Wednesday, January 21, 2026
17 C
Dhaka

সিজোফ্রেনিয়া রোগীদের হাড় দুর্বল হওয়ার কারণ খুঁজে পেলেন গবেষকরা

অপ্রত্যাশিত এক বৈজ্ঞানিক যোগসূত্রের কথা জানিয়েছেন গবেষকরা। যেসব জিন মানুষের হাড়ের গঠনের ওপর প্রভাব ফেলে, সেগুলোর সঙ্গেই সিজোফ্রেনিয়ার মতো মানসিক অবস্থার সম্পর্ক পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা। এতে করে কেন অনেক সিজোফ্রেনিয়া রোগী অস্টিওপোরোসিসের মতো হাড়ের সমস্যায় ভোগেন এবং কেন তাদের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেশি থাকে, তার একটি ব্যাখ্যা পাওয়া যেতে পারে।

শনিবার (১০ জানুয়ারি) প্রকাশিত এ গবেষণায় বলা হয়েছে, সিজোফ্রেনিয়া ও হাড়ের স্বাস্থ্যের মধ্যে জিনগত স্তরে গুরুত্বপূর্ণ মিল রয়েছে। সিজোফ্রেনিয়া এমন একটি মানসিক রোগ, যা মানুষের চিন্তা-ভাবনা, অনুভূতি ও আচরণের ওপর গভীর প্রভাব ফেলে। অন্যদিকে, অস্টিওপোরোসিসের কারণে হাড় দুর্বল হয়ে পড়ে এবং ভাঙার ঝুঁকি অনেক বেড়ে যায়। প্রথম দেখায় এই দুটি সমস্যাকে আলাদা মনে হলেও জিনগত বিশ্লেষণে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ধরা পড়েছে।

গবেষণাটি পরিচালনা করেছেন চীনের তিয়ানজিন মেডিকেল ইউনিভার্সিটি জেনারেল হসপিটালের ড. ফেং লিউ। তার নেতৃত্বে গবেষক দল পাঁচ লাখেরও বেশি মানুষের জিনগত তথ্য বিশ্লেষণ করেছে। এতে দেখা গেছে, সিজোফ্রেনিয়া ও হাড়ের স্বাস্থ্যের মধ্যে ১৯৫টি সাধারণ জিনগত অঞ্চল বা লোসি রয়েছে, যেখানে এক হাজার ৩০০টিরও বেশি জিন অবস্থান করছে। এসব জিন একই সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা ও হাড়ের শক্তির ওপর প্রভাব ফেলতে পারে।

দীর্ঘদিন ধরেই চিকিৎসকেরা লক্ষ্য করে আসছিলেন, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত অনেক মানুষের হাড়ের ঘনত্ব কম থাকে এবং তাদের হাড় তুলনামূলক বেশি ভাঙে। আগে এ অবস্থার পেছনে পুষ্টির অভাব, পর্যাপ্ত সূর্যালোক না পাওয়া কিংবা মানসিক রোগের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াকে দায়ী করা হতো। তবে এসব ব্যাখ্যা দিয়ে পুরো সমস্যাটি বোঝানো যাচ্ছিল না।

নতুন এই গবেষণায় শক্তিশালী কম্পিউটার টুল ব্যবহার করে পুরো জিনোম বিশ্লেষণ করা হয়েছে। সিজোফ্রেনিয়ার জিনগত তথ্যের সঙ্গে হাড়ের স্বাস্থ্যের ছয়টি ভিন্ন বৈশিষ্ট্যের তুলনা করা হয়, যার মধ্যে গোড়ালি, মেরুদণ্ড এবং পুরো শরীরের হাড়ে খনিজের ঘনত্ব অন্তর্ভুক্ত ছিল। বিশ্লেষণে দেখা গেছে, সিজোফ্রেনিয়ার সঙ্গে সবচেয়ে শক্তিশালী জিনগত সম্পর্ক রয়েছে গোড়ালির হাড়ের ঘনত্বের।

গবেষণায় আরও দেখা যায়, কিছু জিনগত পরিবর্তন বিপরীতভাবে কাজ করে। অর্থাৎ কোনো পরিবর্তন সিজোফ্রেনিয়ার ঝুঁকি বাড়াতে পারে, কিন্তু একই সঙ্গে হাড়ের শক্তি কমিয়ে দিতে পারে, আবার কিছু ক্ষেত্রে উল্টো চিত্রও দেখা গেছে। এই মিশ্র প্রভাবের কারণেই আগের অনেক গবেষণায় শক্তিশালী কোনো যোগসূত্র ধরা পড়েনি, কারণ সেখানে পুরো জিনের গড় প্রভাবের দিকে নজর দেওয়া হয়েছিল।

এই গবেষণা মনোরোগবিদ্যা, হাড়ের স্বাস্থ্য এবং জিনতত্ত্ব—এই তিনটি বড় ক্ষেত্রকে একসঙ্গে যুক্ত করেছে। চিকিৎসার দিক থেকেও এতে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সামনে এসেছে। ভবিষ্যতে কি একজন সিজোফ্রেনিয়া রোগীর জিনগত তথ্য বিশ্লেষণ করে আগেভাগেই তার হাড় দুর্বল হওয়ার ঝুঁকি নির্ধারণ করা সম্ভব হবে, নিয়মিত হাড়ের স্ক্যান করা প্রয়োজন হবে কি না, কিংবা কিছু ওষুধ অন্যগুলোর তুলনায় হাড়ের জন্য বেশি নিরাপদ কি না—এসব বিষয় নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি হয়েছে।

গবেষণাটি বিজ্ঞানভিত্তিক জার্নাল জেনোমিক সাইকিয়াট্রি-এ প্রকাশ পেয়েছে। গবেষকদের মতে, এই নতুন ধারণা ভবিষ্যতে রোগীদের আরও উন্নত সেবা দিতে সহায়তা করবে এবং এমন চিকিৎসা পদ্ধতি বেছে নিতে সাহায্য করবে, যা মস্তিষ্ক ও হাড় উভয়ের জন্যই নিরাপদ।

তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন গবেষকরা। এতে অংশ নেওয়া সবাই ইউরোপীয় বংশোদ্ভূত ছিলেন, ফলে অন্যান্য জনগোষ্ঠীর ক্ষেত্রে একই ফল প্রযোজ্য কি না, তা জানতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। পাশাপাশি এখানে কেবল সাধারণ জিনগত পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু বিরল জিনগত পরিবর্তন বা পরিবেশগত কারণও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শাবান মাসেই হোক রমজানের প্রস্তুতি

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের...

ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ৯৩ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক...

নতুন অ্যালবাম নিয়ে দীর্ঘ ১৩ বছর পর ফিরছেন বালাম

দেশের জনপ্রিয় গায়ক বালাম দীর্ঘ ১৩ বছর পর নতুন...

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২০ জানুয়ারি) ১০ বছর মেয়াদি বাংলাদেশ...

দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ: ধর্ম উপদেষ্টা

দেশে দীর্ঘদিন পর প্রথমবারের মতো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ...

‘বোনাস ফসলে’ সরিষা, চাষির মুখে হাসি ও ভোজ্যতেলের সংকট কাটার আশা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরিষার চাষ দিন দিন বাড়ছে। পতিত...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক...

রুপার বাজারেও নতুন রেকর্ড, দেশে আজ থেকে বিক্রি হবে যে দামে

স্বর্ণের দামের ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে...

ভেজা চুলে বসা কেন বিপজ্জনক?

ছোটবেলা থেকে আমরা প্রায় সবাই শুনে এসেছি— “ভেজা চুল...

বয়কটের মুখে বেলজিয়ামে ‘ইসরাইলি’ রেস্তোরাঁ চেইন বন্ধ

বেলজিয়ামে দীর্ঘদিনের আর্থিক সংকট ও বয়কটের চাপের মুখে নিজেদের...

সেই সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আলোচিত সিরিয়াল...

প্রতিকূলতার মধ্যেও বিশ্বে বাংলাদেশের ভালো ভাবমূর্তি রয়েছে: অর্থ উপদেষ্টা

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি...

বাণিজ্য মেলায় ক্রেতাদের নজর কাড়ছে পাট পণ্য

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে...

দেব-শুভশ্রীর সিনেমায় অনির্বাণের চমক

কলকাতার টালিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বের কারণে সম্প্রতি বেশ...
spot_img

আরও পড়ুন

শাবান মাসেই হোক রমজানের প্রস্তুতি

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য মৌসুম। তবে এই মহিমান্বিত মাসের পূর্ণ ফজিলত অর্জন করতে হলে আগাম প্রস্তুতি অত্যন্ত...

ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ৯৩ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (খ ইউনিট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে অংশ...

নতুন অ্যালবাম নিয়ে দীর্ঘ ১৩ বছর পর ফিরছেন বালাম

দেশের জনপ্রিয় গায়ক বালাম দীর্ঘ ১৩ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ভক্তদের মাঝে ফেরত এসেছেন। তার এই একক অ্যালবামের নাম ‘মাওলা’, যা জানা গেছে,...

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২০ জানুয়ারি) ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আয়োজন করবে। নিলামটি প্রাইসভিত্তিক হবে। এ নিলামে ২০২৫ সালের ১৯...
spot_img