Sunday, January 25, 2026
21 C
Dhaka

ব্যাংকারদের জন্য শরিয়াহভিত্তিক হাউজ ও কার লোন চালুর আহ্বান আহমাদুল্লাহর

ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ব্যাংকের ধর্মপ্রাণ কর্মকর্তাদের জন্য শরিয়াহভিত্তিক হাউজ ও কার লোন চালুর পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, এতে ইসলামি নীতি অনুসারে জীবনযাপন করতে ইচ্ছুক ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা উপকৃত হবেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আয়োজিত সীরাত মাহফিলে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মো. আনিচুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা আমাকে জানিয়েছেন, তারা শরিয়াহ মেনে চলতে চান। যদি তাদের জন্য শরিয়াহভিত্তিক হাউজ বা কার লোনের ব্যবস্থা করা হয়, তবে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হবে এবং তাদের অধিকার নিশ্চিত করবে।’’

ইসলামি ব্যাংকগুলোতে শরিয়াহ পালন প্রসঙ্গে তিনি বলেন, দেশে ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রমে শরিয়াহ মেনে চলা হচ্ছে কি না—তা নিশ্চিত করতে কঠোর জবাবদিহিতা প্রয়োজন। এরই মধ্যে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তা এ ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, গ্রাহকদের শরিয়াহ সম্পর্কে সচেতন করতে একটি সার্ভিস সিস্টেম চালুর প্রয়োজন আছে। এতে তারা বুঝতে পারবেন কোন প্রক্রিয়ায় শরিয়াহ লঙ্ঘিত হচ্ছে আর কোনটিতে নয়। যেমনভাবে বিবাহ ও জিনার পার্থক্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় নির্ধারিত, তেমনি ব্যাংকিংও সুনির্দিষ্ট নিয়মে শরিয়াহসম্মত হতে পারে।

শায়খ আহমাদুল্লাহ ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘‘কোরআনের বহু আয়াতে ইনসাফের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই ন্যায়নিষ্ঠা বজায় রাখতে হবে।’’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে...

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে...

ফজরের নামাজের গুরুত্ব ও বিশেষ ফজিলত

ফজরের নামাজ ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। এটি শুধু সময়মতো...

ভয় আর আবেগের ভেতর ইরফান-দিব্যার অভিনয়ের গল্প

নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই...

খাবারে সিসার ঝুঁকি বাড়ছে কেন

আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি, তার ভেতরে অদৃশ্যভাবে...

দারিদ্র্যের সময় ধৈর্য ও সংযমের শিক্ষা

বর্তমান বিশ্বে মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং ঋণের চাপ মানুষের...

স্ট্রেস কমাতে খাদ্যাভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

ব্যস্ত জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে...

কোন রোজা ফরজ, কোনটি নিষিদ্ধ—জেনে নিন শাবানের বিধান

শাবান মাস ইসলামী বর্ষপঞ্জির একটি গুরুত্বপূর্ণ সময়। যদিও এটি...

শারীরিক গঠন নিয়ে ট্রোলিংয়ের বিরুদ্ধে সরব তারকারা

চেহারা ও শারীরিক গঠন নিয়ে কটাক্ষের ঘটনা নতুন নয়।...

ডায়াবেটিস রোগীদের জন্য নতুন আশার চিনি

বিজ্ঞানীরা ট্যাগাটোজ নামের এক বিরল প্রাকৃতিক চিনি শনাক্ত করেছেন,...

মক্কার ঐতিহাসিক গৃহগুলোর গুরুত্ব

নবী মুহাম্মদ (সা.)-এর জন্মস্থান ও মক্কার বিভিন্ন ঐতিহাসিক ঘর...

হ্যাংরি কেন হয়, জানাল গবেষণা

দীর্ঘ সময় না খেলে অনেকেরই মেজাজ খিটখিটে হয়ে যায়।...

সুন্দরবনের নদী থেকে জেলে অপহরণ, পরিবারে উৎকণ্ঠা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে ২০ জন জেলেকে...

কাবা পুনর্নির্মাণে স্মরণীয় অধ্যায়

নবুয়ত প্রাপ্তির কয়েক বছর আগে পবিত্র কাবা পুনর্নির্মাণের সময়...
spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে বসবাস করতেন উম্মে মাবাদ খুজইয়ার। তিনি ছিলেন আত্মমর্যাদাসম্পন্ন, অতিথিপরায়ণ এক বিদুষী নারী, যিনি নিজ বাড়ির...

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে এড়িয়ে যান। আবার কারও মনে ভয় কাজ করে, এটি কি খাদ্যনালির ক্যানসারের লক্ষণ হতে পারে?...

ফজরের নামাজের গুরুত্ব ও বিশেষ ফজিলত

ফজরের নামাজ ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। এটি শুধু সময়মতো আল্লাহর কাছে আত্মসমর্পণের একটি মাধ্যম নয়, বরং মুমিনের ইমান ও ধৈর্যের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। শীতের...

ভয় আর আবেগের ভেতর ইরফান-দিব্যার অভিনয়ের গল্প

নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই একটি আবেগঘন দৃশ্য ছিল সিনেমা ‘হিস’-এ। ছবিটিতে অভিনয় করেছিলেন প্রয়াত বলিউড কিংবদন্তি অভিনেতা ইরফান খান...
spot_img