Saturday, December 13, 2025
17 C
Dhaka

প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড এখন আর্লিং হলান্ডের

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ নাটকীয়তায় ভরা এক ম্যাচে ফুলহামকে ৫–৪ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে ৫৪ মিনিটেই ৫–১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল সিটি। তবে পরবর্তী ২৪ মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ব্যবধান কমিয়ে ৫–৪ এ নিয়ে আসে ফুলহাম। শেষ পর্যন্ত সমতায় ফিরতে না পেরে পরাজয় মেনে নিতে হয় তাদের।

কিন্তু পুরো ম্যাচের উত্তাপ ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড। ম্যাচের ১৭ মিনিটে দলকে প্রথম গোল উপহার দিয়েই তিনি গড়েছেন প্রিমিয়ার লিগের দ্রুততম ১০০ গোলের রেকর্ড। মাত্র ১১১ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে তিনি ভেঙেছেন অ্যালান শিয়ারারের ৩০ বছরের পুরোনো রেকর্ড। শিয়ারারের ১০০ গোল করতে লেগেছিল ১২৪ ম্যাচ, যা তিনি গড়েছিলেন ১৯৯৫ সালে।

২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেওয়ার পর থেকে ইতোমধ্যে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন হলান্ড। শিয়ারারের রেকর্ড ভেঙে দ্রুততম ১০০ গোল করা তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। প্রিমিয়ার লিগে এটি তাঁর ১০০তম গোল এবং তিনি লিগের ইতিহাসে ৩৫তম খেলোয়াড় হিসেবে শততম গোলের ক্লাবে ঢুকলেন। সর্বশেষ ২০২৩ সালে টটেনহামের হয়ে এই মাইলফলক ছুঁয়েছিলেন সন হিউং-মিন।

হলান্ডের কীর্তি নিয়ে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, “অভিনন্দন। এটি অবিশ্বাস্য অর্জন। আজ সে দুর্দান্ত খেলেছে এবং অসাধারণ একটি গোল করেছে। আশা করি, সে এই ক্লাবের হয়ে আরও অনেক গোল করবে।”

নিজের অর্জন নিয়ে হলান্ড বলেন, “এটা বড় গর্বের বিষয়। শত গোলের ক্লাবে ঢুকতে পেরে ভালো লাগছে। আমি এটা জানতাম এবং চেষ্টা করছিলাম। ম্যান সিটির স্ট্রাইকার হলে পরিসংখ্যান ভালো হওয়াই স্বাভাবিক।”

মাত্র ২৫ বছর বয়সেই অসংখ্য রেকর্ডের মালিক হলান্ড। ফিটনেস ও ধারাবাহিকতা বজায় থাকলে সামনে তাঁর নামে আরও বহু রেকর্ড যুক্ত হবে, তা বলাই যায়।

১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

spot_img

আরও পড়ুন

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয়...

কঠিন সময় পেরিয়ে রাজ নিধুমুরুর সঙ্গে নতুন জীবনে সামান্থা

টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে...

২৩ ছক্কার ঝড়, ৮১ বলে এডওয়ার্ডসের ২২৯

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগে রোমাঞ্চকর এক ইনিংস খেললেন নেদারল্যান্ডস জাতীয়...

টপ চার্টে এআই গান, বিপাকে স্পটিফাই!

সংগীত জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় আরও তীব্র হচ্ছে। মানুষের...

এক ইনিংসে ৭ উইকেট—টি–টোয়েন্টি ক্রিকেটে আলী দাউদের নতুন অধ্যায়

টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন বাহরাইনের ডানহাতি পেসার...

হৃদয়–নদীর সুরে নতুন আবেগ ‘তুমিহীনা’

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী নিয়ে এলেন নতুন আবেগঘন...

হাসপাতালে হাদির খোঁজ নিলেন জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য...

চাকরি বিধিমালার দাবিতে অচল মেট্রো রেল

দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি...

শিশুশিল্পীর আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠল মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান

দেশের আধুনিক ও শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড...

হাসপাতালে সংকটজনক ওসমান হাদি, হামলাকারী শনাক্তে তৎপর পুলিশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব...

রোহিঙ্গা ভাষার চলচ্চিত্র ‘লস্ট ল্যান্ড’ রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে সেরার পুরস্কার জিতল

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের...

বাবা হলেন অভিনেতা অপূর্ব

তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা হয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি...

দশ দিনের আবেদনের সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য দেশি...

গণভোটের প্রার্থী আমি’—ঢাকা-১০ এ আসিফ মাহমুদের বার্তা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ...
spot_img

আরও পড়ুন

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয় ও অধিকার রক্ষার দাবিতে। কোনো ফৌজদারি মামলা নয়—এবার তাঁর অভিযোগ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার...

কঠিন সময় পেরিয়ে রাজ নিধুমুরুর সঙ্গে নতুন জীবনে সামান্থা

টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা চলছে। কয়েক দিন আগেই নির্মাতা রাজ নিধুমুরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এর আগে...

২৩ ছক্কার ঝড়, ৮১ বলে এডওয়ার্ডসের ২২৯

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগে রোমাঞ্চকর এক ইনিংস খেললেন নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। মাত্র ৮১ বলে অপরাজিত ২২৯ রান তুলে দুর্দান্ত এক রেকর্ডগড়া ঝড়...

টপ চার্টে এআই গান, বিপাকে স্পটিফাই!

সংগীত জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় আরও তীব্র হচ্ছে। মানুষের গাওয়া গান নয়—এবার আন্তর্জাতিক টপ চার্ট দখল করছে এআই–জেনারেটেড গান। সেই সঙ্গে বাড়ছে অনুকরণ ও...
spot_img