Sunday, October 11, 2026
33.2 C
Dhaka

বিএনপির ৬৩টি খালি আসনে মনোনয়ন সম্ভাবনা নিয়ে জল্পনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসনে এখনও চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হয়নি। রাজনৈতিক অঙ্গনে এসব ‘খালি’ আসনের মনোনয়ন নিয়ে নানা আলোচনা চলছে। দলের একাধিক সূত্র জানিয়েছে, এই আসনের বড় অংশ জোট ও শরীক দলগুলোর জন্য রাখা হতে পারে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যারা যুগপৎ আন্দোলনে যুক্ত ছিলেন এবং যেসব আসনে তারা আগ্রহী, সেসব আসনে দল প্রার্থী দেয়নি। তারা নিজস্বভাবে নাম ঘোষণা করলে তা চূড়ান্ত হবে। তবে ফাঁকা আসনের সব জায়গা জোটের জন্য রাখা হয়েছে কি না, তা অনিশ্চিত। এনসিপি ও অন্যান্য সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে।

ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৫টি আসনের মধ্যে ৯টিতে বিএনপি প্রার্থী দিয়েছে, ছয়টি আসন এখনও ফাঁকা। ঢাকা-১৩ ও ঢাকা-১৭ আসনগুলো জোট প্রার্থীদের জন্য আলোচনায় রয়েছে। উদাহরণ হিসেবে সমমনা দল এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানিয়েছে, তিনি বিএনপির মৌখিক ‘সবুজ সংকেত’ পেয়ে মাঠে প্রচারণা চালাচ্ছেন।

ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, চট্টগ্রাম-১৪ আসনে এলডিপি সভাপতি অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, বগুড়া-২-এ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১-এ জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, লক্ষ্মীপুর-১-এ এলডিপি চেয়ারম্যান সাহাদাত হোসেন সেলিম, কিশোরগঞ্জ-৫-এ বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এবং ঝালকাঠি-১-এ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান মনোনয়নের সম্ভাবনা রয়েছে।

গণঅধিকার পরিষদও ২০২২ সাল থেকে বিএনপির যুগপৎ আন্দোলনে যুক্ত। পটুয়াখালী-৩ আসনে সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে সাধারণ সম্পাদক রাশেদ খান প্রচারণা চালাচ্ছেন। এছাড়া ঢাকা-৭, ঢাকা-৮ এবং ঢাকা-১২ আসনেও প্রার্থী মনোনয়ন বিষয়ে আলোচনা চলমান।

বিএনপি নেতারা জানিয়েছেন, কিছু আসনে দলীয় সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। কৌশলগত ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় পরে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এনসিপি ও অন্যান্য শরীক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা ও জোট আলোচনা এখনও চলছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img