Saturday, January 24, 2026
17 C
Dhaka

শিশুশিল্পীর আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠল মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান

দেশের আধুনিক ও শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় ছবি আঁকা প্রতিযোগিতা। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাস ও ইনডোর স্টেডিয়ামজুড়ে শুরু হয় এই বিশাল আয়োজন। এতে অংশ নেয় ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী। শিশু ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো বসুন্ধরা আবাসিক এলাকা।

এই প্রতিযোগিতা আয়োজন করা হয় দুটি বিভাগে—প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি একটি বিভাগ এবং সপ্তম থেকে দশম শ্রেণি আরেকটি বিভাগ। এ বছর মোট ৩০ লাখ টাকা মূল্যমানের ১৪৩টি পুরস্কার দেওয়া হবে। দুই বিভাগের প্রথম পুরস্কার রাখা হয়েছে ৩ লাখ টাকা করে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য রয়েছে ১ লাখ টাকার বিশেষ পুরস্কার। আগামী ২৬ ডিসেম্বর হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন দেশের শিল্প অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বরা—মাস্টার প্রিন্টমেকার মনিরুল ইসলাম, শিল্পী অধ্যাপক আবদুস শাকুর শাহ, শিল্পী ধ্রুব এষ, অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ড. ফরিদা জামান।

দেশে প্রথমবারের মতো আয়োজিত এই বৃহৎ ছবি আঁকা প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় বাংলাদেশের ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়—‘একাত্তরের মুক্তিযুদ্ধ’ এবং ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান’। অংশগ্রহণকারী ছোট্ট শিক্ষার্থীদের আঁচড়ে ক্যানভাসে ফুটে ওঠে মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রাম, স্বাধীনতার আলো আর সমকালীন গণ-অভ্যুত্থানের স্মৃতি ও আবেগ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আজকের এই সুশৃঙ্খল আয়োজনের প্রতিটি মুহূর্তেই ছিলো শিল্পচর্চার প্রাণস্পর্শী আবেদন। সকাল থেকেই রং, তুলি এবং আঁকিবুকির উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রতিযোগিতার বিষয়ে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিসুর রহমান (অব.) বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪-এর গণ-অভ্যুত্থান—সব ক্ষেত্রেই দেশের তরুণ প্রজন্ম ছিল অগ্রগামী শক্তি। এই গৌরবময় ইতিহাস শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে, তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করতেই এই আয়োজন। তিনি আরও বলেন, এই প্রতিযোগিতা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ব্যক্তিগত পরিকল্পনার অংশ, যার লক্ষ্য নতুন প্রজন্মকে দায়িত্বশীল, দেশপ্রেমিক ও আধুনিক দক্ষতায় গড়ে তোলা।

অনুষ্ঠানের সমন্বয়ক ও কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী জানান, কোমলমতি শিক্ষার্থীদের শিল্পচর্চাকে এগিয়ে নিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের দূরদৃষ্টি থেকেই এমন বড় আয়োজন সম্ভব হয়েছে। তিনি মনে করেন, শিশুদের শিল্প-সংবেদনশীলতা বাড়লে দেশও এগিয়ে যাবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনার ছাপ। জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষার্থী আমিন নাসির বলেন, “’৭১ আমরা দেখিনি, কিন্তু ২০২৪ সালের জুলাই আমরা নিজের চোখে দেখেছি। সেটিই নিজের মতো করে আঁকব।”

অভিভাবকরাও সন্তানের সঙ্গে এই অভিজ্ঞতাকে সযত্নে লালন করেছেন। প্রতিভা মুন্নি বলেন, “ওরা ছোট বলে আন্দোলনে থাকতে পারেনি, কিন্তু দেশপ্রেমের তাৎপর্য যেন বুঝতে পারে—তাই এখানে এনেছি। এই আয়োজন সত্যিই চমৎকার।”

অনুষ্ঠানজুড়ে ছিল সুসংগঠিত ব্যবস্থাপনা। সকাল থেকেই হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের স্রোতে মুখরিত হয়ে ওঠে রাস্তা। রং-তুলির ছোঁয়ায় তৈরি হয় শিল্পমুকুরের এক অসাধারণ পরিবেশ।

জানা গেছে, এবারের প্রতিযোগিতায় সারাদেশ থেকে মোট নিবন্ধন করেছে ৯ হাজার ৭০৮ জন শিক্ষার্থী। এর মধ্যে অফলাইনে ৫ হাজার ৩৩৭ জন এবং অনলাইনে ৪ হাজার ৩১৭ জন রেজিস্ট্রেশন করেন। প্রথম ক্যাটাগরিতে মোট ৫ হাজার ৮৬৯ জন এবং দ্বিতীয় ক্যাটাগরিতে ৩ হাজার ৮৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও বিশেষ ক্যাটাগরিতে অংশ নেয় ৩১৫ জন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত...

ভুয়া অ্যাড ব্লকারে বাড়ছে সাইবার ঝুঁকি

ইন্টারনেটে বিজ্ঞাপন এড়াতে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার এক্সটেনশন...

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীনের পথসভায় হামলার চেষ্টা

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায়...

মার্কিন বাজার ধরে রাখতে টিকটকের নতুন কৌশল

মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে...

২০ বছরে সর্বোচ্চ তীব্রতার সৌরঝড়ের পূর্বাভাস

গত ২০ বছরে সবচেয়ে শক্তিশালী একটি সৌরঝড় সূর্যে সৃষ্টি...

নারায়ণগঞ্জে নির্বাচনী পথসভায় তীব্র মন্তব্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন,...

আইভিশন টেকের শেয়ার ২৮ শতাংশ বেড়ে ৩৫ লাখ ইউরো বৃদ্ধি

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল...

৬১ বলে সেঞ্চুরি, চট্টগ্রামকে ১৭৫ রানের টার্গেট

বিপিএলে রান পাচ্ছিলেন, তবে আগের ১২ ইনিংসে মাত্র একটি...

ভোট ও গণমাধ্যম সংস্কার নিয়ে শফিকুল আলমের মন্তব্য

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের...

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ বিএনপির

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন...

আইসিসি-বিসিবির টানাপড়েন ক্রীড়া ও অর্থনীতিতে চ্যালেঞ্জ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার পথে...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত ২২ ডিসেম্বর হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের প্রায় এক মাস পর তার প্রত্যাবর্তনের সম্ভাব্য...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক কাটিয়ে নতুন ছবির কাজ শুরু করেছিলেন সুরকার পলাশ মুচ্ছল। কিন্তু সম্প্রতি তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত জীবনের কারণে আজকাল বেশি মানুষ বাইরের খাবার খাচ্ছে, যা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর...
spot_img