Sunday, July 19, 2026
26.2 C
Dhaka
No menu items!

রাশিয়া বিশ্বকাপঃ শেষের আগে কেমন চলছে মস্কোর প্রস্তুতি

২০১৮ ফুটবল বিশ্বকাপ শেষের পথে। ফাইনাল ম্যাচ উপলক্ষে প্রস্তুত হচ্ছে মস্কো ও দু দলের সমর্থকরা।

ক্রোয়েশিয়ার জন্য উৎসবের মঞ্চটা বড়, প্রথমবারের মতো ফাইনালে ওঠার আনন্দে উদ্বেলিত দেশটির ফুটবল ভক্তরা।

মস্কোর লুঝনিকিতে ফাইনাল, তবে উৎসব আছে শহরের বিভিন্ন জায়গায়।

ক্রেমলিন, রেড স্কয়ারের মতো জায়গাগুলোতে ভিড় জমাচ্ছেন ফুটবল ভক্তরা।

রাশিয়ানদের মধ্যে বিশ্বকাপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, রাশিয়ার এক শিক্ষার্থী সাশা বিবিসি বাংলাকে বলেন, ”রাশিয়া গর্বিত। এখানকার পরিস্থিতি গেলো মাসে খুব সুন্দর ছিল, আমরা আসলেই গর্বিত এমন আসর আয়োজন করে।”

বিশ্বকাপ এখন শেষ বাঁশির অপেক্ষায়, তাই শেষ আমেজটুকু উপভোগ করছেন স্থানীয় ও বিভিন্ন দেশ থেকে খেলা দেখতে আসা ফুটবল ভক্তরা।

পুরো মাস জুড়ে চলা ফুটবল মেলা ক্ষান্ত হবার আগে পুরোটা মন ভরে উপভোগ করতে চান রাশিয়ানরা। তারা মনে করেন রাশিয়ার জন্য এটা অনেক বড় একটা আসর। বিভিন্ন দেশের অতিথিদের আতিথেয়তা দিয়ে তারা গর্বিত।

রাশিয়া বিশ্বকাপের এক স্বেচ্ছাসেবক দারিয়া আন্দালফ বলেন, ”আমরা খুব উপভোগ করেছি। এখানে বিভিন্ন দেশের খেলোয়াড় এসেছে, বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলেছি। রাশিয়ার জন্য এটা অনেক বড় ইভেন্ট। আমরা এই সময়টা মনে রাখবো।”

রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ক্রোয়েশিয়া, নক আউট পর্বের ২ টি ম্যাচ পেনাল্টি শুটআউট ও একটি ম্যাচ অতিরিক্ত সময়ের উত্তেজনায় পাড় করে নিজেদের প্রথম বিশ্বকাপ ফাইনালে উঠেছে ক্রোয়েটরা।

এর আগে সংখ্যায় কম দেখা গেলেও সেমিফাইনালের পর লাল সাদা জার্সির আধিক্য চোখে পড়ার মতো।

একজন ক্রোয়েট নারী দারিয়া রাদালজভ বলেন, ”আমি আসলেই খুব আনন্দিত, ‘এটা আমাদের জন্য অনেক বড় কিছু। আমি বিশ্বাস করি, ক্রোয়েশিয়া জিতবে, এটা আমাদের সময়।”

ক্রোয়েশিয়ার আরেক সমর্থক মনে করেন ক্রোয়েশিয়ার মতো দেশের জন্য উপলক্ষটা অনেক বড়।

তিনি বলেন, ”আমরা খুবই উত্তেজিত, লুকা মদ্রিচ শুধু আমাদের না বিশ্বে সেরা মিডফিল্ডার আমরা ওদের ওপর ভরসা রাখি। আমরা অনেক ছোট দেশ মাত্র ২৮ বছর হল স্বাধীনতার। আমরা গোটা সময়টা উপভোগ করতে চাই।”

১৫ই জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আয়োজিত হবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল।

ফরাসি সমর্থকরা শুরু থেকেই সংখ্যায় অনেক বড় থাকলেও, এবার বাড়তে শুরু করেছে ক্রোয়েশীয় ঢল। রাশিয়ানরাও প্রস্তুত আয়োজন ও আতিথেয়তা দিয়ে। প্রশ্ন একটাই, লুঝনিকিতে কে হাসবে শেষ হাসি? ফ্রান্স নাকি ক্রোয়েশিয়া?।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img