Wednesday, January 21, 2026
17 C
Dhaka

৯ ঘণ্টা পর ছাড়া পেলেন চবির ‘আওয়ামীপন্থি’ শিক্ষক হাসান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা সমর্থন, শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান এবং শিক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগে আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মাহমুদ রোমান শুভকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার প্রায় ৯ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তাকে আটক করে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। পরে দীর্ঘ সময় প্রশাসনিক প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলমান রয়েছে। তদন্ত চলাকালীন তিনি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আইন অনুষদের গ্যালারি-১ এ পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ সময় চাকসু নেতারা ওই কেন্দ্র পরিদর্শনে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন।

চাকসু নেতারা কিছুদূর ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। পরে দুপুর ১২টার দিকে তাকে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। এ ঘটনার ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার বিষয়ে চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব জানান, তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করতে হাটহাজারী থানায় গেলে পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া মামলা গ্রহণ করা যাবে না। তিনি আরও জানান, প্রশাসনের সঙ্গে বৈঠকে তারা মামলা করার বিষয়টি তুলে ধরেছেন এবং প্রশাসন জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে, তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ সময় সংবাদকে বলেন, ‘৩ ঘণ্টা ধরে চেষ্টা করেও হাটহাজারি থানার ওসি মামলা নেননি। গ্রেফতার তো দূরের কথা।’

পরে সহকারী অধ্যাপক হাসান মাহমুদ রোমান শুভকে প্রক্টর অফিস থেকে প্রশাসনিক ভবনে উপ-উপাচার্যের (একাডেমিক) কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে প্রক্টরের গাড়িতে করে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

শাবান মাসেই হোক রমজানের প্রস্তুতি

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের...

ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ৯৩ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক...

নতুন অ্যালবাম নিয়ে দীর্ঘ ১৩ বছর পর ফিরছেন বালাম

দেশের জনপ্রিয় গায়ক বালাম দীর্ঘ ১৩ বছর পর নতুন...

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২০ জানুয়ারি) ১০ বছর মেয়াদি বাংলাদেশ...

দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ: ধর্ম উপদেষ্টা

দেশে দীর্ঘদিন পর প্রথমবারের মতো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ...

‘বোনাস ফসলে’ সরিষা, চাষির মুখে হাসি ও ভোজ্যতেলের সংকট কাটার আশা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরিষার চাষ দিন দিন বাড়ছে। পতিত...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক...

রুপার বাজারেও নতুন রেকর্ড, দেশে আজ থেকে বিক্রি হবে যে দামে

স্বর্ণের দামের ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে...

ভেজা চুলে বসা কেন বিপজ্জনক?

ছোটবেলা থেকে আমরা প্রায় সবাই শুনে এসেছি— “ভেজা চুল...

বয়কটের মুখে বেলজিয়ামে ‘ইসরাইলি’ রেস্তোরাঁ চেইন বন্ধ

বেলজিয়ামে দীর্ঘদিনের আর্থিক সংকট ও বয়কটের চাপের মুখে নিজেদের...

সেই সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আলোচিত সিরিয়াল...

প্রতিকূলতার মধ্যেও বিশ্বে বাংলাদেশের ভালো ভাবমূর্তি রয়েছে: অর্থ উপদেষ্টা

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি...

বাণিজ্য মেলায় ক্রেতাদের নজর কাড়ছে পাট পণ্য

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে...

দেব-শুভশ্রীর সিনেমায় অনির্বাণের চমক

কলকাতার টালিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বের কারণে সম্প্রতি বেশ...
spot_img

আরও পড়ুন

শাবান মাসেই হোক রমজানের প্রস্তুতি

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য মৌসুম। তবে এই মহিমান্বিত মাসের পূর্ণ ফজিলত অর্জন করতে হলে আগাম প্রস্তুতি অত্যন্ত...

ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ৯৩ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (খ ইউনিট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে অংশ...

নতুন অ্যালবাম নিয়ে দীর্ঘ ১৩ বছর পর ফিরছেন বালাম

দেশের জনপ্রিয় গায়ক বালাম দীর্ঘ ১৩ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ভক্তদের মাঝে ফেরত এসেছেন। তার এই একক অ্যালবামের নাম ‘মাওলা’, যা জানা গেছে,...

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২০ জানুয়ারি) ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আয়োজন করবে। নিলামটি প্রাইসভিত্তিক হবে। এ নিলামে ২০২৫ সালের ১৯...
spot_img