Tuesday, December 16, 2025
26 C
Dhaka

১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে ফিরছেন বিরাট কোহলি

দীর্ঘ ১৫ বছর পর আবারও ভারতের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামছেন বিরাট কোহলি। আগামী ২৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া লিস্ট ‘এ’ ফরম্যাটের এই টুর্নামেন্টে দিল্লির হয়ে মাঠে নামবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)।

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর কিছুদিন ধরেই শর্ত দিয়েছেন—জাতীয় দলে খেলতে চাইলে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক। ইতোমধ্যে রোহিত শর্মা নিজে থেকেই এই টুর্নামেন্টে খেলার আগ্রহ জানালেও কোহলি শুরুতে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। এনডিটিভিকে দেওয়া এক সূত্র জানিয়েছে, বিজয় হাজারে ট্রফিতে খেলতে আগ্রহী ছিলেন না কোহলি। সূত্রের ভাষ্য—
“সমস্যাটা এই টুর্নামেন্ট নিয়েই। সে (কোহলি) খেলতে চায়নি। কিন্তু রোহিত খেললে একজনের জন্য আলাদা নিয়ম করা যায় না। অন্য খেলোয়াড়দের সামনে আবার কী ব্যাখ্যা দেব?”

৩৭ বছর বয়সী কোহলি বর্তমানে জাতীয় দলে কেবল ওয়ানডে খেলেন। অন্যদিকে বিসিসিআই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়ে ফর্ম ধরে রাখাকে বাধ্যতামূলক করেছে। ডিডিসিএ সচিব অশোক শর্মা জানান, “তিনি নিশ্চিতভাবেই কিছু ম্যাচ খেলবেন। তবে পুরো টুর্নামেন্ট খেলবেন কি না, তা ভারতের আন্তর্জাতিক সূচির ওপর নির্ভর করছে।”

৩০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩৫ রানের ইনিংস খেলা কোহলি এর আগে বিজয় হাজারে ট্রফিতে সর্বশেষ খেলেছিলেন ২০০৯–১০ মৌসুমে। সে সময় ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সর্বশেষ ম্যাচ খেলেন তিনি।

বিজয় হাজারে ট্রফিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৬৮.২৫ গড়ে, ১০৬.০৮ স্ট্রাইক রেটে, ৪ সেঞ্চুরি ও ৩ হাফ–সেঞ্চুরি করেছেন কোহলি। এবারের আসরে দিল্লি পড়েছে ‘ডি’ গ্রুপে—প্রতিপক্ষ গুজরাট, সার্ভিসেস, সৌরাষ্ট্র, ওডিশা, রেলওয়েজ, হরিয়ানা ও অন্ধ্র। প্রথম ম্যাচ ২৪ ডিসেম্বর, প্রতিপক্ষ অন্ধ্র।

৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে বিজয় হাজারে ট্রফির প্রস্তুতির জন্য হাতে পাচ্ছেন পর্যাপ্ত সময়। দিল্লির হয়ে কোহলি সর্বশেষ ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন ২০১৩ সালে এনকেপি সালভ চ্যালেঞ্জার ট্রফিতে।

spot_img

আরও পড়ুন

বিজয় দিবসে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ...

দিনব্যাপী নানা কর্মসূচিতে চবিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্যে শহীদদের স্মরণে লাল...

নাজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান...

আজকের বৈদেশিক মুদ্রার দর

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য দিন দিন সম্প্রসারিত...

বিজয় দিবসে সাময়িক বন্ধ মেট্রো রেল

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে...

ক্যাপিটল দাঙ্গা তথ্যচিত্র ঘিরে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি...

ভরিতে বাড়ল সোনার দাম, নতুন দর ঘোষণা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। এবার প্রতি...

প্রিমিয়ার লিগে আট গোলের শ্বাসরুদ্ধকর লড়াই

ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের এক রুদ্ধশ্বাস ম্যাচে আট গোলের...

বিজয় দিবসে জাতির প্রতি তারেক রহমানের বার্তা

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা...

বিজয় দিবস ও নির্বাচন নিয়ে মির্জা আব্বাসের মন্তব্য

গোলাম আযমকে জাতির শীর্ষ সন্তান বলা হলে বীর মুক্তিযোদ্ধাদের...

নোরা ফাতেহি কণার নতুন গানে মন জয় করলেন

সংগীতশিল্পী কণার নতুন গান ‘মেহেন্দি’ সম্প্রতি প্রকাশিত হওয়ার পরই...

রাষ্ট্রীয় দায়িত্বে দায়িত্বপূর্ণ আচরণের আহ্বান জামায়াত আমিরের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

আফগানদের পর নেপালকেও হারিয়ে গ্রুপে অনূর্ধ্ব-১৯ টাইগারদের জয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। আফগানিস্তানকে...

পে স্কেল বাস্তবায়নে অনিশ্চয়তা, বাড়ছে কর্মচারীদের ক্ষোভ

নতুন পে স্কেল চালুর দাবিতে সরকারি চাকরিজীবীদের বেঁধে দেওয়া...
spot_img

আরও পড়ুন

বিজয় দিবসে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং...

দিনব্যাপী নানা কর্মসূচিতে চবিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্যে শহীদদের স্মরণে লাল ব্যাজ ধারণ ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক...

নাজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ১৬...

আজকের বৈদেশিক মুদ্রার দর

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এই বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা...
spot_img