Sunday, January 25, 2026
21 C
Dhaka

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা, ফুটবল মার্কা নিয়ে লড়তে চান তিনি

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া তাসনিম জারার প্রার্থিতা আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার দেওয়া বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে এই সিদ্ধান্ত আসে।

শনিবার (১০ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশন তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এর আগে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিলের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তাসনিম জারা। কমিশনের রায়ে তিনি নিজের পক্ষে সিদ্ধান্ত পান।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যোগদানের প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। এরপর তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচন ভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশনে তাঁর আপিল মঞ্জুর হয়েছে এবং প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, মনোনয়ন বাতিলের পর এক সপ্তাহ ছিল তাঁর জন্য ভিন্ন ধরনের অভিজ্ঞতার সময়। দেশে-বিদেশে অনেকেই দোয়া করেছেন এবং সমর্থন জানিয়েছেন বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখন প্রতীক বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন এবং তাঁর পছন্দের প্রতীক ফুটবল। জনসমর্থন নিয়ে নির্বাচনী লড়াইয়ে থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এদিকে একই দিনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। শনিবার শুরু হওয়া আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। শনি, রোব ও সোমবার অনুষ্ঠিত ২১০টি আপিল শুনানির রায়ের অনুলিপি সোমবার দেওয়া হবে।

ঢাকা-৯ আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। এই আসনে এনসিপি থেকে মোহাম্মদ জাবেদ মিয়া, বিএনপি থেকে হাবিবুর রশিদ এবং জামায়াতে ইসলামী থেকে কবির আহমদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে...

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে...

ফজরের নামাজের গুরুত্ব ও বিশেষ ফজিলত

ফজরের নামাজ ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। এটি শুধু সময়মতো...

ভয় আর আবেগের ভেতর ইরফান-দিব্যার অভিনয়ের গল্প

নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই...

খাবারে সিসার ঝুঁকি বাড়ছে কেন

আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি, তার ভেতরে অদৃশ্যভাবে...

দারিদ্র্যের সময় ধৈর্য ও সংযমের শিক্ষা

বর্তমান বিশ্বে মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং ঋণের চাপ মানুষের...

স্ট্রেস কমাতে খাদ্যাভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

ব্যস্ত জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে...

কোন রোজা ফরজ, কোনটি নিষিদ্ধ—জেনে নিন শাবানের বিধান

শাবান মাস ইসলামী বর্ষপঞ্জির একটি গুরুত্বপূর্ণ সময়। যদিও এটি...

শারীরিক গঠন নিয়ে ট্রোলিংয়ের বিরুদ্ধে সরব তারকারা

চেহারা ও শারীরিক গঠন নিয়ে কটাক্ষের ঘটনা নতুন নয়।...

ডায়াবেটিস রোগীদের জন্য নতুন আশার চিনি

বিজ্ঞানীরা ট্যাগাটোজ নামের এক বিরল প্রাকৃতিক চিনি শনাক্ত করেছেন,...

মক্কার ঐতিহাসিক গৃহগুলোর গুরুত্ব

নবী মুহাম্মদ (সা.)-এর জন্মস্থান ও মক্কার বিভিন্ন ঐতিহাসিক ঘর...

হ্যাংরি কেন হয়, জানাল গবেষণা

দীর্ঘ সময় না খেলে অনেকেরই মেজাজ খিটখিটে হয়ে যায়।...

সুন্দরবনের নদী থেকে জেলে অপহরণ, পরিবারে উৎকণ্ঠা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে ২০ জন জেলেকে...

কাবা পুনর্নির্মাণে স্মরণীয় অধ্যায়

নবুয়ত প্রাপ্তির কয়েক বছর আগে পবিত্র কাবা পুনর্নির্মাণের সময়...
spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে বসবাস করতেন উম্মে মাবাদ খুজইয়ার। তিনি ছিলেন আত্মমর্যাদাসম্পন্ন, অতিথিপরায়ণ এক বিদুষী নারী, যিনি নিজ বাড়ির...

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে এড়িয়ে যান। আবার কারও মনে ভয় কাজ করে, এটি কি খাদ্যনালির ক্যানসারের লক্ষণ হতে পারে?...

ফজরের নামাজের গুরুত্ব ও বিশেষ ফজিলত

ফজরের নামাজ ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। এটি শুধু সময়মতো আল্লাহর কাছে আত্মসমর্পণের একটি মাধ্যম নয়, বরং মুমিনের ইমান ও ধৈর্যের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। শীতের...

ভয় আর আবেগের ভেতর ইরফান-দিব্যার অভিনয়ের গল্প

নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই একটি আবেগঘন দৃশ্য ছিল সিনেমা ‘হিস’-এ। ছবিটিতে অভিনয় করেছিলেন প্রয়াত বলিউড কিংবদন্তি অভিনেতা ইরফান খান...
spot_img