Monday, February 9, 2026
26 C
Dhaka

বাণিজ্য মেলায় ক্রেতাদের নজর কাড়ছে পাট পণ্য

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাট পণ্যের স্টলগুলো। সাশ্রয়ী দামে দেশীয় পণ্য কিনতে পারায় দর্শনার্থীরা সন্তুষ্ট হলেও বিক্রেতারা কাঙ্ক্ষিত বেচাকেনার অভাবে হতাশ।

নগর জীবনে আবহমান বাংলা ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি সোনালি আঁশের পণ্যগুলো দৃষ্টি কাড়ছে। স্টলগুলোতে কার্পেট, ব্যাগ, শতরঞ্জি, পর্দা, গয়নার বাক্স, শোপিসের পাশাপাশি পাট দিয়ে তৈরি পর্দা, ফুলদানি, চেয়ার, কুশন কাভারসহ ঘর সাজানোর নানা উপকরণ রাখা হয়েছে। দর্শনার্থীরা এসব পণ্যকে নান্দনিক ও ব্যবহারোপযোগী হিসেবে দেখছেন।

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কয়েকটি স্টল ও প্যাভিলিয়নে এ ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। ক্রেতারা বলেন, দেশি পণ্যে আগ্রহ বেশি। আগের বছরের তুলনায় এবারে সুন্দর পণ্য বেশি এসেছে এবং ফিনিশিং ও ডিজাইনও ভালো লেগেছে। অনেক দর্শনার্থী মনে করছেন, পলিথিনের বদলে সবাই পাটের পণ্য ব্যবহার করলে আরও ভালো হবে।

সাশ্রয়ী দামে দেশীয় বাহারি পণ্য কিনতে পারায় ক্রেতারা সন্তুষ্ট হলেও সাপ্তাহিক ছুটির দিন ছাড়া দর্শনার্থীর উপস্থিতি কম থাকায় বিক্রেতাদের বেচাকেনা প্রত্যাশা পূরণ হচ্ছে না। তারা জানান, শুক্র-শনিবারে চাহিদা ভালো থাকে, বাকি দিনগুলোতে কম।

সংশ্লিষ্টরা এই শিল্প ও উদ্যোগকে বাঁচিয়ে রাখতে আরও বেশি প্রচার এবং দেশীয় পণ্য ব্যবহারের জন্য জনগণকে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

হলিউডের পরিচালক সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) প্রতিবছর...

আন্দামান সাগরে বাংলাদেশগামী জাহাজডুবি, ছড়িয়ে পড়েছে তেল!

আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ অভিমুখে আসার পথে পানামার...

বার্সেলোনার বিপক্ষে বছরের ‘প্রথম’ গোল করলেন মেসি

লিওনেল মেসি ও বার্সেলোনা যেন একে অপরের পরিপূরক। যদিও...

যুগ পেরিয়ে কোনালের কে-কম্পানি

২০০৯ সালে চ্যানেল আইয়ের সংগীত বিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ-এর...

ব্যবহৃত মোবাইল ফোন যেভাবে ডি-রেজিস্ট্রেশন করবেন

যেকোনো ফোন বিক্রি, হস্তান্তর বা অন্য কাউকে ব্যবহার করতে...

সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ)...

গোল বাতিলের ক্ষোভ উগড়ে দিলেন হালান্ড

আর্লিং হালান্ডের কাছে ‘গোল মেশিন’ তকমা নতুন নয়। ২০২২...

সুস্থ সংস্কৃতি বিকাশে উত্তরায় বসছে শিল্প প্রদর্শনীর মহোৎসব

শিল্পকলা ও সৃজনশীলতার বিকাশে রাজধানীর উত্তরায় আয়োজন করা হচ্ছে...

বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’

দীর্ঘদিনের পরিচিত অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ বন্ধ করার সিদ্ধান্ত...

সেদ্ধ ডিম খোসা ছাড়ানোর দ্রুত কৌশল

সহজ। তবে গরম বা নরম অবস্থায় ডিমের খোসা ছাড়ানো...

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি জোসে সেগুরোর বড় জয়

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্বিতীয় দফার প্রেসিডেন্ট...

আইন ও করপোরেট বিশ্লেষণে এআই-এর অগ্রগতি

মাত্র এক মাস আগেও ধারণা করা হচ্ছিল—আইনজীবীদের পেশা এখনই...
spot_img

আরও পড়ুন

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

হলিউডের পরিচালক সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) প্রতিবছর সিনেমা ও টেলিভিশনের সেরা পরিচালকদের স্বীকৃতি দেয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অনুষ্ঠিত হয়েছে ৭৮তম ডিজিএ...

শিগগির চাঁদে ‘স্বয়ং-বিকশিত শহর’ গড়ার লক্ষ্য স্পেসএক্সের, মাস্কের ঘোষণা

বিশ্বের ধনী ও উদ্ভাবক ব্যক্তি ইলন মাস্ক জানিয়েছেন, তাঁর মহাকাশ সংস্থা স্পেসএক্স চাঁদে একটি ‘সেল্ফ গ্রোয়িং সিটি’ বা স্বয়ং-বিকশিত শহর গড়ার দিকে মনোযোগ দিচ্ছে।...

আন্দামান সাগরে বাংলাদেশগামী জাহাজডুবি, ছড়িয়ে পড়েছে তেল!

আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ অভিমুখে আসার পথে পানামার পতাকাবাহী একটি বিশাল মালবাহী জাহাজ ডুবে গেছে। থাইল্যান্ডের ফুকেট উপকূলের লায়েম প্রোমথেপ থেকে মাত্র ৩...

বার্সেলোনার বিপক্ষে বছরের ‘প্রথম’ গোল করলেন মেসি

লিওনেল মেসি ও বার্সেলোনা যেন একে অপরের পরিপূরক। যদিও মেসি ক্লাবটি ছেড়ে চলে গেছেন, তবুও স্প্যানিশ লা লিগার এই ক্লাবটি তার জীবনের অন্যতম আবেগের...
spot_img