Wednesday, January 21, 2026
17 C
Dhaka

রাজিবের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে রায় আগামীকাল

তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজিব হোসেনের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে আগামীকাল মঙ্গলবার রায় দেবেন হাইকোর্ট। সোমবার সকালে এ আদেশ দেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

গত ৪ এপ্রিল রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুনানি শেষে ওই দিন আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। রুলে রাজিব হোসেনকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চান হাইকোর্ট। পাশাপাশি রাজিবের চিকিৎসার খরচ স্বজন পরিবহনের মালিক এবং বিআরটিসিকে বহনের নির্দেশ দেন হাইকোর্ট।

গত ৩ এপ্রিল দুপুরে বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিলেন মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। বাসটি হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছলে হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসি বাসটির গা ঘেঁষে অতিক্রম করে। দুই বাসের প্রবল চাপে গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ওই ঘটনার পর পথচারীরা রাজীবকে পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি করেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। টানা ১৩ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে রাজীবের মৃত্যু হয়। রাজীবের বাবা-মা কেউ বেঁচে নেই।তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড় ছিলেন। পড়ালেখার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার টাইপ করে তিনি নিজের এবং ছোট দুই ভাইয়ের খরচ চালাতেন।

spot_img

আরও পড়ুন

শাবান মাসেই হোক রমজানের প্রস্তুতি

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের...

ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ৯৩ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক...

নতুন অ্যালবাম নিয়ে দীর্ঘ ১৩ বছর পর ফিরছেন বালাম

দেশের জনপ্রিয় গায়ক বালাম দীর্ঘ ১৩ বছর পর নতুন...

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২০ জানুয়ারি) ১০ বছর মেয়াদি বাংলাদেশ...

দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ: ধর্ম উপদেষ্টা

দেশে দীর্ঘদিন পর প্রথমবারের মতো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ...

‘বোনাস ফসলে’ সরিষা, চাষির মুখে হাসি ও ভোজ্যতেলের সংকট কাটার আশা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরিষার চাষ দিন দিন বাড়ছে। পতিত...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক...

রুপার বাজারেও নতুন রেকর্ড, দেশে আজ থেকে বিক্রি হবে যে দামে

স্বর্ণের দামের ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে...

ভেজা চুলে বসা কেন বিপজ্জনক?

ছোটবেলা থেকে আমরা প্রায় সবাই শুনে এসেছি— “ভেজা চুল...

বয়কটের মুখে বেলজিয়ামে ‘ইসরাইলি’ রেস্তোরাঁ চেইন বন্ধ

বেলজিয়ামে দীর্ঘদিনের আর্থিক সংকট ও বয়কটের চাপের মুখে নিজেদের...

সেই সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আলোচিত সিরিয়াল...

প্রতিকূলতার মধ্যেও বিশ্বে বাংলাদেশের ভালো ভাবমূর্তি রয়েছে: অর্থ উপদেষ্টা

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি...

বাণিজ্য মেলায় ক্রেতাদের নজর কাড়ছে পাট পণ্য

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে...

দেব-শুভশ্রীর সিনেমায় অনির্বাণের চমক

কলকাতার টালিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বের কারণে সম্প্রতি বেশ...
spot_img

আরও পড়ুন

শাবান মাসেই হোক রমজানের প্রস্তুতি

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য মৌসুম। তবে এই মহিমান্বিত মাসের পূর্ণ ফজিলত অর্জন করতে হলে আগাম প্রস্তুতি অত্যন্ত...

ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ৯৩ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (খ ইউনিট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে অংশ...

নতুন অ্যালবাম নিয়ে দীর্ঘ ১৩ বছর পর ফিরছেন বালাম

দেশের জনপ্রিয় গায়ক বালাম দীর্ঘ ১৩ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ভক্তদের মাঝে ফেরত এসেছেন। তার এই একক অ্যালবামের নাম ‘মাওলা’, যা জানা গেছে,...

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২০ জানুয়ারি) ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আয়োজন করবে। নিলামটি প্রাইসভিত্তিক হবে। এ নিলামে ২০২৫ সালের ১৯...
spot_img