Tuesday, December 16, 2025
26 C
Dhaka

আন্দোলনের সুফল নাকি কুফল, পরিবহন হয়েছে আরো বেপরোয়া

মার্যিউর রহমান চৌধুরী

দেশে সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের বৃহত্তর “নিরাপদ সড়ক চাই” আন্দোলনের পর যেখানে সবার আশা ছিলো এবার সড়কে নৈরাজ্য কমে যাবে, মৃত্যুর মিছিল বন্ধ হবে। কিন্তু দূর্ভাগ্যের বিষয় হচ্ছে, উলটো আগের চাইতে বেড়েছে মৃত্যুর মিছিল। অনেক বেশি পরিমানে বেপরোয়া হয়ে পরিবহন চালক, শ্রমিকরা। প্রথম আলো পত্রিকার হিসাব অনুযায়ী গত ২৯ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক সড়ক দুর্ঘটনায় কতো জন মারা গিয়েছে সেটা নিচে তুলে দিচ্ছি।

২৯ আগস্টঃ মোট ১৪ জন
৩০ আগস্টঃ মোট ৪ জন।
৩১ আগস্টঃ মোট ৬ জন।
১ সেপ্টেম্বরঃ গাইবান্ধায় ৫ জন সহ পাঁচ জেলায় নিহত আরও ৯ জন।
২ সেপ্টেম্বরঃ মোট ১৭ জন।
৩ সেপ্টেম্বরঃ আট জেলায় মোট ১২ জন।

পত্রিকায় বড় সড়ক দুর্ঘটনার হিসাব করা হয়েছে। এগুলো ছাড়াও দেশে অনেক ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে।আদতে এই কয়দিনে দুর্ঘটনায় মানুষের মৃত্যু এর চাইতে বেশি সেটা বলার প্রশ্ন রাখে না। প্রতিদিনই সব পত্রিকার প্রথম পাতায় দুর্ঘটনার ছবি দিয়ে হেডলাইন হয়েছে বড় করে। এর কয়েকদিন আগে যদি আমরা কোরবানী ঈদের সময়কার সড়ক দুর্ঘটনায় মৃতের হিসাব দেখি তাহলে চোখে পরবে আরও ভয়াবহ অবস্থা। ঈদের সময় এমনিতে যাত্রীর চাপ একটু বেশি থাকে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাব অনুযায়ী, ১৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত এই ১৩ দিনে ২৩৭ টি সড়ক দুর্ঘটনায় নিহত ২৫৯ জন এবং আহত ৯৬০ জন। একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছেন ৪৫ জনের।

সত্যিকার অর্থেই এটি দেশের প্রত্যেকটা মানুষের জন্য অনেক কষ্টের ব্যাপার। কয়েকদিন আগে রংপুরে দুইবাসের মুখোমুখি সংঘর্ষের পর তাতক্ষনিক ধারণ করা ভিডিওতে রক্তাক্ত রাস্তায় পরে থাকা ভিকটিমদের দেহ যেভাবে মানুষের বুককে ভাড়ি করে দিয়েছে একই সাথে সিসি ক্যামরায় ধারণ করা ৩১ আগস্ট কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে পরে গিয়ে শিশু আকিফার মৃত্যুর দৃশ্য সারা দেশের মানুষকে কান্নার সাগরে ভাসিয়েছে।

তো প্রথমে আমি পরিবহন শ্রমিকদের বেপরোয়া হওয়ার কথাটি কেনো বললাম? গত হয়েক দিনে ঘটে যাওয়া দুর্ঘটনাকে আমার শুধু নিছক দুর্ঘটনা মনে হয়নি। প্রথমে কুষ্টিয়া শিশু আকিফা দুর্ঘটনার শিকার হওয়ার সিসিটিভি ফুটেজ টা নিয়ে কথা বলা যাক। যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যখন আকিফার মা তাকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তখন যে বাসটি তাদের ধাক্কা দেয় সেটি দাঁড়ানো ছিলো। তিনি যখন বাসটির সামনে চলে এসেছেন তখনই চালক বাস চালু করে তাকে ধাক্কা দেয়। এছাড়াও ২৭ আগস্ট চট্রগ্রামে ভাড়া নিয়ে বিবাদ হওয়ায় পরিবহন শ্রমিকরা এক যুবককে মারধর করে চলন্ত বাস থেকে ফেলে দেয়। পরবর্তিতে বাস চাপায় তার মৃত্যু হয়। এটাও একটা বড় নজির। এরপর ২ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে এক পুলিশের এসআই একটি বাস জব্দ করে নিয়ে যাওয়ার সময় সেই বাসই তাকে চাপা দিয়ে হত্যা করে । এই ঘটনা গুলো দেখে আমার মনে হয়েছে এগুলা দূর্ঘটনা নাকি হত্যাকান্ড সেটা ভাববার বিষয়।
আরেকটি দুঃখজনক বিষয় হচ্ছে চালক,শ্রমিকদের এই বেপরোয়া আচরণের বলি যে শুধু সাধারণ যাত্রীরা হচ্ছে এমনটাও কিন্তু না। তারা নিজেরাও বড় ধরণের ক্ষতির মুখে পরছেন। যেখানে অধিকাংশ পরিবহন শ্রমিকরাই আসেন নিম্নবিত্ত পরিবার থেকে। এতে করে তাদের পরিবারও বড় সমস্যার মুখোমুখি হচ্ছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাদের এই আচরণের কারণ কি নিরাপদ সড়ক আন্দোলনের প্রতি রাগ নাকি নতুন সড়ক আইনে তাদের জিতে যাওয়া সেটা যাই হোক আসল ব্যাপার হলো সড়কেই এই অবস্থার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবহন শ্রমিক থেকে শুরু করে দেশের সাধারণ পর্যন্ত সব শ্রেনির মানুষ।

spot_img

আরও পড়ুন

দিনব্যাপী নানা কর্মসূচিতে চবিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্যে শহীদদের স্মরণে লাল...

নাজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান...

আজকের বৈদেশিক মুদ্রার দর

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য দিন দিন সম্প্রসারিত...

বিজয় দিবসে সাময়িক বন্ধ মেট্রো রেল

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে...

ক্যাপিটল দাঙ্গা তথ্যচিত্র ঘিরে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি...

ভরিতে বাড়ল সোনার দাম, নতুন দর ঘোষণা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। এবার প্রতি...

প্রিমিয়ার লিগে আট গোলের শ্বাসরুদ্ধকর লড়াই

ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের এক রুদ্ধশ্বাস ম্যাচে আট গোলের...

বিজয় দিবসে জাতির প্রতি তারেক রহমানের বার্তা

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা...

বিজয় দিবস ও নির্বাচন নিয়ে মির্জা আব্বাসের মন্তব্য

গোলাম আযমকে জাতির শীর্ষ সন্তান বলা হলে বীর মুক্তিযোদ্ধাদের...

নোরা ফাতেহি কণার নতুন গানে মন জয় করলেন

সংগীতশিল্পী কণার নতুন গান ‘মেহেন্দি’ সম্প্রতি প্রকাশিত হওয়ার পরই...

রাষ্ট্রীয় দায়িত্বে দায়িত্বপূর্ণ আচরণের আহ্বান জামায়াত আমিরের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

আফগানদের পর নেপালকেও হারিয়ে গ্রুপে অনূর্ধ্ব-১৯ টাইগারদের জয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। আফগানিস্তানকে...

পে স্কেল বাস্তবায়নে অনিশ্চয়তা, বাড়ছে কর্মচারীদের ক্ষোভ

নতুন পে স্কেল চালুর দাবিতে সরকারি চাকরিজীবীদের বেঁধে দেওয়া...

কমেন্ট বক্স না থাকলে অনেক সংসার বেঁচে যাবে

দেখতে দেখতে দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ করলেন অভিনেত্রী...
spot_img

আরও পড়ুন

দিনব্যাপী নানা কর্মসূচিতে চবিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্যে শহীদদের স্মরণে লাল ব্যাজ ধারণ ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক...

নাজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ১৬...

আজকের বৈদেশিক মুদ্রার দর

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এই বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা...

বিজয় দিবসে সাময়িক বন্ধ মেট্রো রেল

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর...
spot_img