Saturday, December 13, 2025
24 C
Dhaka

নারী উদ্যোক্তাদের নিয়ে উইবিডির ঈদ শপিং ফেস্টিভ্যাল

আগামী ডেস্ক

ঈদ-উল-আযহা মুসলিমদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব, ঈদকে ঘিরে থাকে আমাদের নানা আয়োজন। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন সহ সাবাইকে নিয়ে পালন করি ঈদ উৎসব। নারী-পুরুষ, বড়-ছোট সকলেই আমরা উন্মুখ হয়ে থাকি ঈদ উৎযাপনের জন্য। প্রতি ঈদেই আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করি নতুনরূপে নিজেকে সাজানোর। ঈদকে রাঙাতে ও ঈদ উৎসবে সবার সাথে সামিল হতেই উইমেন অন্ট্রপ্রিনিয়রস অফ বাংলাদেশ (উইবিডি) অষ্টম বারের মতো আয়োজন করেছে উইবিডি ঈদ শপিং ফেস্টিভ্যাল তথা উইবিডি উদ্যোক্তা পণ্য মেলা (৮) এর।

উইবিডির নারী উদ্যোক্তা সদস্যবৃন্দ ছাড়াও আরো অনেক নতুন উদ্যোক্তাগন অংশ নিয়েছেন এই ঈদ মেলায়। ২৯,৩০,৩১শে জুলাই – সোম, মঙগল ও বুধবার তিনদিন ব্যাপী চলবে এই ফেস্টিভ্যালটি।

রাজধানীর ধানমণ্ডিতে ডব্লিউভিএ অডিটোরিয়ামে (হাউজ ২০, ধানমন্ডি ২৭,জেনেটিক প্লাজার পাশে) অনুষ্ঠিত হচ্ছে এই ঈদ শপিং ফেস্টিভ্যাল।মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।

উইবিডি ঈদ শপিং ফেস্টিভ্যাল এর এই আয়োজনে অংশগ্রহনকারী প্রতিষ্ঠান সমূহের মাঝে রয়েছে স্যুভেনির অফ বাংলাদেশ, তাঁতপল্লী, ভারজিন ফ্যাশন জোন, অচিন, ড্রীম ক্যাচার, প্রথা, পোলকা, মন পরিবার, নাবিহা, স্পেক্টার্য উইমেন কালেকশান, চয়ন, প্রিটি এ্যান্ড পশ, ড্রীম কালেকশন বাই সৌরভ, রায়ান ফ্যাশন হাউজ, বিবিধ, আর এন ফুড, আম্মুর রান্নাঘর সহ আরো অনেকে।

মেলায় বিভিন্ন ক্যাটাগরি তে উদ্যোক্তাগন তাদের পণ্য প্রদর্শন করছেন যার মাঝে রয়েছে দেশী ও বিদেশী শাড়ী, সালোয়ার-কামিজ, পাঞ্জাবী, টি-শার্ট , হ্যান্ডিক্রাফটস/বুটিকস, দেশী-বিদেশী জুয়েলারির মাঝে হাতে বানানো মাটির ও কাঠের গহনাগুলো সকলের নজর কেড়েছে। এছাড়াও রয়েছে ব্র‍্যান্ডেড কসমেটিক্স,পাটজাত ও চামড়াজাত দ্রব্যসামগ্রী, কিডস আইটেম এর মধ্যে রয়েছে পোশাক, খেলনা ও বই। এছাড়াও হোমসেফদের নিয়ে চলছে ফুড ফেস্টিভ্যাল। নানারকম মুখরোচক খাবারের পাশাপাশি পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদের আঁচার।

উইবিডির চেয়ারপারসন শারমিন আকতার সাজ বলেন অনলাইন ও অফলাইনের উদ্যোক্তা ও ব্যবসায়ীগন নিয়ে আয়োজিত এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে দেশি ও বিদেশি পণ্যসামগ্রী প্রদর্শন, বাজার অনুসন্ধান, শিল্পপণ্য ও ভোগ্যপণ্য উৎপাদনকারীরা একদিকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান, ডিজাইন, প্যাকেজিং ইত্যাদি প্রদর্শন ও বিপণন করতে পারবেন, অন্যদিকে পারস্পরিক সংযোগ স্থাপনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের সুযোগ লাভ করবে। ক্রেতা ও বিক্রেতার মাঝে সংযোগ স্থাপনের ক্ষেত্রে উইবিডির আয়োজিত মেলাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে করে থাকে। তবে ব্যবসা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ছে এটি আমাদের দেশের জন্য ইতিবাচক একটি দিক। তিনি আরো বলেন আমাদের দেশে অন্ট্রপ্রিনিয়রশীপ সেক্টর অনেক সম্ভাবনাময় একটি সেক্টর। একজন উদ্যোক্তা শুধু নিজের নয় পাশাপাশি আরো অনেকের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্যোক্তাদের উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

spot_img

আরও পড়ুন

দুর্নীতির অভিযোগে ভারতের ৪ ক্রিকেটার বরখাস্ত

ক্রিকেটে দুর্নীতির অভিযোগে ভারতের চারজন ঘরোয়া ক্রিকেটারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত...

মাথায় গুলিতে ম্যাসিভ ব্রেন ইনজুরি, লাইফ সাপোর্টে হাদি

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র...

গুলির ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তফসিল ঘোষণার...

পাঁচ দশক পরও দাপুটে নায়ক—রজনীর গল্প

সংবাদের মূল অংশভারতের সিনেমায় রজনীকান্ত এমন এক নাম, যার...

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয়...

কঠিন সময় পেরিয়ে রাজ নিধুমুরুর সঙ্গে নতুন জীবনে সামান্থা

টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে...

২৩ ছক্কার ঝড়, ৮১ বলে এডওয়ার্ডসের ২২৯

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগে রোমাঞ্চকর এক ইনিংস খেললেন নেদারল্যান্ডস জাতীয়...

টপ চার্টে এআই গান, বিপাকে স্পটিফাই!

সংগীত জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় আরও তীব্র হচ্ছে। মানুষের...

এক ইনিংসে ৭ উইকেট—টি–টোয়েন্টি ক্রিকেটে আলী দাউদের নতুন অধ্যায়

টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন বাহরাইনের ডানহাতি পেসার...

হৃদয়–নদীর সুরে নতুন আবেগ ‘তুমিহীনা’

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী নিয়ে এলেন নতুন আবেগঘন...

হাসপাতালে হাদির খোঁজ নিলেন জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য...

চাকরি বিধিমালার দাবিতে অচল মেট্রো রেল

দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি...

শিশুশিল্পীর আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠল মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান

দেশের আধুনিক ও শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড...

হাসপাতালে সংকটজনক ওসমান হাদি, হামলাকারী শনাক্তে তৎপর পুলিশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব...
spot_img

আরও পড়ুন

দুর্নীতির অভিযোগে ভারতের ৪ ক্রিকেটার বরখাস্ত

ক্রিকেটে দুর্নীতির অভিযোগে ভারতের চারজন ঘরোয়া ক্রিকেটারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। বরখাস্ত হওয়া ক্রিকেটাররা হলেন—অমিত সিনহা, ইশান আহমেদ, আমন ত্রিপাঠি ও...

মাথায় গুলিতে ম্যাসিভ ব্রেন ইনজুরি, লাইফ সাপোর্টে হাদি

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে এখনই আশার গল্প শোনানোর মতো কোনো...

গুলির ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তফসিল ঘোষণার ঠিক পরদিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে টার্গেট করে...

পাঁচ দশক পরও দাপুটে নায়ক—রজনীর গল্প

সংবাদের মূল অংশভারতের সিনেমায় রজনীকান্ত এমন এক নাম, যার উত্থান যেন রূপকথাকেও হার মানায়। ১৯৭৫ সালের শুক্রবার ( ১৫ আগস্ট) মুক্তি পাওয়া কে বালাচন্দর...
spot_img