Monday, December 15, 2025
25 C
Dhaka

হামজা–শমিতদের তিন ম্যাচ থেকে বাফুফের আয় ৪ কোটি টাকা ছাড়াল

ছেলেদের এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ তিনটি আন্তর্জাতিক ম্যাচ থেকে চার কোটি টাকার বেশি আয় করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার অনুষ্ঠিত বাফুফের পঞ্চম নির্বাহী কমিটির সভায় এ তিন ম্যাচের আয়–ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম শুধু মোট আয়ের তথ্য প্রকাশ করেন।

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে মাঠে নামে বাংলাদেশ। হামজা চৌধুরী ও শমিত সোমদের দলে যোগ দেওয়ার পর জাতীয় দলকে ঘিরে দর্শকদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। সেদিন গ্যালারিতে হাজির হয়েছিলেন ২১ হাজার ৩১৭ দর্শক। টিকিট বিক্রি, সম্প্রচারস্বত্ব ও বিজ্ঞাপন মিলিয়ে সিঙ্গাপুর ম্যাচ থেকে আয় হয় ১ কোটি ১৫ লাখ টাকা।

৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচেও ছিল ব্যাপক সাড়া। ২২ হাজারের বেশি টিকিট বিক্রি করে বাফুফে। এ ম্যাচ থেকে আয় হয়েছে ১ কোটি ২ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা।

সবচেয়ে বেশি আলোচনায় ছিল ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচটি। প্রায় ২৪ হাজার দর্শক গ্যালারিতে বসে উপভোগ করেন এ ম্যাচ। মাঠেও দারুণ জয় পায় বাংলাদেশ, ১–০ গোলে ভারতকে হারিয়ে। এ ম্যাচ থেকে আয় হয় সর্বোচ্চ ১ কোটি ৮৮ লাখ টাকা।

সব মিলিয়ে তিন ম্যাচ থেকে বাফুফের মোট আয় দাঁড়িয়েছে ৪ কোটি ৫ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা।

সভায় সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ফিফার কাছে সহায়তা চাওয়ার বিষয়েও আলোচনা হয়। এ নিয়ে আমিরুল ইসলাম বলেন, ‘সিলেট স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে রূপ দিতে ফিফার সহযোগিতা চাইব, যাতে সেখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব হয়।’

spot_img

আরও পড়ুন

পল্টনে গুলিবিদ্ধ হাদি, তদন্তে এক আসামির নাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য...

ভারত-পাকিস্তান লড়াইয়ে আবারও একতরফা ফল

চিরচেনা চিত্রই আবারও দেখা গেল ক্রিকেট মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচ...

সরফরাজের সঙ্গে ম্যাচসেরার পুরস্কার ভাগ জয়সোয়ালের

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৩৫ রানের বড় লক্ষ্য তাড়া...

ধাপে ধাপে চালু হচ্ছে হোয়াটসঅ্যাপের অনুবাদ সুবিধা

ভাষাগত বাধা দূর করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত...

শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় বক্তব্য ঘিরে উত্তেজনা

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সাবেক...

হাদির ওপর হামলা: সীমান্ত পারাপার চক্রের দুই সদস্য আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

হামলার মোটরসাইকেল জব্দ, ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

ইসলামি চিন্তাবিদ ও বিশ্বভ্রমণকারী দাঈকে হারাল মুসলিম উম্মাহ

বিশ্ববরেণ্য সুফি আলেম, নকশবন্দি তরিকার প্রভাবশালী শায়খ ও ইসলামী...

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে উদ্বেগ

যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার...

হাদির হামলার পেছনে সক্রিয় সিন্ডিকেটের অভিযোগ

দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক...

মধ্যপ্রাচ্যের ছয় দেশে নিষিদ্ধ ‘ধুরন্ধর’

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে...

নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় নতুন প্রটোকল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে...

পারস্পরিক দোষারোপ বন্ধে যমুনায় তিন দলের বৈঠক

জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র...

লটারির নামে জুয়া ও চাঁদাবাজির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে প্রশাসনের অনুমতি ছাড়াই...
spot_img

আরও পড়ুন

পল্টনে গুলিবিদ্ধ হাদি, তদন্তে এক আসামির নাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা...

ভারত-পাকিস্তান লড়াইয়ে আবারও একতরফা ফল

চিরচেনা চিত্রই আবারও দেখা গেল ক্রিকেট মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভারতের জয়। নারী-পুরুষ, বয়সভিত্তিক বা আন্তর্জাতিক—যে কোনো পর্যায়েই একই ফল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তার...

সরফরাজের সঙ্গে ম্যাচসেরার পুরস্কার ভাগ জয়সোয়ালের

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৩৫ রানের বড় লক্ষ্য তাড়া করে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে মুম্বাই। পুনের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হরিয়ানার বিপক্ষে...

ধাপে ধাপে চালু হচ্ছে হোয়াটসঅ্যাপের অনুবাদ সুবিধা

ভাষাগত বাধা দূর করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন বিল্ট-ইন অনুবাদের সুবিধা। এই ফিচারের মাধ্যমে ভিন্ন ভাষায় পাঠানো বা পাওয়া বার্তার অর্থ...
spot_img