Sunday, October 11, 2026
33.2 C
Dhaka

নির্বাচনে ইসির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদল বিএনপি

তিন সিটি কর্পোরেশন নির্বাচনের সার্বিক প্রক্রিয়ায় বড় ধরণের প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও প্রতিষ্ঠানটি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করছে বিরোধী রাজনীতিকরা।

নানা অঘটন আর অনিয়মের অভিযোগের মধ্যে দিয়ে শেষ হয়েছে রাজশাহী, বরিশাল এবং সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন। অভিযোগগুলোর মধ্যে ছিল, ভোট জালিয়াতি থেকে শুরু করে ভোটকেন্দ্র দখল, মেয়র প্রার্থীর ওপর নিপীড়ন, ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া ইত্যাদি।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যাপক হতাশা প্রকাশ করেছেন বিএনপি নেতারা।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবী করেছেন, ভোট অবাধ ও সুষ্ঠু হলে বিএনপি প্রার্থীরা তিন সিটিতেই বিপুল ব্যবধানে জয়ী হতো। এ অবস্থায় নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন,”ক্ষমতাসীন সরকার একতরফাভাবে নির্বাচন করে যাচ্ছে। এ অবস্থায় নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। কারণ এই নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনার মতো বিশ্বাসযোগ্যতা নেই,”

সিটি নির্বাচনে অনিয়মের যে অভিযোগ বিএনপি তুলেছে, তা উড়িয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। তাদের দাবি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করে তোলা।

“‘বিএনপি নির্বাচন করার জন্য তিন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহণ করেনি। তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এই নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার জন্য,” মিঃ কাদের বলেন।

”সিলেটে আমাদের প্রার্থী পরাজিত হয়েছে। তবুও এটাকে আমরা পরাজয় বলবো না। কারণ নির্বাচন সুষ্ঠু হয়েছে,” তিনি বলেন।

পর্যবেক্ষক শারমিন মুর্শিদ,বলেন, নির্বাচনের মান মূলত নির্ভর করে ইসির দক্ষতা এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের ওপর। সেই জায়গাটাতেও ঘাটতি দেখতে পাচ্ছেন তিনি।

”নির্বাচন কমিশন যতোই দক্ষ হোক না কেন, দিনশেষে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ নির্বাচনের মানের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে,” তিনি বলেন।

এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলার মধ্যে আনা নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img