Saturday, December 13, 2025
24 C
Dhaka

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ সদস্যসহ বিজিবিও মোতায়েন ছিল।

এর আগে গত রোববার গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করা হয়। অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি এবং তারা আত্মপক্ষ সমর্থনেও অংশ নিতে পারেননি।

দুদক প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান (লিপন) বলেন, আমরা আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছি। অপরদিকে আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহীনুর রহমান দাবি করেন, দুদক তার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি।

আদালত সূত্রে জানা যায়, প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত জানুয়ারিতে পৃথক ৬টি মামলা দায়ের করে। মামলাগুলোতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট বহু কর্মকর্তাও অভিযুক্ত হন।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বাকি তিন মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম।

মামলার নথিতে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের সময়ে শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে অযোগ্য হয়েও ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন। তদন্তের পর তিন মামলায় ৪৭ জনকে অভিযুক্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বিভিন্ন আমলা, রাজউকের একাধিক সাবেক সদস্য ও কর্মকর্তা।

দুদকের উপপরিচালক সালাহউদ্দিন একটি মামলার অভিযোগপত্র দাখিল করেন ১০ মার্চ। আরেক মামলার অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। সজীব ওয়াজেদ জয়ের প্লট বরাদ্দে অনিয়ম নিয়ে আরেকটি মামলা করেন সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এবং তিনিও অভিযোগপত্র দাখিল করেন।

সব মামলায় অভিযোগ—অভিযুক্তরা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে নিজ স্বার্থে রাষ্ট্রীয় জমি দখল করেছেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

দুর্নীতির অভিযোগে ভারতের ৪ ক্রিকেটার বরখাস্ত

ক্রিকেটে দুর্নীতির অভিযোগে ভারতের চারজন ঘরোয়া ক্রিকেটারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত...

মাথায় গুলিতে ম্যাসিভ ব্রেন ইনজুরি, লাইফ সাপোর্টে হাদি

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র...

গুলির ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তফসিল ঘোষণার...

পাঁচ দশক পরও দাপুটে নায়ক—রজনীর গল্প

সংবাদের মূল অংশভারতের সিনেমায় রজনীকান্ত এমন এক নাম, যার...

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয়...

কঠিন সময় পেরিয়ে রাজ নিধুমুরুর সঙ্গে নতুন জীবনে সামান্থা

টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে...

২৩ ছক্কার ঝড়, ৮১ বলে এডওয়ার্ডসের ২২৯

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগে রোমাঞ্চকর এক ইনিংস খেললেন নেদারল্যান্ডস জাতীয়...

টপ চার্টে এআই গান, বিপাকে স্পটিফাই!

সংগীত জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় আরও তীব্র হচ্ছে। মানুষের...

এক ইনিংসে ৭ উইকেট—টি–টোয়েন্টি ক্রিকেটে আলী দাউদের নতুন অধ্যায়

টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন বাহরাইনের ডানহাতি পেসার...

হৃদয়–নদীর সুরে নতুন আবেগ ‘তুমিহীনা’

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী নিয়ে এলেন নতুন আবেগঘন...

হাসপাতালে হাদির খোঁজ নিলেন জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য...

চাকরি বিধিমালার দাবিতে অচল মেট্রো রেল

দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি...

শিশুশিল্পীর আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠল মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান

দেশের আধুনিক ও শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড...

হাসপাতালে সংকটজনক ওসমান হাদি, হামলাকারী শনাক্তে তৎপর পুলিশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব...
spot_img

আরও পড়ুন

দুর্নীতির অভিযোগে ভারতের ৪ ক্রিকেটার বরখাস্ত

ক্রিকেটে দুর্নীতির অভিযোগে ভারতের চারজন ঘরোয়া ক্রিকেটারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। বরখাস্ত হওয়া ক্রিকেটাররা হলেন—অমিত সিনহা, ইশান আহমেদ, আমন ত্রিপাঠি ও...

মাথায় গুলিতে ম্যাসিভ ব্রেন ইনজুরি, লাইফ সাপোর্টে হাদি

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে এখনই আশার গল্প শোনানোর মতো কোনো...

গুলির ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তফসিল ঘোষণার ঠিক পরদিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে টার্গেট করে...

পাঁচ দশক পরও দাপুটে নায়ক—রজনীর গল্প

সংবাদের মূল অংশভারতের সিনেমায় রজনীকান্ত এমন এক নাম, যার উত্থান যেন রূপকথাকেও হার মানায়। ১৯৭৫ সালের শুক্রবার ( ১৫ আগস্ট) মুক্তি পাওয়া কে বালাচন্দর...
spot_img