Sunday, October 11, 2026
33.2 C
Dhaka

এশিয়া কাপে ফিরছেন বাবর আজম: ফখর জামানের ইনজুরিতে শক্ত প্রার্থী সাবেক অধিনায়ক

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট আসর—এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের সাবেক অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করার চিন্তা-ভাবনা করছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের পারফরম্যান্সে ব্যাপক হতাশা দেখা দিয়েছে সাবেক ক্রিকেটার, বিশ্লেষক এবং বোর্ড কর্মকর্তাদের মধ্যে। এ পরিস্থিতিতে দলকে আবার শক্তিশালী করতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বাবর ও রিজওয়ানের মতো অভিজ্ঞ তারকাদের দলে ফেরানোর পরিকল্পনা করছেন।

সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের একটি সাক্ষাতের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ঘিরে শুরু হয় তাদের দলে ফেরা নিয়ে জোর গুঞ্জন। এই গুঞ্জনের পেছনে সবচেয়ে বড় কারণ ফখর জামানের ইনজুরি। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের নিয়মিত ওপেনার ফখর জামান। পিসিবি ইতোমধ্যেই তাকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে বলেছে, যেখানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে এশিয়া কাপে তার খেলা অনিশ্চিত বলেই ধরা হচ্ছে।

ফখরের এই শূন্যস্থান পূরণের ক্ষেত্রে বাবর আজমকে সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে বাবরকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো পারফর্ম করতে হবে, যা নির্বাচকদের আস্থা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ হবে। টি-টোয়েন্টি দল থেকেও সাময়িক বাদ পড়া বাবরের জন্য এটি দলে ফেরার বড় সুযোগ।

এদিকে, বাবর আজম ছাড়াও মোহাম্মদ রিজওয়ান ও পেসার নাসিম শাহ পিসিবি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন, যা আসন্ন স্কোয়াডে তাদের সম্ভাব্য অন্তর্ভুক্তির ইঙ্গিত দেয়।

পিসিবি চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বলে জানা গেছে। ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, সেই দলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ক্রিকেটারদের দেখা যেতে পারে।

প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপে অংশ নেবে মোট আটটি দল, যা দুই গ্রুপে বিভক্ত। গ্রুপ-এতে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত, তাদের সঙ্গে রয়েছে ওমান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ-বি’র দলগুলো হলো বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। টুর্নামেন্টজুড়ে উত্তেজনাপূর্ণ ম্যাচের পাশাপাশি খেলোয়াড় নির্বাচনের বিষয়টিও থাকবে সবার নজরে।

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img