Sunday, February 8, 2026
16.9 C
Dhaka

বিধ্বংসী মঈন আলী

ব্রিস্টলে খেলা নিজেদের শেষ দুই ম্যাচে মঈন আলীকে ড্রপ করেছিলো ইংল্যান্ড। কারন ব্রিস্টলের স্ট্রেইট বাউন্ডারি অনেক ছোট, লং অন মিড উইকেট অঞ্চলের মাঝের অংশ বেশ ছোট, মঈন আলীকে ব্যাটসম্যানরা সোজা ব্যাটে খেলে ছোট বাউন্ডারি দিয়ে সহজেই চার, ছয় মারতে পারবে।

তো বোলার মঈন আলীর জন্য এটা নাহয় সমস্যা কিন্তু মঈনের আরো একটি পরিচয় আছে, তিনি ব্যাটসম্যানও বটে। যতই কম্বিনেশনের মারপ্যাচে সাত বা আটে নামুক মঈন মূলত টপ অর্ডার ব্যাটসম্যান। ইংল্যান্ডের হয়ে ওপেন করেছে একসময়! ওস্টারশায়ারে এখনো করেন।

যাইহোক আজ ইংল্যান্ড ঝুঁকি নিয়ে মঈন আলীকে খেলিয়েছিলো, আর সেই ছোট বাউন্ডারির সর্বোচ্চ সুবিধা নিয়ে মঈন ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরী করেছেন। ৫৭ বলে করেছেন ১০২ রান।

মঈন যখন উইকেটে আসেন তখন ইংল্যান্ড বেশ চাপে, ৩৩ তম ওভারে ২১০/৫, মুহুর্তেই সেটা ৩৫ তম ওভারে ২১৭/৬! সেখান থেকে ক্রিস ওয়োকসের সাথে ৭৬ বলে ১১৭ রানের জুটি গড়েন। যাতে মঈনের অবদান ৮২ রান ৪২ বলে।

৫৩ বলে সেঞ্চুরী ছোঁয়া মঈন ৩০ থেকে ১০২ রান করতে নিয়েছেন মাত্র ২৪ বল। ৬০ থেকে ১০২ রান করতে নিয়েছেন মাত্র ১০ বল।

প্রথম ফিফটির পরই বিধ্বংসী হয়ে ওঠেন মঈন, দ্বিতীয় ফিফটি করেন মাত্র ১২ বলে। আউট হবার আগে শেষ ১৪ বলে করেন ৬১ রান, আটটি ছয় এবং দুটি চার!

তবে মঈনের ফ্রি লাইসেন্স নিয়ে ব্যাট করার পেছনে ইংল্যান্ডের লম্বা ব্যাটিং লাইন আপের ভূমিকা অনেকখানি, ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান পর্যন্ত ব্যাট চালাতে পারে বলে উইকেট ধরে রাখার বদলে ব্যাট চালাতে পেরেছেন মঈন আলী। মঈনকে সবচেয়ে বেশি সাপোর্ট দেন ৮ম ব্যাটসম্যান ক্রিস ওয়োকস, ৩৪ বলে ৩৪ রান করেন তিনি।

৫০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩৬৯/৯। শেষ ৬ ওভারে এসেছে ৯৩ রান!

spot_img

আরও পড়ুন

শীতে হট চকোলেট কেন উপকারী

শীতের দিনে জনপ্রিয় পানীয়গুলোর মধ্যে হট চকোলেট অন্যতম। অনেকেই...

ফোন আপডেট না করলে বাড়ছে সাইবার ঝুঁকি

স্মার্টফোন ব্যবহারকারীদের বড় একটি অংশ স্টোরেজ সমস্যা এড়াতে অপারেটিং...

দাম্পত্য সমস্যায় করণীয় কী

ইসলামী শরিয়তে তালাক সংক্রান্ত বিষয়ে অসতর্কতা বড় ধরনের জটিলতা...

ঘরেই বানান স্বাস্থ্যকর আদা কফি

শীতকালে গরম পানীয়ের প্রতি মানুষের ঝোঁক বাড়ে। আদা চা...

অনলাইন পার্টটাইম কাজের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন বাংলাদেশিরা

সাইবারজগতে প্রতারণার কৌশল দিন দিন আরও জটিল ও ভয়াবহ...

সফল জীবনের শুরু সকাল থেকেই

একটি দিনের শুরু যদি সঠিকভাবে হয়, তাহলে তার প্রভাব...

জামাতে নামাজে রাকাত মিস হলে করণীয়

জামাতে নামাজ আদায়ের সময় অনেক সময় মুসল্লিরা এক বা...

হাতের গাঁট সুস্থ রাখতে কী করবেন

অনেকেই কথার ফাঁকে বা কাজের মাঝে আঙুল মটকানোর অভ্যাসে...

এআই অপব্যবহার ঠেকাতে কেন কঠোর ব্যবস্থা জরুরি

এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এর অপব্যবহার নিয়েও...

অ্যালকোহল ও ওষুধ: কী বলছে ফিকহ

হোমিওপ্যাথিক ওষুধে ব্যবহৃত অ্যালকোহল বা স্পিরিট নিয়ে অনেকের মনে...

হলুদের গুণাগুণ ও আধুনিক গবেষণা

হলুদ প্রাচীনকাল থেকেই ঘরোয়া চিকিৎসা ও রান্নায় ব্যবহৃত হয়ে...

নবজাতকের প্রথম হাসি কেন ঘুমেই দেখা যায়

শিশুর ঘুমের মধ্যে হেসে ওঠার দৃশ্য অনেকের কাছেই আনন্দের...

ফরজ ও নফলের সঠিক ক্রম

ইসলাম মানবজীবনের জন্য একটি ভারসাম্যপূর্ণ ও সুসংহত জীবনব্যবস্থা প্রদান...

ডায়াবেটিসে মিষ্টির বিকল্প

বাঙালির খাদ্যাভ্যাসে মিষ্টির প্রতি আকর্ষণ চিরাচরিত। তবে ওজন বৃদ্ধি...
spot_img

আরও পড়ুন

শীতে হট চকোলেট কেন উপকারী

শীতের দিনে জনপ্রিয় পানীয়গুলোর মধ্যে হট চকোলেট অন্যতম। অনেকেই ওজন বাড়ার আশঙ্কায় এটি এড়িয়ে চলেন, তবে পরিমিত মাত্রায় হট চকোলেট শরীরের জন্য উপকারী হতে...

ফোন আপডেট না করলে বাড়ছে সাইবার ঝুঁকি

স্মার্টফোন ব্যবহারকারীদের বড় একটি অংশ স্টোরেজ সমস্যা এড়াতে অপারেটিং সিস্টেম আপডেট এড়িয়ে চলেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই অভ্যাস ব্যক্তিগত তথ্য ও ফোনের নিরাপত্তাকে...

দাম্পত্য সমস্যায় করণীয় কী

ইসলামী শরিয়তে তালাক সংক্রান্ত বিষয়ে অসতর্কতা বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে। সম্প্রতি এমনই এক প্রশ্ন উঠেছে—চার বছর ধরে ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক...

ঘরেই বানান স্বাস্থ্যকর আদা কফি

শীতকালে গরম পানীয়ের প্রতি মানুষের ঝোঁক বাড়ে। আদা চা যেমন সর্দি-কাশি বা শরীর ব্যথায় আরাম দেয়, তেমনি আদা দিয়ে তৈরি কফিও হতে পারে স্বাস্থ্যের...
spot_img