Wednesday, September 9, 2026
28 C
Dhaka

নেদারল্যান্ডসের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে পারে বাংলাদেশ, প্রস্তুতি সিলেটেই

এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে একটি আন্তর্জাতিক টি২০ সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত আগস্টে বাংলাদেশ সফর বাতিল করায় বিকল্প সিরিজ হিসেবে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের একটি টি২০ সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, “নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা অনেকদূর এগিয়েছে। তারা বাংলাদেশে খেলতে রাজি। তবে এখনো চুক্তি স্বাক্ষর হয়নি, তাই তারিখ ও ভেন্যু চূড়ান্ত নয়। শিগগিরই সবকিছু পরিষ্কার হবে।”

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়া কাপের প্রস্তুতির কথা মাথায় রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজটি আয়োজন করতে চায় তারা। কারণ হিসেবে বলা হচ্ছে, এশিয়া কাপের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে (৯–২৮ সেপ্টেম্বর), যেখানে উইকেট তুলনামূলকভাবে স্পোর্টিং এবং বোলারদের জন্য সহায়ক। সে ধরনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিলেটের উইকেট উপযোগী বিবেচিত হচ্ছে।

নাজমুল আবেদীন আরও বলেন, “মিরপুরের উইকেট খুব একটা সহায়ক নয়। এখানে খেলে আমাদের তেমন প্রস্তুতি হবে না। সিলেটে উইকেট অনেক ভালো থাকে, তাই সেখানে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি।”

জানা গেছে, নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের কাছে সম্ভাব্য তারিখ ও ভেন্যু উল্লেখ করে প্রস্তাব পাঠিয়েছে বিসিবি। তবে ডাচ বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয়নি। তারা সফরের খরচ, সুযোগ-সুবিধা ইত্যাদি বিবেচনা করছে। বিসিবি আশাবাদী, আগামী এক সপ্তাহের মধ্যে দুই দেশের বোর্ডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।

সবকিছু ঠিক থাকলে চলতি আগস্টের তৃতীয় সপ্তাহেই সিলেটে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি২০ সিরিজ।

 

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img