Sunday, January 25, 2026
21 C
Dhaka

দ্বীনের সৌরভে সুবাসিত হোক আমাদের জীবন

ইসলামের মূল দর্শন হলো মানুষের সমগ্র সত্তাকে আল্লাহতায়ালার কাছে সমর্পণ করে দেওয়া। মানুষের শক্তি, ইচ্ছা, কামনা-বাসনা, আশা-আকাঙ্ক্ষা, আবেগ-অনুভূতি—জীবনের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করাই ইসলামের মূল কথা। পবিত্র কুরআনের ভাষায়, ইসলাম মানে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা এবং তাঁর নির্দেশনার আলোকে জীবন পরিচালনা করা।

আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ আনুগত্য ও বাধ্যতা স্বীকার করে নেওয়াই ইসলামের লক্ষ্য। জীবনের প্রতিটি স্তরে তাঁর সন্তুষ্টি অনুসন্ধান করা, তাঁর বিধিনিষেধ মেনে চলা এবং ব্যক্তিগত ইচ্ছাকে আল্লাহর আদেশের অধীন করে দেওয়ার নামই ইসলাম। সমাজ ও রাষ্ট্রকে অশান্তি, জুলুম ও বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখার সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে ইসলামে। এ কারণেই ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। প্রকৃত শান্তি লাভ করতে হলে মানুষকে নিজের খেয়ালখুশির জীবন ছেড়ে আল্লাহর দেওয়া বিধান অনুসরণ করতে হবে।

ইসলাম শব্দটির মধ্যেই এর স্বাতন্ত্র্য ও মহিমা নিহিত। এটি কোনো ব্যক্তি বা জাতির নামানুসারে নয়, বরং স্বয়ং আল্লাহ প্রদত্ত একটি নাম। তাই ইসলামের সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক গভীর ও অবিচ্ছেদ্য। ইসলাম কেবল একটি বিশ্বাসব্যবস্থা নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পর আখিরাতের অনন্ত জীবনের জন্যও ইসলামে রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক, সামাজিক শৃঙ্খলা, রাষ্ট্রীয় কাঠামো থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক—সব ক্ষেত্রেই ইসলামের বিধান কার্যকর। মানুষের উন্নত, সুশৃঙ্খল ও কল্যাণকর জীবনের একমাত্র পথনির্দেশক হিসেবেই ইসলামকে উপস্থাপন করা হয়েছে।

এ প্রসঙ্গে পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, ‘ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম’। অর্থাৎ ইসলামই আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবনাদর্শ। আবার সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘আল ইয়াওমা আকমালতু লাকুম দিনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি’মাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলামা দ্বিনা’। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, ইসলাম মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পরিপূর্ণ নিয়ামত।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ইসলাম গ্রহণ করলে কী লাভ? ইসলামের পথে চললে মানুষ আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ পায়। এর প্রভাব পড়ে দুনিয়াবি জীবনেও, আবার আখিরাতের জীবনেও। এ বিষয়ে হাদিসে বর্ণিত হয়েছে, মহানবী (সা.) বলেছেন, ‘যখন বান্দা ইসলাম গ্রহণ করে আর তার ইসলাম খাঁটি হয়, আল্লাহ তা দ্বারা তার প্রায়শ্চিত্ত করে দেন, সে আগে যা অপরাধ করেছে। অতঃপর তার সৎকাজ হয় অসৎ কাজের বিনিময়, সৎকাজ তার দশগুণ থেকে সাতশ গুণ বরং বহু গুণ পর্যন্ত আর অসৎকাজ তার একগুণ মাত্র, তবে আল্লাহ্ যাকে ছেড়ে দেন তার একগুণের শাস্তিও হবে না’ (বুখারি)।

ইসলাম গ্রহণ করা মূলত মানুষের নিজের জন্যই কল্যাণকর। পবিত্র কুরআনে সূরা আল হুজুরাতের ১৭ নম্বর আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, ‘তারা ইসলাম গ্রহণ করে তোমার প্রতি অনুগ্রহ করেছে বলে মনে করে। তুমি বল, তোমরা ইসলাম গ্রহণ করে আমার প্রতি অনুগ্রহ করেছ বলে জাহির কর না। পক্ষান্তরে তোমাদের মুমিন হওয়ার দাবিতে তোমরা সত্যবাদী হয়ে থাকলে একথা স্বীকার কর, আল্লাহই প্রকৃত ইমানের দিকে পরিচালিত করে তোমাদের ওপরই অনুগ্রহ করেছেন’।

সৃষ্টির সূচনালগ্ন থেকেই নবী-রাসূলদের মাধ্যমে মানুষকে সত্যের পথে আহ্বান জানানো হয়েছে। ইসলামের শাশ্বত সত্য ও ন্যায়ের সৌন্দর্য যুগ যুগ ধরে মানবজাতিকে পথ দেখিয়ে আসছে। আধুনিক যান্ত্রিক সভ্যতার এই যুগে মানুষ বাহ্যিক উন্নতির পাশাপাশি আত্মিক শান্তির সন্ধান করছে। প্রকৃত শান্তির সেই আহ্বানই বহন করছে দ্বীন ইসলাম।

ইসলামের ক্রমবর্ধমান বিস্তারের পেছনে রয়েছে এর অতুলনীয় আদর্শ, ন্যায়ভিত্তিক শিক্ষা ও মানবকল্যাণমুখী দিকনির্দেশনা। সত্য ও শান্তির অনুসন্ধানে মানুষ আজও ইসলামের দিকে ধাবিত হচ্ছে এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিচ্ছে। আল্লাহতায়ালা যেন আমাদের সবাইকে ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করে জীবন পরিচালনার তৌফিক দান করেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে...

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে...

ফজরের নামাজের গুরুত্ব ও বিশেষ ফজিলত

ফজরের নামাজ ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। এটি শুধু সময়মতো...

ভয় আর আবেগের ভেতর ইরফান-দিব্যার অভিনয়ের গল্প

নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই...

খাবারে সিসার ঝুঁকি বাড়ছে কেন

আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি, তার ভেতরে অদৃশ্যভাবে...

দারিদ্র্যের সময় ধৈর্য ও সংযমের শিক্ষা

বর্তমান বিশ্বে মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং ঋণের চাপ মানুষের...

স্ট্রেস কমাতে খাদ্যাভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

ব্যস্ত জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে...

কোন রোজা ফরজ, কোনটি নিষিদ্ধ—জেনে নিন শাবানের বিধান

শাবান মাস ইসলামী বর্ষপঞ্জির একটি গুরুত্বপূর্ণ সময়। যদিও এটি...

শারীরিক গঠন নিয়ে ট্রোলিংয়ের বিরুদ্ধে সরব তারকারা

চেহারা ও শারীরিক গঠন নিয়ে কটাক্ষের ঘটনা নতুন নয়।...

ডায়াবেটিস রোগীদের জন্য নতুন আশার চিনি

বিজ্ঞানীরা ট্যাগাটোজ নামের এক বিরল প্রাকৃতিক চিনি শনাক্ত করেছেন,...

মক্কার ঐতিহাসিক গৃহগুলোর গুরুত্ব

নবী মুহাম্মদ (সা.)-এর জন্মস্থান ও মক্কার বিভিন্ন ঐতিহাসিক ঘর...

হ্যাংরি কেন হয়, জানাল গবেষণা

দীর্ঘ সময় না খেলে অনেকেরই মেজাজ খিটখিটে হয়ে যায়।...

সুন্দরবনের নদী থেকে জেলে অপহরণ, পরিবারে উৎকণ্ঠা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে ২০ জন জেলেকে...

কাবা পুনর্নির্মাণে স্মরণীয় অধ্যায়

নবুয়ত প্রাপ্তির কয়েক বছর আগে পবিত্র কাবা পুনর্নির্মাণের সময়...
spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে বসবাস করতেন উম্মে মাবাদ খুজইয়ার। তিনি ছিলেন আত্মমর্যাদাসম্পন্ন, অতিথিপরায়ণ এক বিদুষী নারী, যিনি নিজ বাড়ির...

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে এড়িয়ে যান। আবার কারও মনে ভয় কাজ করে, এটি কি খাদ্যনালির ক্যানসারের লক্ষণ হতে পারে?...

ফজরের নামাজের গুরুত্ব ও বিশেষ ফজিলত

ফজরের নামাজ ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। এটি শুধু সময়মতো আল্লাহর কাছে আত্মসমর্পণের একটি মাধ্যম নয়, বরং মুমিনের ইমান ও ধৈর্যের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। শীতের...

ভয় আর আবেগের ভেতর ইরফান-দিব্যার অভিনয়ের গল্প

নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই একটি আবেগঘন দৃশ্য ছিল সিনেমা ‘হিস’-এ। ছবিটিতে অভিনয় করেছিলেন প্রয়াত বলিউড কিংবদন্তি অভিনেতা ইরফান খান...
spot_img