Sunday, January 25, 2026
21 C
Dhaka

এক দিনের প্রধানমন্ত্রী’

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদ সাময়িকভাবে স্থগিত হওয়ায় দায়িত্ব পান উপপ্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত। তবে এই দায়িত্ব তিনি পালন করবেন মাত্র এক দিন, অর্থাৎ বুধবারই (২ জুলাই) তার প্রধানমন্ত্রীত্ব শেষ হচ্ছে।

সাময়িক প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সুরিয়া ব্যাংককে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তার কাজ শুরু করেন। এই অনুষ্ঠানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিষ্ঠার ৯৩তম বার্ষিকী উদযাপন করা হয়। তবে মজার বিষয় হলো, যে কার্যালয়ের ৯৩ বছর পূর্তি, তার দায়িত্বে সুরিয়া থাকছেন না ৯৩ ঘণ্টাও।

সাংবাদিকরা তার এই সংক্ষিপ্ত মেয়াদ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলেও সুরিয়া প্রশ্ন এড়িয়ে যান। তবে তিনি জানান, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি চূড়ান্ত কাগজে স্বাক্ষর করা, যার মাধ্যমে তিনি বৃহস্পতিবার (৩ জুলাই) তার উত্তরসূরির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন।

থাই রাজনীতিতে প্রায় এক দশকের বেশি সময় ধরে সক্রিয় সুরিয়া জুংরুংরুয়াংকিত দেশটির ‘অভিজ্ঞ ও সুযোগসন্ধানী’ রাজনীতিক হিসেবে পরিচিত। থাই গণমাধ্যমে তার পরিচিতি এমন একজন হিসেবে, যিনি সবসময় রাজনৈতিক হাওয়ার দিক বুঝে অবস্থান নেন এবং ক্ষমতাসীন দলের আনুগত্য প্রকাশে পেছপা হন না।

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত মঙ্গলবার জানায়, কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে মন্ত্রীদের জন্য নির্ধারিত নৈতিকতার মানদণ্ড লঙ্ঘনের অভিযোগে পেতংতার্নের বিরুদ্ধে ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে। সে কারণে তার প্রধানমন্ত্রীত্ব স্থগিত করা হয়।

তবে থাই গণমাধ্যম এবং বিবিসি বলছে, পেতংতার্নের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর জনমনে ক্ষোভ তৈরি হয়। সেখানে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে ‘চাচা’ সম্বোধন করেন এবং এক থাই সামরিক কর্মকর্তার সমালোচনা করেন। এরপরই তার পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে।

এই অস্থায়ী দায়িত্বের মেয়াদ শেষ হলে আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হবেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ফুমথাম উইচায়াচাই। এরই মধ্যে ক্ষমতাসীন ফেউ থাই পার্টি জানিয়েছে, মন্ত্রিসভার পুনর্বিন্যাসে ফুমথাম নতুন সহকারী প্রধানমন্ত্রী হচ্ছেন, যা পদমর্যাদায় উপপ্রধানমন্ত্রীর চেয়েও উচ্চতর। এই কারণেই সুরিয়ার স্বল্পমেয়াদি প্রধানমন্ত্রীত্ব শেষ হচ্ছে।

আজকের দিন শেষেই জানা যাবে, সুরিয়া কেবল আনুষ্ঠানিকতা পূরণ করেই তার ‘এক দিনের’ প্রধানমন্ত্রীত্ব শেষ করবেন, নাকি রেখে যাবেন কোনো বিশেষ রাজনৈতিক চমক। বাস্তব রাজনীতিতে এমন সংক্ষিপ্ত মেয়াদের প্রধানমন্ত্রীত্ব বিরল, তবে থাইল্যান্ড এবার তার ব্যতিক্রম ঘটাল।

spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে...

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে...

ফজরের নামাজের গুরুত্ব ও বিশেষ ফজিলত

ফজরের নামাজ ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। এটি শুধু সময়মতো...

ভয় আর আবেগের ভেতর ইরফান-দিব্যার অভিনয়ের গল্প

নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই...

খাবারে সিসার ঝুঁকি বাড়ছে কেন

আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি, তার ভেতরে অদৃশ্যভাবে...

দারিদ্র্যের সময় ধৈর্য ও সংযমের শিক্ষা

বর্তমান বিশ্বে মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং ঋণের চাপ মানুষের...

স্ট্রেস কমাতে খাদ্যাভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

ব্যস্ত জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে...

কোন রোজা ফরজ, কোনটি নিষিদ্ধ—জেনে নিন শাবানের বিধান

শাবান মাস ইসলামী বর্ষপঞ্জির একটি গুরুত্বপূর্ণ সময়। যদিও এটি...

শারীরিক গঠন নিয়ে ট্রোলিংয়ের বিরুদ্ধে সরব তারকারা

চেহারা ও শারীরিক গঠন নিয়ে কটাক্ষের ঘটনা নতুন নয়।...

ডায়াবেটিস রোগীদের জন্য নতুন আশার চিনি

বিজ্ঞানীরা ট্যাগাটোজ নামের এক বিরল প্রাকৃতিক চিনি শনাক্ত করেছেন,...

মক্কার ঐতিহাসিক গৃহগুলোর গুরুত্ব

নবী মুহাম্মদ (সা.)-এর জন্মস্থান ও মক্কার বিভিন্ন ঐতিহাসিক ঘর...

হ্যাংরি কেন হয়, জানাল গবেষণা

দীর্ঘ সময় না খেলে অনেকেরই মেজাজ খিটখিটে হয়ে যায়।...

সুন্দরবনের নদী থেকে জেলে অপহরণ, পরিবারে উৎকণ্ঠা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে ২০ জন জেলেকে...

কাবা পুনর্নির্মাণে স্মরণীয় অধ্যায়

নবুয়ত প্রাপ্তির কয়েক বছর আগে পবিত্র কাবা পুনর্নির্মাণের সময়...
spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে বসবাস করতেন উম্মে মাবাদ খুজইয়ার। তিনি ছিলেন আত্মমর্যাদাসম্পন্ন, অতিথিপরায়ণ এক বিদুষী নারী, যিনি নিজ বাড়ির...

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে এড়িয়ে যান। আবার কারও মনে ভয় কাজ করে, এটি কি খাদ্যনালির ক্যানসারের লক্ষণ হতে পারে?...

ফজরের নামাজের গুরুত্ব ও বিশেষ ফজিলত

ফজরের নামাজ ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। এটি শুধু সময়মতো আল্লাহর কাছে আত্মসমর্পণের একটি মাধ্যম নয়, বরং মুমিনের ইমান ও ধৈর্যের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। শীতের...

ভয় আর আবেগের ভেতর ইরফান-দিব্যার অভিনয়ের গল্প

নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই একটি আবেগঘন দৃশ্য ছিল সিনেমা ‘হিস’-এ। ছবিটিতে অভিনয় করেছিলেন প্রয়াত বলিউড কিংবদন্তি অভিনেতা ইরফান খান...
spot_img