Monday, December 15, 2025
25 C
Dhaka

চট্টগ্রামেও নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন

নিরাপদ সড়কের দাবিতে সারাদেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল হতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নগরীর বহদ্দারহাট মোড়, মুরাদপুর, ২নং গেইট সহ গুরুত্বপূর্ণ জায়গাসমূহে শিক্ষার্থীরা দিনব্যাপী অবস্থান নেয়।

“খুনি কেনো বাহিরে,আমার ভাই কবরে”, “৪৭ বছরের রাষ্ট্র সংস্কারে নেমেছি, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত”, “৯ টাকায় ১ জিবি নয়, ৯ দফা দাবি যেনো অবিলম্বে কার্যকর হয়” এমন শত শত স্লোগানে, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে নগরীর বিভিন্ন পয়েন্টে। সাধারণ জনগণ হতে শুরু করে প্রশাসনের সর্বাত্মক সমর্থন ছিলো এই কর্মসূচীতে।

ঢাকার মতোই চট্টগ্রামেও ড্রাইভিং লাইসেন্স চেক করে লাইসেন্সহীন গাড়ির চাবি জব্দ করে তা পুলিশকে হস্তান্তর করা হয়। পাশাপাশি সেবামূলক যানবাহনগুলোকে ছাড় দেয়া হয়। রাস্তার যানবাহনকে দুই লাইনে ভাগ করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে কর্মসূচী পালিত হয়।

আন্দোলনকালীন সময়ে আশপাশের স্টেশনারীর দোকানগুলোতে প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। অনেক সাধারণ মানুষ ব্যক্তিগত উদ্যোগে আন্দোলনকারীদের পানি খাওয়ান। পাশাপাশি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তারাও স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য,শিক্ষার্থীদের নিরাপত্তার খাতিরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আজ সারাদেশের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয় যাবতীয় পরীক্ষা স্থগিত করে।

-রাশেদুল ইসলাম || চ্যানেল আগামী ||

spot_img

আরও পড়ুন

ভারত-পাকিস্তান লড়াইয়ে আবারও একতরফা ফল

চিরচেনা চিত্রই আবারও দেখা গেল ক্রিকেট মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচ...

সরফরাজের সঙ্গে ম্যাচসেরার পুরস্কার ভাগ জয়সোয়ালের

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৩৫ রানের বড় লক্ষ্য তাড়া...

ধাপে ধাপে চালু হচ্ছে হোয়াটসঅ্যাপের অনুবাদ সুবিধা

ভাষাগত বাধা দূর করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত...

শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় বক্তব্য ঘিরে উত্তেজনা

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সাবেক...

হাদির ওপর হামলা: সীমান্ত পারাপার চক্রের দুই সদস্য আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

হামলার মোটরসাইকেল জব্দ, ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

ইসলামি চিন্তাবিদ ও বিশ্বভ্রমণকারী দাঈকে হারাল মুসলিম উম্মাহ

বিশ্ববরেণ্য সুফি আলেম, নকশবন্দি তরিকার প্রভাবশালী শায়খ ও ইসলামী...

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে উদ্বেগ

যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার...

হাদির হামলার পেছনে সক্রিয় সিন্ডিকেটের অভিযোগ

দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক...

মধ্যপ্রাচ্যের ছয় দেশে নিষিদ্ধ ‘ধুরন্ধর’

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে...

নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় নতুন প্রটোকল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে...

পারস্পরিক দোষারোপ বন্ধে যমুনায় তিন দলের বৈঠক

জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র...

লটারির নামে জুয়া ও চাঁদাবাজির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে প্রশাসনের অনুমতি ছাড়াই...

৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা, এখনো পলাতক প্রধান সন্দেহভাজন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...
spot_img

আরও পড়ুন

ভারত-পাকিস্তান লড়াইয়ে আবারও একতরফা ফল

চিরচেনা চিত্রই আবারও দেখা গেল ক্রিকেট মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভারতের জয়। নারী-পুরুষ, বয়সভিত্তিক বা আন্তর্জাতিক—যে কোনো পর্যায়েই একই ফল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তার...

সরফরাজের সঙ্গে ম্যাচসেরার পুরস্কার ভাগ জয়সোয়ালের

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৩৫ রানের বড় লক্ষ্য তাড়া করে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে মুম্বাই। পুনের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হরিয়ানার বিপক্ষে...

ধাপে ধাপে চালু হচ্ছে হোয়াটসঅ্যাপের অনুবাদ সুবিধা

ভাষাগত বাধা দূর করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন বিল্ট-ইন অনুবাদের সুবিধা। এই ফিচারের মাধ্যমে ভিন্ন ভাষায় পাঠানো বা পাওয়া বার্তার অর্থ...

শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় বক্তব্য ঘিরে উত্তেজনা

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘দেশের সূর্য সন্তান’ ও ‘দেশপ্রেমিক’ বলে উল্লেখ...
spot_img