৃত্যুর ইঙ্গিত দেয়। এছাড়া আহত হয়েছেন অন্তত ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জন।

আজ মঙ্গলবারও গাজার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সকাল থেকে বিকেল সাড়ে ছয়টা পর্যন্ত অন্তত ৬২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হন। গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও ৬৩৭ জন।

ইসরায়েল দাবি করছে, তারা হামাসকে নির্মূল করতে অভিযানে নেমেছে। তবে বাস্তবে নিহতদের বড় একটি অংশই শিশু, নারী ও বেসামরিক মানুষ। ফলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলভিত্তিক দুটি মানবাধিকার সংস্থাও একই অভিযোগ তুলেছে।

ত্রাণ প্রবেশে বাধা, দুর্ভিক্ষের ঝুঁকি
আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ত্রাণ প্রবেশে কিছুটা শিথিলতা আনলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ উঠেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) দাবি, প্রতিদিন যা প্রয়োজন, তার অনেক কম ত্রাণই উপত্যকায় প্রবেশ করতে পারছে।

WFP-এর কর্মকর্তা রস স্মিথ জানান, গাজায় খাদ্য সহায়তার জন্য তারা যতটুকু অনুমতি চেয়েছেন, তার পুরোটাই মেলেনি। সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ বর্তমানে দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে রয়েছেন। এর মধ্যে ৯০ হাজার নারী ও শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (IPC)-এর তথ্যমতে, গাজায় প্রতি মাসে প্রয়োজন ৬২ হাজার টন খাদ্য, অথচ মে মাসে মাত্র ১৯ হাজার ৯০০ টন এবং জুনে ৩৭ হাজার ৮০০ টন খাদ্য প্রবেশ করেছে।

এই সংকটে মার্চ মাস থেকে এ পর্যন্ত অন্তত ১৪৭ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন, যাদের মধ্যে ৮৮ জনই শিশু।

দ্বিরাষ্ট্রীয় সমাধানেই শান্তির পথ
ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যে সোমবার শুরু হয়েছে ফিলিস্তিন-ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে জাতিসংঘের উদ্যোগে এক সম্মেলন। ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে আয়োজিত সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন অসহনীয় মাত্রায় পৌঁছেছে।

তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পশ্চিম তীরকে বিচ্ছিন্ন করা এবং নির্বিচার ধ্বংসযজ্ঞ—উভয় প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানকেই একমাত্র পথ হিসেবে উল্লেখ করেন।

এদিকে, গাজায় পরিস্থিতির প্রতিবাদ জানাতে নেদারল্যান্ডস সরকার ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

spot_img

আরও পড়ুন

পল্টনে গুলিবিদ্ধ হাদি, তদন্তে এক আসামির নাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য...

ভারত-পাকিস্তান লড়াইয়ে আবারও একতরফা ফল

চিরচেনা চিত্রই আবারও দেখা গেল ক্রিকেট মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচ...

সরফরাজের সঙ্গে ম্যাচসেরার পুরস্কার ভাগ জয়সোয়ালের

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৩৫ রানের বড় লক্ষ্য তাড়া...

ধাপে ধাপে চালু হচ্ছে হোয়াটসঅ্যাপের অনুবাদ সুবিধা

ভাষাগত বাধা দূর করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত...

শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় বক্তব্য ঘিরে উত্তেজনা

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সাবেক...

হাদির ওপর হামলা: সীমান্ত পারাপার চক্রের দুই সদস্য আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

হামলার মোটরসাইকেল জব্দ, ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

ইসলামি চিন্তাবিদ ও বিশ্বভ্রমণকারী দাঈকে হারাল মুসলিম উম্মাহ

বিশ্ববরেণ্য সুফি আলেম, নকশবন্দি তরিকার প্রভাবশালী শায়খ ও ইসলামী...

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে উদ্বেগ

যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার...

হাদির হামলার পেছনে সক্রিয় সিন্ডিকেটের অভিযোগ

দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক...

মধ্যপ্রাচ্যের ছয় দেশে নিষিদ্ধ ‘ধুরন্ধর’

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে...

নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় নতুন প্রটোকল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে...

পারস্পরিক দোষারোপ বন্ধে যমুনায় তিন দলের বৈঠক

জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র...

লটারির নামে জুয়া ও চাঁদাবাজির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে প্রশাসনের অনুমতি ছাড়াই...
spot_img

আরও পড়ুন

পল্টনে গুলিবিদ্ধ হাদি, তদন্তে এক আসামির নাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা...

ভারত-পাকিস্তান লড়াইয়ে আবারও একতরফা ফল

চিরচেনা চিত্রই আবারও দেখা গেল ক্রিকেট মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভারতের জয়। নারী-পুরুষ, বয়সভিত্তিক বা আন্তর্জাতিক—যে কোনো পর্যায়েই একই ফল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তার...

সরফরাজের সঙ্গে ম্যাচসেরার পুরস্কার ভাগ জয়সোয়ালের

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৩৫ রানের বড় লক্ষ্য তাড়া করে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে মুম্বাই। পুনের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হরিয়ানার বিপক্ষে...

ধাপে ধাপে চালু হচ্ছে হোয়াটসঅ্যাপের অনুবাদ সুবিধা

ভাষাগত বাধা দূর করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন বিল্ট-ইন অনুবাদের সুবিধা। এই ফিচারের মাধ্যমে ভিন্ন ভাষায় পাঠানো বা পাওয়া বার্তার অর্থ...
spot_img