Saturday, January 24, 2026
17 C
Dhaka

শাবি প্রেসক্লাবের তিন দশক: সাবেকদের পদচারণায় মুখর ক্যাম্পাস

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাব’ তিন দশকে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংগঠনটির ২০তম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে দিনব্যাপী তিন দশক পূর্তি উদযাপন ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে ফিরেছেন শাবি প্রেসক্লাবের সাবেক সদস্যরা। এতে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় শাবিপ্রবির গোল চত্বরে কেক কাটা ও আনন্দ র‍্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী। পরে মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজউদ্দিন, নর্থইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন এবং যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। এছাড়া সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবি প্রেসক্লাবের ২০তম কমিটির সভাপতি জুবায়েদুল হক রবিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ। এতে শাবি প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী বলেন,
“দায়িত্ব, আস্থা ও গৌরবের পথ পেরিয়ে শাবি প্রেসক্লাব আজ তিন দশকে পদার্পণ করেছে। যাত্রার শুরু থেকেই এই সংগঠনের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার এবং অনিয়মের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। প্রেসক্লাবের সাবেক অনেক সদস্য বর্তমানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত আছেন। ভবিষ্যতেও এই ঐতিহ্য ও পেশাদারিত্ব বজায় থাকবে বলে আমরা আশা করি।”

আয়োজকরা জানান, পুনর্মিলনী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সদস্যরা পরিবেশনা করবেন।

অনুষ্ঠানে সহযোগী হিসেবে রয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থইস্ট ইউনিভার্সিটি, নর্থইস্ট মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, স্টেপ ফুটওয়্যার, সামুজা ফাউন্ডেশন, ঢালী গ্রুপ, বনসাই ফুডস, আমিন মোহাম্মদ গ্রুপ, ইবনে সিনা, থ্রি লিফ টেকনোলজিস ও সিলেট সিটি করপোরেশন।

বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে প্রাণ, স্পেশাল পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইনস ও বেলাভূমি রিসোর্ট এবং প্রিন্টিং পার্টনার রয়্যাল এড।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই শাবি প্রেসক্লাব ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে একটি দায়িত্বশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। তিন দশকের এই পথচলায় সংগঠনটি শাবিপ্রবির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত...

ভুয়া অ্যাড ব্লকারে বাড়ছে সাইবার ঝুঁকি

ইন্টারনেটে বিজ্ঞাপন এড়াতে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার এক্সটেনশন...

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীনের পথসভায় হামলার চেষ্টা

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায়...

মার্কিন বাজার ধরে রাখতে টিকটকের নতুন কৌশল

মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে...

২০ বছরে সর্বোচ্চ তীব্রতার সৌরঝড়ের পূর্বাভাস

গত ২০ বছরে সবচেয়ে শক্তিশালী একটি সৌরঝড় সূর্যে সৃষ্টি...

নারায়ণগঞ্জে নির্বাচনী পথসভায় তীব্র মন্তব্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন,...

আইভিশন টেকের শেয়ার ২৮ শতাংশ বেড়ে ৩৫ লাখ ইউরো বৃদ্ধি

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল...

৬১ বলে সেঞ্চুরি, চট্টগ্রামকে ১৭৫ রানের টার্গেট

বিপিএলে রান পাচ্ছিলেন, তবে আগের ১২ ইনিংসে মাত্র একটি...

ভোট ও গণমাধ্যম সংস্কার নিয়ে শফিকুল আলমের মন্তব্য

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের...

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ বিএনপির

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন...

আইসিসি-বিসিবির টানাপড়েন ক্রীড়া ও অর্থনীতিতে চ্যালেঞ্জ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার পথে...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত ২২ ডিসেম্বর হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের প্রায় এক মাস পর তার প্রত্যাবর্তনের সম্ভাব্য...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক কাটিয়ে নতুন ছবির কাজ শুরু করেছিলেন সুরকার পলাশ মুচ্ছল। কিন্তু সম্প্রতি তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত জীবনের কারণে আজকাল বেশি মানুষ বাইরের খাবার খাচ্ছে, যা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর...
spot_img