Thursday, June 18, 2026
35.4 C
Dhaka

ভুত রহস্য

পল্লব শাহরিয়ারঃ
শুক্রবার ছুটির দিন। নটার মধ্যে পড়াশোনা শেষ করে রাজা, সোনা আর মানিক পুকুড়পাড়ে ঢিল ছুড়ে ব্যাঙ মারছিল। ব্যাঙগুলো ভারী চালাক। ঢিল ছোড়ামাত্র ওরা টুপ করে জলে ডুবে যাচ্ছিল। এমন সময় হঠাৎ রাজার নজরে পড়ল একটা ভাঙা কলসি। রাজা ওদের ফুটবল দলের ক্যাপ্টেন। সোনা আর মানিক ওকে ক্যাপ্টেন হিসেবেই মানে। রাজা চেঁচিয়ে বলল- স্টপ ঢিল ছোড়া। রাজা এভাবেই কথা বলে। বলে আওে তোরা তো মোটে ক্লাস থ্রীতে পড়িস। সবটুকু ইংরেজিতে বললে তোরা বুঝবি না। রাজার কথায় সোনা আর মানিক ঢিল ছোড়া বন্ধ করে দিল। হাতের ঢিল ফেলে দিয়ে ওরা অ্যাটেনশন হয়ে দাড়িয়ে পড়ল। রাজা তখন ভাঙা করষির দিকে ঝুকে পড়েছে। সোনা আর মানিকও ঝুঁকে পড়ল। রাজা বলল, হোয়াট ইজ ইট? সোনা আর মানিক বলল, কি এটা রাজা? রাজা বলল, ইট ইজ এ ভাঙা কলসি। রাজাকে ভারি চিন্তিত দেখালো। সে বলল, বুঝতে পারলি তোরা ব্যাপারটা? সোনা আর মানিক দুজনেই ঘাড় নাড়ল। রাজা কোমড়ে হাত দিয়ে গম্ভীর গলায় বলল, আজ আর্লি মর্নিংয়ে ও পাড়ার হিরু মামার ফিশ ধরতে আসার কথা ছিল। বাড়িতে মাই মাদার বলছিলেন, হিরু মামা ফিশ ধরতে আসেনি। নাউ বুঝতে পারছি, দি কজ অব হিরু মামার না আসা। সোনা আর মানিক বলল, কি হয়েছে রাজা? রাজা বলল, জটিল কেস। বাট ভুতের পাল্লায় পরে হি…..। তার কি হয়েছে? রাজা বলল, ভুতের পাল্লায় পরে হি মারা পড়েছে। মানে? মানে হিরু মামা নেট ফেলেছিল। ফিশের বদলে উঠল এ কলসি। ভেঙে গেল। বেরিয়ে পড়ল এ ভুত। দি ভুত হিরু মামার নেট মুটকে তাকে ফেল দিল পন্ডের ওয়াটারে। মানিক আর সোনা চেঁচিয়ে উঠল, বল কি রাজা ভাই। রাজা তখন আবার মাটির দিকে ঝুকে পড়েছে। অনেক্ষণ ধরে সে কি একটা দেখল যেন। সোনা আর মানিক চুপচাপ দাড়িয়ে। রাজা তার কোমড় সোজা করল। তারপর মাটির দিকে আঙ্গুল দেখিয়ে আবার বলল, হোয়াট ইচ ইট? কি ওটা? ইট ইজ এ বেলের খোলা বেলের খোলা? ইয়েস! মানে দি ভুত কলসির ভেতরে বসে বেল খেয়েছিল। হি লাইক করত বেল খেতে। তার মানে দি ভুত লং লং এগো থাকত বেলট্রিতে। কলসি থেকে ফ্রি হয়ে নাউ হি এগেন ফিরে গেছে দ্যাট বেল ট্রিতে। মানিক আর সোনা বলল- তাহলে? রাজা বলল, ফরওয়ার্ড মার্চ রাজার নেতৃত্বে ওরা চলল রাজাদের বাগানে। সেখানেই রয়েছে একটা বেলের গাছ। গাছের কাছাকাছি এসে রাজা থমকে দাড়িয়ে পড়ল। ও কি? গাছের তলায় ঝাকড়াচুলো লোকটা কে? রাজা চাপা গলায় বন্ধুদের বলল, ওই তো সেই ভুতটা! স্টপ। লোকটা কিন্তু রাজার গলা শুনতে পেয়ে বলল- কি হয়েছে? রাজা দু’চারবার ঢোঁক গিলে কোনরকম বলল, হিরু মামাকে খুজছি? ও পাড়ার হিরু তো, আচ্ছা তোমরা যাও আমি ওকে পাঠিয়ে দিব। বিকেলে রাজা বল খেলতে যাবার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় রাজাদের বাড়িতে হিরু এসে উপস্থিত। কিরে রাজা তুই নাকি আমায় খুজছিলি। সকালে মাছ ধরতে যাবার কথা ছিল, কিন্তু শরীরটা খারাপ থাকার কারণে যেতে পারিনি। রাজা চুপি চুপি সোনা আর মানিক কে বলল, ওই শোন কি বলছে। মামা বলছে ওর ফিভার হয়েছিল। ভুতটা কি দুষ্ট দেখেছিস। মামাকে সব ফরগেট করিয়ে দিয়েছে। ভাগ্যিস আমরা তিনজন সার্চে গেলাম। তাই ভুতটা মামাকে ফিরিয়ে দিল। ভুতেরা যে সো ভিতু হয় জানতাম না। ছিঃ মানিক আর সোনা বলল ছিঃ ছিঃ রাজা সোনা আর মানিক ফুটবল খেলতে বেরিয়ে গেল।
লেখক,
এক্সেকিউটিভ, এশিয়ান টিভি

 
spot_img

আরও পড়ুন

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মশাল মিছিল, ক্ষোভ নদীপাড়ের মানুষের

জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য স্পষ্ট অর্থ বরাদ্দ...

জাতিসংঘে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা উন্নয়নের মডেল তুলে ধরল প্রিয়শপ

বাংলাদেশের প্রযুক্তিনির্ভর রিটেইল খাতের একটি উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন...

খানাখন্দে ক্ষতবিক্ষত মাগুরা-শ্রীপুর মহাসড়ক, বাড়ছে দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়কের বিভিন্ন অংশ...

২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা, মহররমের চাঁদ দেখা গেছে

দেশের আকাশে ১৪৪৮ হিজরির পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

মায়ের হাতের রান্নাই এখনও মেসির সবচেয়ে প্রিয়

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ও সফল খেলোয়াড় লিওনেল মেসির...

কর্ড লাইনে কমবে দূরত্ব, তিন ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাত্রার পরিকল্পনা

ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে...

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া...

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে...
spot_img

আরও পড়ুন

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এর ফলে জনপ্রিয় এই তিন প্ল্যাটফর্মে কিছু উন্নত ফিচার...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ অর্জন করা। পবিত্র কোরআনে এমন কিছু গুণাবলির কথা উল্লেখ করা হয়েছে, যা একজন মুমিনকে আল্লাহর...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর পানীয় গ্রহণ করেন। তবে ঘরে থাকা সাধারণ দুটি উপাদান—দুধ ও মধুর সংমিশ্রণও শরীরের জন্য নানা...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মশাল মিছিল, ক্ষোভ নদীপাড়ের মানুষের

জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য স্পষ্ট অর্থ বরাদ্দ ও সময়সূচি না থাকায় রংপুরের তিস্তাপাড়ের মানুষের মধ্যে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিনের দাবি...
spot_img